জনবল নিচ্ছে ইবনে সিনা, আবেদনের সময় ফুরাচ্ছে দ্রুত

আরটিভি নিউজ 

শনিবার, ২০ জুন ২০২৬ , ০৫:০১ পিএম


জনবল নিচ্ছে ইবনে সিনা, আবেদনের সময় ফুরাচ্ছে দ্রুত
ফাইল ছবি

ইবনে সিনা ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টার মেডিকেল টেকনোলজিস্ট (স্যাম্পল কালেকশন) পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

বৃহস্পতিবার (১৮ জুন) থেকেই আবেদন করার সময় শুরু হয়েছে, যা চলবে আগামী ২৫ জুন পর্যন্ত।

নিয়োগের পরে প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী আরো বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধা পাবেন।

প্রতিষ্ঠানের নাম: ইবনে সিনা ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টার
পদের নাম: মেডিকেল টেকনোলজিস্ট (স্যাম্পল কালেকশন)
পদসংখ্যা: নির্ধারিত নয়

আরও পড়ুন

শিক্ষাগত যোগ্যতা: ল্যাবরেটরিতে বিএসসি অথবা মেডিকেল টেকনোলজিতে (ল্যাবরেটরি) ডিপ্লোমা।
অন্যান্য যোগ্যতা: রক্ত ​​সংগ্রহ এবং নমুনা সংগ্রহের কৌশলে পারদর্শিতা। প্রাথমিক কম্পিউটার জ্ঞান এবং নথিভুক্তকরণ দক্ষতা।
অভিজ্ঞতা: কমপক্ষে ২ বছর 

চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: ডায়াগনস্টিক সেন্টারে 
প্রার্থীর ধরন: শুধু পুরুষ 
বয়সসীমা: সর্বোচ্চ ৩০ বছর 

কর্মস্থল: ঢাকা  
বেতন: আলোচনা সাপেক্ষে 
অন্যান্য সুবিধা: কোম্পানির নীতিমালা অনুযায়ী

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। 
আবেদনের শেষ সময়: ২৫ জুন ২০২৬

আরটিভি/এমএস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission