ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

শিশু রামিসা হত্যার বিচার নিয়ে যা বললেন অ্যাটর্নি জেনারেল

আরটিভি নিউজ

প্রকাশ : ২১ মে ২০২৬, ০৪:৪৯ পিএম
অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল। ছবি: সংগৃহীত

রাজধানীর পল্লবীতে শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর নৃশংস হত্যার বিচার দ্রুত সময়ের মধ্যে করা সম্ভব বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল। তিনি বলেন, এমন নির্মম ঘটনার বিচার যত দ্রুত হবে, বিচারব্যবস্থার প্রতি দেশের মানুষের আস্থা তত ফিরে আসবে।

বৃহস্পতিবার (২১ মে) সুপ্রিম কোর্টে নিজের কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে রাষ্ট্রের সর্বোচ্চ এই আইন কর্মকর্তা এসব কথা বলেন।

অ্যাটর্নি জেনারেল বলেন, দ্রুত বিচার পাওয়া যেকোনো নাগরিকের মৌলিক অধিকারের অন্তর্ভুক্ত বিষয়। আমি মনে করি, এই রকম একটা নির্মম ঘটনার বিচার যত দ্রুত সম্ভব সম্পন্ন করা যাবে, আমাদের বিচার ও বিচারব্যবস্থার প্রতি দেশের সাধারণ মানুষের আস্থা তত বৃদ্ধি পাবে।

আরও পড়ুন

হত্যাকাণ্ডের তদন্ত ও পরবর্তী আইনি প্রক্রিয়া নিয়ে তিনি আশা প্রকাশ করে বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অত্যন্ত দ্রুততম সময়ের মধ্যেই এই ঘটনার তদন্ত প্রতিবেদন আদালতে জমা দেবে। রাষ্ট্রের পক্ষ থেকে এই ধরনের মর্মান্তিক ও স্পর্শকাতর ঘটনার দ্রুত বিচার নিশ্চিত করা সম্ভব হলে, ভবিষ্যতে সমাজ থেকে এই ধরনের অপরাধের পুনরাবৃত্তি রোধ করা যাবে।

উল্লেখ্য, গত মঙ্গলবার (১৯ মে) রাজধানীর পল্লবীতে আট বছরের শিশু রামিসা আক্তারকে নিজ ফ্ল্যাটে ডেকে নিয়ে ধর্ষণের পর গলা কেটে হত্যা করা হয়। এই ঘটনায় মূল অভিযুক্ত সোহেল রানা ও তার স্ত্রীকে ইতিমধ্যে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২০ মে) আদালতে হাজির করা হলে মূল আসামি সোহেল রানা নিজের অপরাধ স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন। বর্তমানে মামলার আসামিরা কারাগারে রয়েছেন।

আরটিভি/এআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সাবেক ডিএমপি কমিশনার ফারুক ও স্ত্রীর সম্পত্তি ক্রোক
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সাবেক কমিশনার ও পুলিশের সাবেক অতিরিক্ত আইজিপি (অব.) খন্দকার গোলাম ফারুক ও তার স্ত্রী শারমিন আক্তার খানের নামে থাকা স্থাবর সম্পত্তি ক্রোক এবং অস্থাবর সম্পত্তি ফ্রিজ করার আদেশ দিয়েছেন আদালত।
সাবেক ডিএমপি কমিশনার ফারুক ও স্ত্রীর সম্পত্তি ক্রোক
হত্যাচেষ্টা মামলায় সাবেক এমপি সুলতান মনসুর গ্রেপ্তার
রাজধানীর পল্টন থানায় দায়ের করা বিএনপিকর্মী মুশফিকুর রহমান আবিরকে হত্যাচেষ্টা মামলায় মৌলভীবাজার-২ আসনের সাবেক সংসদ সদস্য সুলতান মোহাম্মদ মনসুর আহমেদকে গ্রেপ্তার দেখিয়েছেন আদালত।
হত্যাচেষ্টা মামলায় সাবেক এমপি সুলতান মনসুর গ্রেপ্তার
প্রবাসীর স্ত্রীকে ৬ টুকরা করে হত্যা, আসামির মৃত্যুদণ্ড
সুনামগঞ্জের জগন্নাথপুরে প্রবাসীর স্ত্রী শাহনাজ পারভীন জ্যোৎস্নাকে (৩৫) হত্যার দায়ে জিতেশ চন্দ্র গোপ নামে এক আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে এক লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। এ ছাড়াও মরদেহ গুমের চেষ্টার অপরাধে তাকে আরও সাত বছরের সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।
প্রবাসীর স্ত্রীকে ৬ টুকরা করে হত্যা, আসামির মৃত্যুদণ্ড
অনৈতিক কর্মকাণ্ডে জড়ালে আইনজীবীদের বিরুদ্ধে ব্যবস্থা: অ্যাটর্নি জেনারেল
আইন পেশায় যুক্ত কেউ অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে তিনি যত প্রভাবশালীই হোন না কেন, তার বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল ও বাংলাদেশ বার কাউন্সিলের চেয়ারম্যান মো. রুহুল কুদ্দুস কাজল।
অনৈতিক কর্মকাণ্ডে জড়ালে আইনজীবীদের বিরুদ্ধে ব্যবস্থা: অ্যাটর্নি জেনারেল
‘৩৫ বছর বয়সের পর আর কেউ আইনজীবী হতে পারবে না’
মঙ্গলবার (১৩ অক্টোবর) সুপ্রিম কোর্ট অডিটোরিয়ামে অ্যাটর্নি জেনারেল অফিস ও ইউনাইটেড ন্যাশনস ডেভলপমেন্ট’র ইন্টার্নশিপ প্রোগ্রামের কনভোকেশন ও ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
‘৩৫ বছর বয়সের পর আর কেউ আইনজীবী হতে পারবে না’
আরও পড়ুন
অনৈতিক কর্মকাণ্ডে জড়ালে আইনজীবীদের বিরুদ্ধে ব্যবস্থা: অ্যাটর্নি জেনারেল
‘এক পবিবারের একাধিক সদস্য সারের ডিলার হতে পারবেন না’
অ্যাটর্নি জেনারেলের সঙ্গে সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
আবরার ফাহাদ হত্যার ঘটনাটি ফ্যাসিবাদের চরম উদাহরণ: অ্যাটর্নি জেনারেল