চাকরি দিচ্ছে ওয়ালটন, বেতন ছাড়াও থাকছে অন্যান্য সুবিধা

আরটিভি নিউজ

শনিবার, ১১ জুলাই ২০২৬ , ০৭:২১ পিএম


চাকরি দিচ্ছে ওয়ালটন, বেতন ছাড়াও থাকছে অন্যান্য সুবিধা
ছবি: সংগৃহীত

ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির ফিন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস- এআর ম্যানেজমেন্ট বিভাগ এক্সিকিউটিভ পদে লোকবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। ৮ জুলাই থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ১৭ জুলাই পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

প্রতিষ্ঠানের নাম: ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি
পদের নাম: এক্সিকিউটিভ 
বিভাগ: ফিন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস- এআর ম্যানেজমেন্ট
পদসংখ্যা: নির্ধারিত নয়

শিক্ষাগত যোগ্যতা: অ্যাকাউন্টিং, ফাইন্যান্স বা সংশ্লিষ্ট কোনো বিষয়ে বিবিএ/এমবিএ
অন্যান্য যোগ্যতা: কম্পিউটার চালনায় ভালো দক্ষতা এবং মাইক্রোসফট এক্সেলে উচ্চতর দক্ষতা। অ্যাকাউন্টস, ফাইন্যান্স এবং ফাইন্যান্সিয়াল রিপোর্টিংয়ের ক্ষেত্রে বাস্তব কাজের অভিজ্ঞতা। ভ্যাট (VAT), কর (Tax) এবং ব্যাংকিং কার্যক্রম সম্পর্কে জ্ঞান থাকলে তা বাড়তি যোগ্যতা হিসেবে বিবেচিত হবে।

আরও পড়ুন


অভিজ্ঞতা: কমপক্ষে ১ থেকে ৩ বছর, তবে অভিজ্ঞতা না থাকলেও আবেদন করতে পারবেন আগ্রহীরা।

চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে 
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়) 
বয়সসীমা: ২৫ থেকে ৩০ বছর 

কর্মস্থল: ঢাকা 
বেতন: আলোচনা সাপেক্ষে 
অন্যান্য সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, মোবাইল বিল, লভ্যাংশ, বিমা, পারফরম্যান্স বোনাস, প্রতি বছর ইনক্রিমেন্ট, বছরে ২টি উৎসব বোনাস।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। 
আবেদনের শেষ সময়: ১৭ জুলাই ২০২৬

আরটিভি/এমএস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission