images

চাকরি

সাউথইস্ট ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন করতে পারবেন যারা

রোববার, ১২ জুলাই ২০২৬ , ০৫:০১ পিএম

সাউথইস্ট ব্যাংক পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বেসরকারি খাতের বাণিজ্যিক ব্যাংকটির ক্রেডিট রিস্ক ম্যানেজমেন্ট বিভাগ ইউনিট প্রধান (ভিপি/এসভিপি) পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। ৯ জুলাই থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ২৫ জুলাই পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

প্রতিষ্ঠানের নাম: সাউথইস্ট ব্যাংক পিএলসি
পদের নাম: ইউনিট প্রধান (ভিপি/এসভিপি)
বিভাগ: ক্রেডিট রিস্ক ম্যানেজমেন্ট 
পদসংখ্যা: নির্ধারিত নয়

শিক্ষাগত যোগ্যতা: ফাইন্যান্স/ব্যাংকিং/অ্যাকাউন্টিং/অর্থনীতি/ব্যবসায় প্রশাসনে স্নাতকোত্তর ডিগ্রি। তবে এমবিএ (ফাইন্যান্স) বা এমবিএম ডিগ্রিধারীদের অগ্রাধিকার দেওয়া হবে।
অন্যান্য যোগ্যতা: ক্রেডিট রিস্ক ম্যানেজমেন্ট বা ঋণ ঝুঁকি ব্যবস্থাপনা বিভাগে কাজের দক্ষতা। 
অভিজ্ঞতা: ১২ থেকে ১৮ বছর

আরও পড়ুন
shad-photo-Recovered

চাকরি দিচ্ছে ওয়ালটন, বেতন ছাড়াও থাকছে অন্যান্য সুবিধা

চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে 
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়) 
বয়সসীমা: উল্লেখ নেই 

কর্মস্থল: যেকোনো জায়গায় 
বেতন: আকর্ষণীয় বেতন
অন্যান্য সুবিধা: ব্যাংকের নীতিমালা অনুযায়ী

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। 
আবেদনের শেষ সময়: ২৫ জুলাই ২০২৬

আরটিভি/এমএস