images

চাকরি

এসএসসি পাসেই জনপ্রশাসন মন্ত্রণালয়ে চাকরি  

বুধবার, ০৬ মে ২০২৬ , ১১:৫৯ এএম

সরকারি চাকরিপ্রার্থীদের জন্য নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। রাজস্বখাতভুক্ত ২০টি শূন্য পদে সরাসরি নিয়োগের জন্য অনলাইনে আবেদন গ্রহণ শুরু হয়েছে। শুধুমাত্র অনলাইনেই আবেদন করা যাবে, কোনো অফলাইন আবেদন গ্রহণ করা হবে না।

যেসব পদে নিয়োগ দেওয়া হবে

সাঁটমুদ্রাক্ষরিক কাম-কম্পিউটার অপারেটর

পদসংখ্যা: ৩
গ্রেড ১৩ (বেতনস্কেল- ১১,০০০-২৬,৫৯০/-) 
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক অথবা সমমান ডিগ্রী 
বয়সসীমা: ১৮ থেকে ৩২

অফিস সহায়ক

পদসংখ্যা: ১৭
গ্রেড ২০ (বেতনস্কেল- ৮,২৫০-২০,০১০/-) 
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি অথবা সমমান
বয়সসীমা: ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য 

আরও পড়ুন
Web-Image

সরকারিভাবে ফিজিতে ১০৫ পদে চাকরির সুযোগ

আবেদন যেভাবে 

আগ্রহী প্রার্থীদের নির্ধারিত ওয়েবসাইটের (https://mopa.teletalk.com.bd/) মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে। অনলাইন ব্যতীত অন্য কোনো মাধ্যমে আবেদন গ্রহণ করা হবে না।

আবেদন শুরু

১১ মে ২০২৬ সকাল ১০:০০টা

আবেদনের শেষ সময়

০৪ জুন ২০২৬ বিকেল ৪:০০টা

আগ্রহী প্রার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে আবেদন সম্পন্ন করার আহ্বান জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। 


আরটিভি/জেএমএ