ঢাকা মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩

সরকারিভাবে ফিজিতে ১০৫ পদে চাকরির সুযোগ

আরটিভি নিউজ

প্রকাশ : ০৬ মে ২০২৬, ১১:৩৪ এএম
ছবি: সংগৃহীত

সরকারিভাবে বিদেশে চাকরির বড় সুযোগ এসেছে বাংলাদেশিদের জন্য। বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল)-এর মাধ্যমে ফিজিতে ৩৮ ক্যাটাগরিতে মোট ১০৫ জন পুরুষ কর্মী নিয়োগ দেওয়া হবে।

যেসব পদে নিয়োগ দেওয়া হবে

গাড়িচালক, মেশিন অপারেটর, মেকানিক, ইলেকট্রিশিয়ান, কার্পেন্টারসহ বিভিন্ন টেকনিক্যাল ও বিশেষজ্ঞ পদে জনবল নেওয়া হবে।

উল্লেখযোগ্য পদসমূহ:

  • ভারী যানবাহনচালক (১০ পদ)
  • এক্সক্যাভেটর, গ্রেডার ও ফর্কলিফট অপারেটর
  • স্প্রে পেইন্টার ও প্যানেল বিটার
  • ডিজেল ও অটোমোবাইল মেকানিক
  • ওয়েল্ডার, কার্পেন্টার ও ইলেকট্রিশিয়ান
  • ফার্নিচার, অ্যালুমিনিয়াম ও গ্লাস টেকনিশিয়ান
  • প্লাম্বার, জেনারেটর সার্ভিস টেকনিশিয়ান
  • ইনভেন্টরি ম্যানেজারসহ বিভিন্ন কারিগরি পদ
  • কয়েকটি বিশেষজ্ঞ ও ম্যানেজমেন্ট পদ (আলোচনা সাপেক্ষে বেতন)
আরও পড়ুন

বেতন কাঠামো

  • অধিকাংশ টেকনিক্যাল পদের বেতন: ঘণ্টাপ্রতি ৬.৫০–৭.৫০ ফিজি ডলার
  • ভারী যানবাহনচালক: সপ্তাহে ২৫০–৩৫০ ফিজি ডলার
  • ফাইন্যান্সিয়াল কন্ট্রোলার: বছরে ৩০,০০০–৩৫,০০০ ফিজি ডলার
  • কিছু বিশেষজ্ঞ পদের বেতন: আলোচনা সাপেক্ষে নির্ধারিত হবে

বয়সসীমা ও চাকরির ধরন

আবেদনকারীর বয়স ২২ থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে। চাকরিটি চুক্তিভিত্তিক, প্রাথমিকভাবে ৩ বছরের জন্য, যা নবায়নযোগ্য। দৈনিক ৮ ঘণ্টা করে সপ্তাহে ৬ দিন কাজ করতে হবে।

আবেদন যেভাবে

আগ্রহী প্রার্থীরা বোয়েসেলের নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন ফি লাগবে না।

নির্বাচিত প্রার্থীদের খরচ

নির্বাচিতদের ক্ষেত্রে বিভিন্ন খরচ প্রযোজ্য হবে, যার মধ্যে রয়েছে—

  • বোয়েসেল সার্ভিস চার্জ: ৪৪,৮৫০ টাকা
  • বিমানভাড়া: ২,২০,০০০–২,৪০,০০০ টাকা
  • এজেন্ট ফি: ২০,০০০ টাকা
  • জব প্লেসমেন্ট ফি: ১৫,০০০ টাকা
  • ওয়ার্ক পারমিট লিগালাইজ ও ভেরিফিকেশন ফি: ২৫,০০০ টাকা

চাকরি শেষে দেশে ফেরার বিমানভাড়া নিয়োগকর্তা বহন করবে।

আবেদনের শেষ সময়

১০ মে, ২০২৬

আন্তর্জাতিক কর্মসংস্থানের এই সুযোগ কাজে লাগাতে আগ্রহীদের নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করার আহ্বান জানিয়েছে বোয়েসেল।


আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
আনসার-ভিডিপিতে ২২৮ জনের বিশাল নিয়োগ, ৮ম শ্রেণি পাসেও আবেদনের সুযোগ
জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী (আনসার-ভিডিপি)। বাহিনীটি রাজস্ব খাতভুক্ত বিভিন্ন গ্রেডে ১৬ পদে মোট ২২৮ জনকে নিয়োগ দেওয়া হবে।  আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আগামী ২৯ অক্টোবর পর্যন্ত আবেদন করতে পারবেন। প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী পদের সংখ্যা: ১৬টি লোকবল নিয়োগ: ২২৮ জন পদের নাম: সাঁটমুদ্রাক্ষরিক কাম-কম্পিউটার অপারেটর পদের সংখ্যা: ০১টি বেতন: ২৪,০০০-৫৮,০০০ টাকা (গ্রেড-১৩) শিক্ষাগত যোগ্যতা: স্নাতক বা সমমানের ডিগ্রি পদের নাম: স্টাফ ফটোগ্রাফার পদের সংখ্যা: ০১টি বেতন: ২৩,৫০০-৫৬,৮০০ টাকা (গ্রেড-১৪) শিক্ষাগত যোগ্যতা: উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। পদের নাম: ড্রাফটসম্যান পদসংখ্যা: ০১টি  বেতন: ২৩,৫০০-৫৬,৮০০ টাকা (গ্রেড-১৪) শিক্ষাগত যোগ্যতা: উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। পদের নাম: থানা/উপজেলা প্রশিক্ষক পদের সংখ্যা: ৭৬টি বেতন: ২২,৮০০-৫৫,২০০ টাকা (গ্রেড-১৫) শিক্ষাগত যোগ্যতা: উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। পদের নাম: উপজেলা/থানা মহিলা প্রশিক্ষিকা পদের সংখ্যা: ৯৩টি বেতন: ২২,৮০০-৫৫,২০০ টাকা (গ্রেড-১৫) শিক্ষাগত যোগ্যতা: উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। পদের নাম: গাড়িচালক (ভারী) পদের সংখ্যা: ১০টি বেতন: ২২,৮০০-৫৫,২০০ টাকা (গ্রেড-১৫) শিক্ষাগত যোগ্যতা: জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ, ভারী গাড়ি চালনার বৈধ ভারী ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। পদের নাম: প্রুফ রিডার পদের সংখ্যা: ০১টি বেতন: ২১,৯০০-৫২,৯০০ টাকা (গ্রেড-১৬) শিক্ষাগত যোগ্যতা: উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। পদের নাম: অফিস সহকারী পদের সংখ্যা: ০২টি বেতন: ২১,৯০০-৫২,৯০০ টাকা (গ্রেড-১৬) শিক্ষাগত যোগ্যতা: উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। পদের নাম: ইলেকট্রিশিয়ান পদের সংখ্যা: ০১টি বেতন: ২১,৯০০-৫২,৯০০ টাকা (গ্রেড-১৬) শিক্ষাগত যোগ্যতা: মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। পদের নাম: বুট মেকার পদের সংখ্যা: ০১টি বেতন: ২১,৪০০-৫১,৯০০ টাকা (গ্রেড-১৭) শিক্ষাগত যোগ্যতা:  অষ্টম শ্রেণি উত্তীর্ণসহ সংশ্লিষ্ট বিষয়ে বাস্তব কর্ম অভিজ্ঞতা। পদের নাম: প্লাম্বার পদের সংখ্যা: ০২টি বেতন: ২১,০০০-৫০,৯০০ টাকা (গ্রেড-১৮) শিক্ষাগত যোগ্যতা:  অষ্টম শ্রেণি উত্তীর্ণসহ সংশ্লিষ্ট বিষয়ে ট্রেড কোর্স সম্পন্ন হতে হবে। পদের নাম: ব্যান্ডস্ ম্যান পদের সংখ্যা: ২২টি বেতন: ২০,৫০০-৪৯,৬০০ টাকা (গ্রেড-১৯) শিক্ষাগত যোগ্যতা: অষ্টম শ্রেণি উত্তীর্ণসহ দৈহিক উচ্চতা (কমপক্ষে) ৫'-৪", এবং বুকের মাপ কমপক্ষে ৩০"-৩২", তবে