images

চাকরি

অষ্টম শ্রেণি পাসেই চাকরি দিচ্ছে ওয়ালটন, থাকছে নানা সুবিধা

শনিবার, ০৬ জুন ২০২৬ , ০৬:৩০ পিএম

ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি অটোমেটিক লেদ মেশিন অপারেটর পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

২৫ মে থেকেই আবেদন করার সময় শুরু হয়েছে, যা চলবে আগামী ২৪ জুন পর্যন্ত। নিয়োগের পরে প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী আরো বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধা পাবেন।

আরও পড়ুন
JOB_20251103_081341573

ফ্রিতে ২ লাখ টাকা মূল্যের আইটি প্রশিক্ষণ, কোর্স শেষে চাকরির সুযোগ

প্রতিষ্ঠানের নাম: ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি
পদের নাম: অটোমেটিক লেদ মেশিন অপারেটর
লোকবল নিয়োগ: ১০ জন 

শিক্ষাগত যোগ্যতা: জেএসসি/জেডিসি/৮ শ্রেণি পাস
অন্যান্য যোগ্যতা: অটোমেটিক লেদ মেশিন পরিচালনা ও পর্যবেক্ষণ করে নির্ধারিত স্পেসিফিকেশন অনুযায়ী ধাতব বা প্লাস্টিকের যন্ত্রাংশ উৎপাদনে দক্ষতা। 
অভিজ্ঞতা: কমপক্ষে ৩ বছর 

চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: কারখানায় 
প্রার্থীর ধরন: শুধু পুরুষ 
বয়সসীমা: কমপক্ষে ২১ বছর 

কর্মস্থল: গাজীপুর (কালিয়াকৈর)
বেতন: আলোচনা সাপেক্ষে 
অন্যান্য সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। 
আবেদনের শেষ সময়: ২৪ জুন ২০২৬

আরটিভি/এমএস