images

চাকরি

নিয়োগ দিচ্ছে ব্যাংক এশিয়া, আবেদনের সময় শেষ ২৫ জুন

শনিবার, ২০ জুন ২০২৬ , ০৫:৩৮ পিএম

ব্যাংক এশিয়া পিএলসি হেড অব পিএমও অ্যান্ড টেকনোলজি গভর্নেন্স পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

বৃহস্পতিবার (১৮ জুন) থেকেই আবেদন করার সময় শুরু হয়েছে, যা চলবে আগামী ২৫ জুন পর্যন্ত।

নিয়োগের পরে প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী আরো বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধা পাবেন।

প্রতিষ্ঠানের নাম: ব্যাংক এশিয়া পিএলসি
পদের নাম: হেড অব পিএমও অ্যান্ড টেকনোলজি গভর্নেন্স
পদসংখ্যা: নির্ধারিত নয়

আরও পড়ুন
Web-Image

জনবল নিচ্ছে ইবনে সিনা, আবেদনের সময় ফুরাচ্ছে দ্রুত

শিক্ষাগত যোগ্যতা: কম্পিউটার সায়েন্স, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি।
অন্যান্য যোগ্যতা: ব্যাংকিং প্রযুক্তি প্রকল্প ব্যবস্থাপনায় দক্ষতা। 
অভিজ্ঞতা: কমপক্ষে ১৫ বছর 

চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে 
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়) 
বয়সসীমা: উল্লেখ নেই 

কর্মস্থল: ঢাকা 
বেতন: আলোচনা সাপেক্ষে 
অন্যান্য সুবিধা: ব্যাংকের নীতিমালা অনুযায়ী

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। 
আবেদনের শেষ সময়: ২৫ জুন ২০২৬

আরটিভি/এমএস