ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩১ আশ্বিন ১৪৩৩

ফ্রিতে ২ লাখ টাকা মূল্যের আইটি প্রশিক্ষণ, কোর্স শেষে চাকরির সুযোগ

আরটিভি নিউজ

প্রকাশ : ০৬ জুন ২০২৬, ০২:২১ পিএম
ফ্রিতে ২ লাখ টাকা মূল্যের আইটি প্রশিক্ষণ, কোর্স শেষে চাকরির সুযোগ।ছবি: সংগৃহীত

দেশে ও বিদেশে দক্ষ জনশক্তি গড়ে তোলার লক্ষ্যে আইটি স্কলারশিপ প্রোগ্রামের ৭৩তম রাউন্ডে শিক্ষার্থী ভর্তি কার্যক্রম শুরু করেছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক-বাংলাদেশ ইসলামিক সলিডারিটি এডুকেশন ওয়াকফ (আইএসডিবি-বিআইএসইডব্লিউ)। এই কর্মসূচির আওতায় নন-আইটি ব্যাকগ্রাউন্ডের স্নাতকধারীরা সম্পূর্ণ বিনামূল্যে আইটি প্রশিক্ষণ গ্রহণের সুযোগ পাবেন।

প্রতিষ্ঠানটির তথ্যমতে, চাকরির বাজারের চাহিদা বিবেচনায় বিভিন্ন প্রযুক্তিভিত্তিক কোর্স পরিচালনা করা হয়। প্রশিক্ষণ শেষে শিক্ষার্থীদের কর্মসংস্থানের সুযোগও তৈরি করা হয়। আইএসডিবি-বিআইএসইডব্লিউর দাবি, তাদের আইটি স্কলারশিপ প্রোগ্রামের আওতায় প্রশিক্ষণ সম্পন্ন করা ৯২ শতাংশ শিক্ষার্থী দেশ-বিদেশের বিভিন্ন প্রতিষ্ঠানে সফলভাবে কর্মরত রয়েছেন।

বাংলাদেশ সরকার এবং ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংকের যৌথ উদ্যোগে প্রতিষ্ঠিত আইএসডিবি-বিআইএসইডব্লিউ তথ্যপ্রযুক্তি ও কারিগরি শিক্ষার মাধ্যমে যুবসমাজের কর্মসংস্থান বৃদ্ধিতে কাজ করছে। প্রতিষ্ঠানটি নিজস্ব অর্থায়নে বিভিন্ন কর্মমুখী শিক্ষা ও দক্ষতা উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করে থাকে।

বর্তমানে আইটি স্কলারশিপ প্রোগ্রামের অধীনে ১৩টি বিষয়ের ওপর স্কলারশিপ প্রদান করা হচ্ছে। প্রায় ১৯ বছর ধরে পরিচালিত এ কর্মসূচির মাধ্যমে এখন পর্যন্ত ১৭ হাজার ২৭৬ জন আইটি পেশাজীবী তৈরি হয়েছে। তারা বর্তমানে দেশ-বিদেশের ৩ হাজার ২৫৪টিরও বেশি প্রতিষ্ঠানে কর্মরত আছেন।

সংশ্লিষ্টরা জানান, আইটি খাতে ক্যারিয়ার গড়তে আগ্রহী তরুণদের জন্য এই স্কলারশিপ একটি বড় সুযোগ। কারণ, প্রশিক্ষণের বাজারমূল্য প্রায় ২ লাখ টাকা হলেও নির্বাচিত শিক্ষার্থীরা সম্পূর্ণ বিনামূল্যে এই প্রশিক্ষণ গ্রহণ করতে পারবেন। পাশাপাশি কোর্স শেষে চাকরির সুযোগ ও ক্যারিয়ার সহায়তাও প্রদান করা হবে।

সুযোগ-সুবিধা:
এটি একটি সম্পূর্ণ বিনামূল্যের প্রশিক্ষণ প্রোগ্রাম। যা প্রায় দুই লাখ টাকা সমমূল্যের কোর্স। যেটি সফলভাবে সম্পন্ন করার পর উত্তীর্ণ ব্যক্তিদের ‘প্লেসমেন্ট সেল’–এর মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ রয়েছে।

যা জানা প্রয়োজন:
চলমান রাউন্ডে আবেদনের শেষ তারিখের মধ্যে আগ্রহী প্রার্থীর বয়সসীমা হতে হবে সর্বোচ্চ ৩০ বছর। আগের কোনো রাউন্ডের কোনো কোর্সে যোগদানকৃত প্রার্থী নতুন করে আবেদন করলে তা গ্রহণযোগ্য হবে না। ডিপ্লোমাধারী প্রার্থীদের ক্ষেত্রে সব কোর্স কেবল ঢাকায় করানো হয়।

