হু হু করে বেড়ে বিশ্ববাজারে সোনার দামে নতুন রেকর্ড

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫ , ১০:২৭ এএম


হু হু করে বেড়ে বিশ্ববাজারে সোনার দামে নতুন রেকর্ড
সোনার দামে নতুন রেকর্ড।

বিশ্ববাজারে সোনার দাম বেড়েই চলেছে। হু হু করে বেড়ে বিশ্ববাজারে সোনার দাম আবারও সর্বকালের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। প্রথমবারের মতো প্রতি আউন্স সোনার দাম ৪ হাজার ১০০ ডলার ছাড়িয়ে গেছে।

বিজ্ঞাপন

বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার (১৪ অক্টোবর) স্পট মার্কেটে স্বর্ণের দাম প্রতি আউন্সে ১ দশমিক ৩ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ১৬২ দশমিক ৩১ ডলারে।

একই সময়ে ডিসেম্বর ডেলিভারির জন্য মার্কিন সোনার ফিউচার ০ দশমিক ৯ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ১৭১ ডলারে।

বিজ্ঞাপন

বিশেষজ্ঞরা বলছেন, নতুন মার্কিন-চীন বাণিজ্য উত্তেজনা এবং মার্কিন ফেডারেল রিজার্ভের সুদের হার কমানোর প্রত্যাশার কারণে নিরাপদ বিনিয়োগ মাধ্যম হিসেবে স্বর্ণের চাহিদা বাড়ছে। এমন অবস্থায় আগামী বছরের মধ্যে সোনার দাম ৫ হাজার ডলারে পৌঁছানোর পূর্বাভাস দেওয়া হয়েছে।

আরও পড়ুন

এদিকে, বিশ্ববাজারে অস্বাভাবিক দাম বাড়ার পরিপ্রেক্ষিতে সম্প্রতি দেশের বাজারেও কয়েক দফায় সোনার দাম বাড়ানো হয়েছে। এতে কয়েক দফায় সর্বোচ্চ দামের নতুন করের্ড সৃষ্টি হয়েছে। সর্বশেষ সোমবার বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ২২ ক্যারেটের প্রতি ভরি সোনায় ৪ হাজার ৬১৮ টাকা বাড়িয়ে ২ লাখ ১৩ হাজার ৭১৯ টাকা নির্ধারণ করেছে। 

বিজ্ঞাপন

এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ লাখ ৪ হাজার ৩ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৭৪ হাজার ৮৫৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৪৫ হাজার ৫২০ টাকা।

উল্লেখ্য, চলতি বছর এখন পর্যন্ত ৬৪ বার দেশের বাজারে সমন্বয় করা হলো স্বর্ণের দাম। যেখানে দাম বাড়ানো হয়েছে ৪৬ বার, আর কমেছে মাত্র ১৮ বার।

আরটিভি/আরএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission