images

চাকরি

এসএসসি পাসেই সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তরে মিলছে চাকরি

মঙ্গলবার, ০৫ মে ২০২৬ , ০১:৩৭ পিএম

সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তরের রাজস্ব খাতভুক্ত ১৪ থেকে ১৭ গ্রেডের বিভিন্ন পদে জনবল নিয়োগ দেওয়া হবে। মোট ১৩টি পদে নিয়োগের জন্য অনলাইনে আবেদন চলছে। আবেদন শুরু হয়েছে ১ মে ২০২৬, রাত ১২টা থেকে। 

যেসব পদে নিয়োগ দেওয়া হবে

১. উচ্চমান সহকারী (গ্রেড-১৪)
পদসংখ্যা: ২
যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমান ডিগ্রি। কম্পিউটার দক্ষতা থাকতে হবে, টাইপিং গতি ইংরেজিতে ৩০ ও বাংলায় ২৫ শব্দ প্রতি মিনিট।
বেতন: ১০,২০০–২৪,৬৮০ টাকা

২. সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর (গ্রেড-১৪)
পদসংখ্যা: ১
যোগ্যতা: স্নাতক ডিগ্রি, কম্পিউটার দক্ষতা, সাঁটলিপিতে ইংরেজি ৭০ ও বাংলা ৪৫ শব্দ প্রতি মিনিট।
বেতন: ১০,২০০–২৪,৬৮০ টাকা

৩. সার্ভেয়ার ড্রাফটসম্যান (গ্রেড-১৪)
পদসংখ্যা: ৪
যোগ্যতা: ডিপ্লোমা ইন সার্ভে, কম্পিউটার টাইপিং ও অফিস অ্যাপ্লিকেশন ব্যবহারে দক্ষতা।
বেতন: ১০,২০০–২৪,৬৮০ টাকা

আরও পড়ুন
Web-Image

নৌবাহিনীতে ১১০ পদে চাকরির সুযোগ, শেষ সময় ৬ মে

৪. এমই ওভারশিয়ার (গ্রেড-১৭)
পদসংখ্যা: ৩
যোগ্যতা: এসএসসি বা সমমানসহ ৬ মাসের সার্ভে/আমিনশিপ কোর্স।
বেতন: ৯,০০০–২১,৮০০ টাকা

৫. চেইনম্যান (গ্রেড-১৭)
পদসংখ্যা: ৩
যোগ্যতা: এসএসসি বা সমমান এবং ৬ মাসের সার্ভে/আমিনশিপ কোর্স।
বেতন: ৯,০০০–২১,৮০০ টাকা

বয়সসীমা

আবেদনকারীর বয়স ২০ মে ২০২৬ তারিখে ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। তবে ১ ও ২ নম্বর পদের ক্ষেত্রে বিভাগীয় প্রার্থীদের জন্য বয়স ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য।

আবেদন যেভাবে

আগ্রহী প্রার্থীরা নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন ফর্ম পূরণ করে নির্ধারিত ছবি ও স্বাক্ষর আপলোড করতে হবে।

আবেদন ফি

১–৩ নম্বর পদ: ১১২ টাকা (ফি ১০০ + সার্ভিস চার্জ ১২)
৪–৫ নম্বর পদ: ৫৬ টাকা (ফি ৫০ + সার্ভিস চার্জ ৬)

আবেদন শেষ

২০ মে ২০২৬, রাত ১২টা

পরীক্ষার তারিখ, সময় ও স্থান প্রবেশপত্রের মাধ্যমে জানানো হবে বলে জানিয়েছে অধিদপ্তর।

প্রার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে আবেদন সম্পন্ন করার আহ্বান জানানো হয়েছে।  বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। 


আরটিভি/জেএমএ