ঢাকা শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩

নৌবাহিনীতে ১১০ পদে চাকরির সুযোগ, শেষ সময় ৬ মে

আরটিভি নিউজ

প্রকাশ : ০৫ মে ২০২৬, ০১:২২ পিএম
ছবি: সংগৃহীত

বাংলাদেশ নৌবাহিনীতে বেসামরিক বিভিন্ন পদে ১১০ জন জনবল নিয়োগ দেওয়া হবে। ১৩তম থেকে ১৯তম গ্রেড পর্যন্ত বিভিন্ন কারিগরি ও সহায়ক পদে নিয়োগের জন্য অনলাইনে আবেদন চলছে। আগ্রহী প্রার্থীদের ৬ মে ২০২৬ তারিখের মধ্যে আবেদন সম্পন্ন করতে হবে।

যেসব পদে নিয়োগ দেওয়া হবে

নৌবাহিনীর এই নিয়োগে ড্রাফটসম্যান, মিস্ত্রি, টেকনিক্যাল ও স্কিলড–আনস্কিলড বিভিন্ন ক্যাটাগরির পদ অন্তর্ভুক্ত রয়েছে।

১. ড্রাফটসম্যান (গ্রেড-১৩)
পদসংখ্যা: ১
যোগ্যতা: এসএসসি বা সমমান উত্তীর্ণসহ ড্রাফটসম্যানশিপ (মেকানিক্যাল/শিপ বিল্ডিং/অটোকার্ড) বিষয়ে ২ বছরের ট্রেড কোর্স।
বেতন: ১১,০০০–২৬,৫৯০ টাকা

২. সহকারী লিডিংম্যান (গ্রেড-১৪)
পদসংখ্যা: ৮
যোগ্যতা: এইচএসসি (ভোকেশনাল) বা এসএসসি (ভোকেশনাল) এবং সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা।
বেতন: ১০,২০০–২৪,৬৮০ টাকা

৩. হাইলি স্কিল্ড মিস্ত্রি (গ্রেড-১৪)
পদসংখ্যা: ১৪
যোগ্যতা: সংশ্লিষ্ট ট্রেডে ভোকেশনাল বা এসএসসি/সমমানসহ অভিজ্ঞতা।
বেতন: ১০,২০০–২৪,৬৮০ টাকা

৪. হাইলি স্কিল্ড (গ্রেড-১৫)
পদসংখ্যা: ১২
যোগ্যতা: ভোকেশনাল বা সমমানসহ সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা।
বেতন: ৯,৭০০–২৩,৪৯০ টাকা

আরও পড়ুন

৫. হাইলি স্কিল্ড (গ্রেড-১৬)
পদসংখ্যা: ২২
যোগ্যতা: ভোকেশনাল বা এসএসসি উত্তীর্ণসহ অভিজ্ঞতা অথবা ট্রেড কোর্স।
বেতন: ৯,৩০০–২২,৪৯০ টাকা

৬. স্কিল্ড গ্রেড (গ্রেড-১৭)
পদসংখ্যা: ২৫
যোগ্যতা: এসএসসি বা ভোকেশনাল এবং ট্রেড কোর্স উত্তীর্ণ।
বেতন: ৯,০০০–২১,৮০০ টাকা

৭. সেমি স্কিল্ড (গ্রেড-১৮)
পদসংখ্যা: ২৩
যোগ্যতা: এসএসসি বা ভোকেশনালসহ ট্রেড কোর্স এবং অভিজ্ঞতা।
বেতন: ৮,৮০০–২১,৩১০ টাকা

৮. সেমি স্কিল্ড (গ্রেড-১৯)
পদসংখ্যা: ৫
যোগ্যতা: এসএসসি বা সমমান উত্তীর্ণ।
বেতন: ৮,৫০০–২০,৫৭০ টাকা

বয়সসীমা

১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে।

আবেদন যেভাবে

আগ্রহী প্রার্থীরা অনলাইনে নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদন ফর্ম পূরণের সময় ছবি ও স্বাক্ষর আপলোড করতে হবে।

আবেদন সম্পন্ন হওয়ার পর প্রার্থী একটি User ID পাবেন। এই আইডি ব্যবহার করে ৭২ ঘণ্টার মধ্যে টেলিটক প্রিপেইড সিমের মাধ্যমে আবেদন ফি জমা দিতে হবে।

আবেদনের শেষ সময়

৬ মে, ২০২৬

আগ্রহী প্রার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে আবেদন সম্পন্ন করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ নৌবাহিনী। বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।


আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
স্কয়ার গ্রুপে চাকরির সুযোগ, আবেদন চলবে ১৬ অক্টোবর পর্যন্ত
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে স্কয়ার গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান স্কয়ার টেক্সটাইলস পিএলসি। আগ্রহীরা আগামী ১৬ অক্টোবর পর্যন্ত আবেদন করতে পারবেন। 
স্কয়ার গ্রুপে চাকরির সুযোগ, আবেদন চলবে ১৬ অক্টোবর পর্যন্ত
সেভ দ্য চিলড্রেনে চাকরির সুযোগ, আবেদন করতে পারবেন যারা
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে আন্তর্জাতিক বেসরকারি সংস্থা সেভ দ্য চিলড্রেন। আগ্রহীরা আগামী ৭ অক্টোবর পর্যন্ত আবেদন করতে পারবেন। 
সেভ দ্য চিলড্রেনে চাকরির সুযোগ, আবেদন করতে পারবেন যারা
বাংলাদেশিদের জন্য যুক্তরাষ্ট্রে শিক্ষকতা ও গবেষণার সুযোগ
বাংলাদেশি শিক্ষাবিদ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও গবেষকদের জন্য যুক্তরাষ্ট্রে শিক্ষকতা ও গবেষণার সুযোগ দিচ্ছে মার্কিন সরকারের ফুলব্রাইট ভিজিটিং স্কলার প্রোগ্রাম।
বাংলাদেশিদের জন্য যুক্তরাষ্ট্রে শিক্ষকতা ও গবেষণার সুযোগ
ব্রুনাইয়ে সরকারিভাবে বড় নিয়োগ, প্রয়োজন নেই শিক্ষাগত যোগ্যতার
বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে সরকারিভাবে ব্রুনাইয়ে ১৪৮ জন পুরুষ কর্মী নিয়োগ দেয়া হবে। শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন নেই।
ব্রুনাইয়ে সরকারিভাবে বড় নিয়োগ, প্রয়োজন নেই শিক্ষাগত যোগ্যতার
৪৪ হাজার টাকা বেতন থেকে পেট্রোবাংলায় বড় নিয়োগ, পদ ৭৫৩ 
বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশনে (পেট্রোবাংলা) বড় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
৪৪ হাজার টাকা বেতন থেকে পেট্রোবাংলায় বড় নিয়োগ, পদ ৭৫৩ 
আরও পড়ুন
চাকরি দিচ্ছে বাংলাদেশ নৌবাহিনী, এইচএসসি পাসেই আবেদন
জনবল নেবে বাংলাদেশ নৌবাহিনী, বিবাহিতদেরও আবেদনের সুযোগ
চাকরি দিচ্ছে বাংলাদেশ নৌবাহিনী, বিবাহিতদেরও আবেদনের সুযোগ
বাংলাদেশ নৌবাহিনীর এক ছবি মন কেড়েছে সবার!