আবেদনের যোগ্যতা:
প্রার্থীকে স্নাতক বা ফাজিল, মাস্টার্স বা কামিল পাস হতে হবে। চার বছর মেয়াদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং (শুধু কম্পিউটার বা টেলিকমিউনিকেশন বা ইলেকট্রনিকস বা সিভিল বা আর্কিটেকচার বা সার্ভে বা কনস্ট্রাকশন) পাস প্রার্থী আবেদন করতে পারবেন।

স্নাতক ও সমমানদের জন্য কোর্সসমূহ:
১. ওয়েব অ্যান্ড মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট ইউজিং স্প্রিং বুট, অ্যান্ড্রয়েড অ্যান্ড ফ্লাটার,
২. ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট উইথ লারাভেল, রিঅ্যাক্ট, ভিউ.জেএস অ্যান্ড ওয়ার্ডপ্রেস,
৩. ক্রস প্ল্যাটফর্ম অ্যাপস ইউজিং এএসপি.নেট, অ্যাঙ্গুলার অ্যান্ড রিঅ্যাক্ট,
৪. ওরাকল ডেটাবেজ অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট,
৫. নেটওয়ার্ক সলিউশন অ্যান্ড সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশন,
৬. গ্রাফিকস, অ্যানিমেশন অ্যান্ড ভিডিও এডিটিং।

চার বছর মেয়াদি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের কোর্সসমূহ:
১. আর্কিটেকচারাল অ্যান্ড সিভিল ক্যাড,
২. ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট ইউজিং লারাভেল অ্যান্ড রিঅ্যাক্ট,
৩. নেটওয়ার্ক সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশন,
৪. গ্রাফিকস, ভিডিও এডিটিং অ্যান্ড মোশন গ্রাফিকস,
৫. ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট ইউজিং এসপি.নেট,
৬. ক্লাউড কম্পিউটিং ইউজিং ওরাকল অ্যাপেক্স,
৭. থ্রি–ডি ভিজুয়ালাইজেশন।


আবেদনের প্রক্রিয়া: প্রার্থীরা আইএসডিবি-বিআইএসইডব্লিউ স্কলারশিপের জন্য এই https://apply.isdb-bisew.info/ ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন। এছাড়া বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
আড়ংয়ে চাকরির সুযোগ, এইচএসসি পাসেই আবেদন
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে পোশাক প্রস্তুতকারক ও বিপণন প্রতিষ্ঠান আড়ং। আগ্রহীরা আগামী ১৭ অক্টোবর পর্যন্ত আবেদন করতে পারবেন।
আড়ংয়ে চাকরির সুযোগ, এইচএসসি পাসেই আবেদন
২২৮ জনকে নিয়োগ দেবে আনসার-ভিডিপি, এসএসসি পাসেও আবেদন
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর রাজস্ব খাতভুক্ত ১৩ থেকে ২০ গ্রেডে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। মোট পদসংখ্যা ২২৮। আবেদনের শেষ তারিখ ২৯ অক্টোবর ২০২৬।
২২৮ জনকে নিয়োগ দেবে আনসার-ভিডিপি, এসএসসি পাসেও আবেদন
এইচএসসি পাসেই স্কয়ার ফুডে চাকরি, অভিজ্ঞতা না থাকলেও করা যাবে আবেদন
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড। আগ্রহীরা আগামী ২৫ অক্টোবর পর্যন্ত আবেদন করতে পারবেন।
এইচএসসি পাসেই স্কয়ার ফুডে চাকরি, অভিজ্ঞতা না থাকলেও করা যাবে আবেদন
সাড়ে তিন লাখ টাকা বেতনে স্কয়ার গ্রুপে চাকরি, আবেদন শেষ যেদিন
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে স্কয়ার গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান স্কয়ার টেক্সটাইলস পিএলসি। আগ্রহীরা আগামী ২৭ অক্টোবর পর্যন্ত আবেদন করতে পারবেন।
সাড়ে তিন লাখ টাকা বেতনে স্কয়ার গ্রুপে চাকরি, আবেদন শেষ যেদিন
৪৫তম বিসিএস / বিভিন্ন ক্যাডারে নিয়োগ পেলেন ১৭০২ জন
৪৫তম বিসিএসে এক হাজার ৭০২ জনকে বিভিন্ন ক্যাডারে নিয়োগ দিয়ে আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সুপারিশের ১০ মাস পর এ নিয়োগ দেওয়া হলো।
বিভিন্ন ক্যাডারে নিয়োগ পেলেন ১৭০২ জন
আরও পড়ুন
যবিপ্রবিতে উচ্চশিক্ষায় দুই মাসব্যাপী সেমিনার সিরিজ উদ্বোধন 
ফ্রান্সে উচ্চশিক্ষার সুযোগ, মাসে মিলবে ১ লাখ ৩৮ হাজার টাকা
যুক্তরাষ্ট্রে স্নাতকে ফুল-ফান্ডেড স্কলারশিপ, বাংলাদেশি শিক্ষার্থীদেরও আবেদনের সুযোগ
যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষা: কলেজশিক্ষার্থীদের জন্য বৃত্তির সুযোগ