নির্ধারিত যোগ্যতাসম্পন্ন প্রশিক্ষণপ্রাপ্ত আনসার সদস্যদের অগ্রাধিকার দেয়া হবে। পদের নাম: মহিলা ব্যান্ড পদের সংখ্যা: ০৪টি বেতন: ২০,৫০০-৪৯,৬০০ টাকা (গ্রেড-১৯) শিক্ষাগত যোগ্যতা: অষ্টম শ্রেণি উত্তীর্ণসহ দৈহিক উচ্চতা (কমপক্ষে) ৫'-২", তবে নির্ধারিত যোগ্যতাসম্পন্ন প্রশিক্ষণপ্রাপ্ত আনসার সদস্যাদের অগ্রাধিকার দেয়া হবে। পদের নাম: মালী পদের সংখ্যা: ০১টি বেতন: ২০,০০০-৪৮,৪০০ টাকা (গ্রেড-২০) শিক্ষাগত যোগ্যতা: অষ্টম শ্রেণি উত্তীর্ণসহ বাগান পরিচর্যার কাজে বাস্তব কর্ম অভিজ্ঞতা। পদের নাম: বাবুর্চি পদের সংখ্যা: ২টি বেতন: ২০,০০০-৪৮,৪০০ টাকা (গ্রেড-২০) শিক্ষাগত যোগ্যতা:  অষ্টম শ্রেণি উত্তীর্ণসহ রন্ধন বিষয়ে বাস্তব কর্ম অভিজ্ঞতা, তবে নির্ধারিত যোগ্যতাসম্পন্ন প্রশিক্ষণপ্রাপ্ত আনসার সদস্যদের অগ্রাধিকার দেয়া হবে। পদের নাম: অফিস সহায়ক পদের সংখ্যা: ১০টি বেতন: ২০,০০০-৪৮,৪০০ টাকা (গ্রেড-২০) শিক্ষাগত যোগ্যতা: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের কোনো পরীক্ষায় উত্তীর্ণ। আবেদনের প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর এই https://ansarvdp.gov.bd/ ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের সময়সীমা: আগ্রহী প্রার্থীরা আগামী ২৯ অক্টোবর, ২০২৬ ইং তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন। এছাড়া বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। আরটিভি/এসকে
আনসার-ভিডিপিতে ২২৮ জনের বিশাল নিয়োগ, ৮ম শ্রেণি পাসেও আবেদনের সুযোগ
কমিউনিটি ব্যাংকে চাকরির সুযোগ, বয়স ২৩ হলেই আবেদন
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি। আগ্রহীরা আগামী ৩১ অক্টোবর পর্যন্ত আবেদন করতে পারবেন।
কমিউনিটি ব্যাংকে চাকরির সুযোগ, বয়স ২৩ হলেই আবেদন
ব্র্যাকে চাকরির সুযোগ, আবেদন করতে পারবেন যারা
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে ব্র্যাক। আগ্রহীরা আগামী ২৫ অক্টোবর পর্যন্ত আবেদন করতে পারবেন।
ব্র্যাকে চাকরির সুযোগ, আবেদন করতে পারবেন যারা
এসিআই মোটরসে চাকরির সুযোগ, আবেদন চলবে ১০ নভেম্বর পর্যন্ত
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে এসিআই মোটরস লিমিটেড। আগ্রহীরা আগামী ১০ নভেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন।
এসিআই মোটরসে চাকরির সুযোগ, আবেদন চলবে ১০ নভেম্বর পর্যন্ত
আকিজ বেকারসে চাকরির সুযোগ, কর্মস্থল যেখানে
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে আকিজ বেকারস লিমিটেড। আগ্রহীরা আগামী ১৪ নভেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন।
আকিজ বেকারসে চাকরির সুযোগ, কর্মস্থল যেখানে
আরও পড়ুন
সরকারি চাকরিজীবীদের প্রচলিত ভাতা নির্ধারণ হবে যেভাবে
সরকারি চাকরিতে থেকে এনসিপির কমিটিতে পদ, সেই কর্মকর্তাকে শোকজ
বিরল আন্তর্জাতিক সম্মাননা পেলেন রাবির প্রফেসর ইমেরিটাস অধ্যাপক ড. অরুন কুমার 
সরকারি চাকরিতে থেকেও এনসিপির কমিটিতে পদ!