images

আইন-বিচার

শিশুকে বলাৎকার-আত্মহত্যা প্ররোচণার মামলায় মাদরাসা শিক্ষার্থী গ্রেপ্তার

বৃহস্পতিবার, ২১ মে ২০২৬ , ০৬:৩৬ পিএম

রাজধানীর বনশ্রী এলাকার একটি মাদরাসায় ১০ বছর বয়সী এক শিশু শিক্ষার্থীকে বলাৎকার ও আত্মহত্যায় প্ররোচণার অভিযোগের মামলায় প্রতিষ্ঠানটির অন্য এক ছাত্রকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ছাত্রের নাম- মো. শিহাব হোসেন (১৯)।

বুধবার (২০ মে) রাতে পাবনা জেলার বেড়া থানা এলাকা থেকে রামপুরা থানা পুলিশের একটি দল তাকে গ্রেপ্তার করে।

ডিএম‌পির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডি‌সি) এন এম নাসিরুদ্দিন ব‌লেন, মঙ্গলবার (১৯ মে) রাতে রামপুরার বনশ্রী সি-ব্লকস্থ আলোকিত কুরআন ইন্টারন্যাশনাল হিফজ মাদরাসার ভেতরে শিক্ষার্থী মো. আব্দুল্লাহ গলায় গামছা প্যাঁচিয়ে আত্মহত‌্যা করে। খবর পে‌য়ে রামপুরা থানা পু‌লিশ ঘটনাস্থলে গি‌য়ে মৃতদেহের সুরতহাল প্রতিবেদন তৈ‌রি ক‌রে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। 

আরও পড়ুন
2

শিশু রামিসা হত্যার বিচার নিয়ে যা বললেন অ্যাটর্নি জেনারেল

সুরতহাল প্রতিবেদন তৈ‌রির সময় মৃতের শরীরে অস্বাভাবিক যৌনাচারের প্রাথমিক লক্ষণ দেখা যায়।

অনুসন্ধানে জানা গেছে, ওই মাদরাসার ছাত্র শিহাব হোসেন বিভিন্ন সময়ে আব্দুল্লাহসহ আরও ৪ জন ছাত্রের সঙ্গে অনৈতিক ও অস্বাভাবিক যৌনাচারে লিপ্ত হয়েছিল। 

এ ঘটনায় নিহত আব্দুল্লার মা বাদী হয়ে রামপুরা থানায় একটি মামলা করেন। মামলাটি তদন্তকালে রামপুরা থানার একটি টিম গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় বুধবার পাবনার বেড়া থানার খাকছাড়া গ্রাম থে‌কে ঘটনায় জড়িত শিহাব হোসেনকে গ্রেপ্তার করেছে। 

আরটিভি/এমএম