images

লাইফস্টাইল / স্বাস্থ্য পরামর্শ

শীতে ভেজা না শুকনা, কীভাবে বাদাম খেলে মিলবে বেশি উপকার

মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫ , ০৯:৫৬ এএম

শীতকালে শরীরকে ভেতর থেকে গরম রাখা এবং শক্তিশালী রাখতে আমন্ড বা বাদাম অত্যন্ত উপকারী বলে মনে করেন পুষ্টিবিদরা। ভিটামিন ই, ফাইবার, প্রোটিন, ম্যাগনেসিয়াম ও স্বাস্থ্যকর ফ্যাটে ভরপুর এই বাদাম একদিকে যেমন মস্তিষ্ক ও হৃদ্‌স্বাস্থ্যের জন্য ভালো, তেমনি ত্বক ও চুলের যত্নেও কার্যকর ভূমিকা রাখে।

তবে অনেকেরই প্রশ্ন শীতকালে আমন্ড ভিজিয়ে খাওয়া ভালো, না শুকনো অবস্থায়? বিশেষজ্ঞদের মতে, দুটি পদ্ধতিরই নিজস্ব উপকারিতা রয়েছে। তবে সঠিক উপায়ে ও সঠিক সময়ে খেলে এর পুষ্টিগুণ আরও বেড়ে যায়।

 ভেজানো আমন্ডের উপকারিতা

সহজে হজম হয়: পানিতে ভিজিয়ে রাখলে বাদামের বাইরের স্তর নরম হয়, ফলে এটি চিবানো ও হজম করা সহজ হয়।

পুষ্টি শোষণে সহায়তা করে: ভেজানোর ফলে এনজাইম সক্রিয় হয়ে শরীর ভিটামিন ও খনিজ সহজে শোষণ করতে পারে।

ত্বক ও চুলের যত্নে কার্যকর: ভেজানো আমন্ডে ভিটামিন ই-এর প্রভাব বেশি থাকে, যা ত্বক নরম ও চুল মজবুত রাখতে সাহায্য করে।

শুকনা আমন্ডের উপকারিতা

শরীর গরম রাখে: শীতকালে শুকনা আমন্ড শরীরে উষ্ণতা বজায় রাখে।

দীর্ঘস্থায়ী শক্তি দেয়: এতে থাকা স্বাস্থ্যকর ফ্যাট ধীরে ধীরে শক্তি নির্গত করে, ফলে সারাদিন সক্রিয় থাকা যায়।

সহজ স্ন্যাকিং: শুকনা আমন্ড বহন ও খাওয়া সহজ—অফিসে, ভ্রমণে বা চায়ের সঙ্গে মুহূর্তে খাওয়া যায়।

খাওয়ার সঠিক উপায়

যাদের হজমশক্তি দুর্বল বা ব্রণের সমস্যা রয়েছে, তাদের জন্য ভেজানো আমন্ড ভালো। আর যারা শরীর গরম রাখতে ও বেশি শক্তি চান, তারা সকালে দুধের সঙ্গে শুকনা আমন্ড খেতে পারেন। বিশেষজ্ঞরা বলছেন, শীতকালে প্রতিদিন ৪–৬টি বাদাম খাওয়াই যথেষ্ট।

আরও পড়ুন
CHIYA-SEED

চিয়া সিড কখন খেলে শরীরের জন্য ভালো

উল্লেখ্য

শীতকালে ভেজানো আমন্ড শরীরকে সহজে পুষ্টি শোষণে সাহায্য করে, আর শুকনা আমন্ড দেয় দীর্ঘস্থায়ী শক্তি ও উষ্ণতা। তাই পুষ্টিবিদদের পরামর্শ—দুটো পদ্ধতিই ভালো, তবে পরিমাণ ও সময়ের দিকে খেয়াল রাখলে মিলবে সর্বোচ্চ উপকার।

আরটিভি/এসকে