images

লাইফস্টাইল / রূপচর্চা / স্বাস্থ্য পরামর্শ

দীপ্ত লুচি পাতার রসে চুল পড়া বন্ধসহ মিলবে যেসব উপকার

সোমবার, ২০ অক্টোবর ২০২৫ , ০৯:১৫ এএম

বাড়ির আনাচে কানাচে অবহেলায় জন্ম নেওয়া এক অনন্য ভেষজ উদ্ভিদ হচ্ছে দীপ্ত লুচি পাতা। যার বৈজ্ঞানিক নাম Peperomia pellucida। ইংরেজিতে একে Pepper Elder, Shining Bush Plant বা Man to Man নামেও ডাকা হয়। ছোট গুল্মজাতীয় এই উদ্ভিদটি সাধারণত ১৫ থেকে ৪৫ সেন্টিমিটার উচ্চতা বিশিষ্ট হয় এবং স্যাঁতসেঁতে, ছায়াযুক্ত জায়গায় ভালোভাবে জন্মায়।

এই গাছ শুধু সবজি বা শাক হিসেবেই নয়, বরং একটি গুরুত্বপূর্ণ ভেষজ উদ্ভিদ হিসেবেও পরিচিত। এর পাতা ও কাণ্ডে রয়েছে নানা ঔষধি গুণ। বিশেষজ্ঞদের মতে, দীপ্ত লুচি পাতার রস নিয়মিত ব্যবহার করলে চুল পড়া বন্ধ থেকে শুরু করে ত্বক ও পেটের নানা সমস্যার সমাধান পাওয়া যায়।

এই গাছের রস মাথায় লাগালে তা ম্যাজিকের মতো কাজ করে। এটি চুল পড়া রোধ করে, চুলের গোড়া শক্ত করে, নতুন চুল গজাতে সাহায্য করে এবং মাথা ব্যথা দূর করতেও কার্যকর। ঘন ও সিল্কি চুলের জন্য দীপ্ত লুচি পাতার রস হতে পারে দারুণ প্রাকৃতিক সমাধান।

চুল পড়া রোধে দারুণ কার্যকর

আপনি কি চুল পড়া বা মাথায় টাক পড়ার সমস্যায় ভুগছেন? তাহলে ঘরোয়া সমাধান হতে পারে দীপ্ত লুচি পাতার রস। পেপোরোমিয়া গাছের রস মাথায় দিলে এটি ম্যাজিকের মতো কাজ করে। এতে চুল পড়া কমে, গোড়া মজবুত হয়, নতুন চুল গজায় এবং মাথা ব্যথাও দূর হয়। এমনকি ঘন, সিল্কি চুল পেতেও এ রস নিয়মিত ব্যবহার করা যায়।

image

ভেষজ গুণে ভরপুর এই গাছ

পেপোরোমিয়া গাছ শাক হিসেবেও খাওয়া যায়। আয়ুর্বেদ বিশেষজ্ঞদের মতে, নিয়মিত এ গাছের শাক বা রস গ্রহণে শরীরে বিভিন্ন উপকারিতা দেখা যায়—

. সকালে খালি পেটে এক কাপ পাতার রস পান করলে পাইলসজনিত রক্তক্ষরণ এক সপ্তাহের মধ্যেই বন্ধ হয়।

. বাতের ব্যথা, প্রদাহ, বা ফোঁড়া-ক্ষতস্থানে এ পাতার রস লাগালে দ্রুত আরোগ্য আসে।

. শরীরের কোনো ক্ষত বা ছোটখাটো পোড়া জায়গায় রস লাগালে রক্ত পড়া বন্ধ হয় এবং ক্ষত দ্রুত শুকায়।

. চুলকানি, খোস-পাসড়া, ত্বকের সমস্যা এমনকি পেটের গ্যাস বা অম্লতা দূর করতেও এটি কার্যকর।

সহজলভ্য প্রাকৃতিক ওষুধ

দীপ্ত লুচি পাতা আমাদের আশপাশেই সহজে পাওয়া যায়, কিন্তু এর গুণাগুণ অনেকেই জানেন না।
বিশেষজ্ঞদের পরামর্শ, মাথার চুলে এর রস লাগানোর পাশাপাশি সপ্তাহে এক-দুদিন শাক হিসেবে খেলে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে এবং ত্বক, চুল ও পেটের সুস্থতা বজায় থাকে।

শুধু চুলের যত্নেই নয়, এই গাছের রস বিভিন্ন রোগের চিকিৎসাতেও কার্যকর। যেমন—

. পাইলসের সমস্যা: সকালে খালি পেটে এক কাপ পাতার রস পান করলে পাইলসজনিত রক্তক্ষরণ এক সপ্তাহের মধ্যেই বন্ধ হয়।

. ত্বকের সমস্যা: ছোটখাটো পোড়া, ফোঁড়া, চুলকানি, খোস-পাসড়া বা ক্ষতস্থানে এর রস লাগালে দ্রুত আরাম মেলে এবং রক্ত পড়া বন্ধ হয়।

. বাতের ব্যথা ও প্রদাহ: পাতা ও কাণ্ড সরাসরি প্রদাহযুক্ত স্থানে লাগালে ব্যথা ও ফোলাভাব কমে।

আয়ুর্বেদ বিশেষজ্ঞরা বলেন, পেপোরোমিয়া গাছের শাক নিয়মিত খেলে শরীরে পুষ্টি সরবরাহের পাশাপাশি রোগ প্রতিরোধ ক্ষমতাও বৃদ্ধি পায়।

আরও পড়ুন
maigrane

মাইগ্রেনের ব্যথা বাড়াতে পারে যেসব অভ্যাস

তাই চুলের যত্নে বা ঘরোয়া চিকিৎসায় দীপ্ত লুচি পাতার রস হতে পারে একটি সহজলভ্য ও প্রাকৃতিক সমাধান।

আরটিভি/এসকে