মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫ , ১০:৫৫ এএম
নারীদের মধ্যে সোনার গয়নার কদর সবসময়ই বেশি। শুধু সাজসজ্জার জন্য নয়, অনেকেই সোনাকে বিনিয়োগ হিসাবেও ধরে রাখেন। তবে বাজারে সোনার দাম ক্রমাগত বাড়ছে, তাই সঠিক ক্যারেট ও আসল সোনা বেছে নেওয়া এখন খুবই গুরুত্বপূর্ণ।
বিশুদ্ধতা অনুযায়ী সোনার পরিমাপ ক্যারেটে করা হয়। ২৪ ক্যারেট সোনা সম্পূর্ণ খাঁটি, কিন্তু খুবই নরম হওয়ায় দৈনন্দিন ব্যবহারের জন্য উপযুক্ত নয়।
২১ ক্যারেট সোনা: ৮৭.৫% খাঁটি সোনা, বাকি অন্যান্য ধাতু। দৈনন্দিন ব্যবহারের জন্য ভালো।
২২ ক্যারেট সোনা: ৯১.৬% খাঁটি সোনা, গাঢ় হলুদ রঙ ও নরম টেক্সচার। সাধারণত বিশেষ অনুষ্ঠানের জন্য ব্যবহার হয়।
দৈনন্দিন ব্যবহারের জন্য ২১ ক্যারেট এবং অনুষ্ঠানিক কাজে ২২ ক্যারেট বেশি সুবিধাজনক।

কিভাবে চিনবেন আসল সোনা:
হলমার্ক/স্ট্যাম্প পরীক্ষা: গহনার গায়ে লেখা ‘২১K’, ‘২২K’, ‘875’, ‘916’ ইত্যাদি স্পষ্ট কিনা দেখুন।
সোনার রং: খাঁটি সোনা গাঢ় হলুদ, রঙ সমান এবং উজ্জ্বল।
ম্যাগনেট পরীক্ষা: সোনা চুম্বকের সঙ্গে আকৃষ্ট হয় না।
ওজন ও ঘনত্ব: সোনার ঘনত্ব অনুযায়ী ওজন তুলনা করুন।
স্ক্র্যাচ টেস্ট: সিরামিক প্লেটে ঘষলে খাঁটি সোনা সোনালি রেখা রাখে, নকল কালো দাগ।
অ্যাসিড পরীক্ষা: পেশাদারদের মাধ্যমে নির্ভরযোগ্যভাবে করা যায়।
সোনা কেনার সময় বিশ্বস্ত দোকান ও স্বীকৃত সনদ থাকা গুরুত্বপূর্ণ। খারাপ মানের সোনা থেকে রক্ষা পেতে সতর্ক থাকা আবশ্যক।
আরটিভি/এসকে