images

লাইফস্টাইল / রূপচর্চা / স্বাস্থ্য পরামর্শ

তেল খাঁটি নাকি ভেজাল, সহজেই বুঝবেন যেভাবে

শুক্রবার, ১৬ জানুয়ারি ২০২৬ , ১০:৩৮ এএম

বাজারে পাওয়া তেলগুলো কতটা খাঁটি, আর কতটা ভেজাল সেটা সাধারণ চোখে বোঝা কঠিন। বিশেষ করে রান্নায় ব্যবহৃত সরিষার তেল, জলপাই তেল ও নারিকেল তেলের ক্ষেত্রে ভেজাল মেশানোর প্রবণতা বাড়ছে। কিন্তু সুস্থ থাকার জন্য ভেজাল তেল চিনে ফেলা অত্যন্ত জরুরি। জেনে নিন, কীভাবে আপনার ব্যবহৃত তেলের খাঁটিত্ব পরীক্ষা করবেন।

সরিষার তেল পরীক্ষা করার তিন সহজ উপায়:

১. ফ্রিজিং পরীক্ষা:
এক কাপ সরিষার তেল ফ্রিজে দুই-তিন ঘণ্টা রাখুন। তেল থেকে যদি সাদা রঙের স্তর উঠে ভাসতে থাকে, তাহলে বুঝবেন এটি ভেজালযুক্ত। এমন তেল রান্নায় ব্যবহার করবেন না।

২. আঙুলের সাহায্যে পরীক্ষা:
হাতের তালুতে একটু তেল নিয়ে ঘষুন। যদি তেলের গন্ধ বা রঙে অস্বাভাবিক কিছু অনুভব করেন, তবে তেলটি খাঁটি নয়, ভেজাল রয়েছে।

৩. রং পরীক্ষা:
একটি টেস্ট টিউবে ৫ মিলি সরিষার তেলের সঙ্গে ৫ মিলি নাইট্রিক অ্যাসিড মেশান। যদি তেল খাঁটি হয়, তবে রং অপরিবর্তিত থাকবে। আর ভেজাল হলে তেলের রং কমলা-হলুদ থেকে লাল রঙে পরিবর্তিত হবে।

জলপাই তেলের সহজ পরীক্ষা:

একটি কাঁচের জারে ২-৪ টেবিল চামচ জলপাই তেল নিয়ে মুখ ভালো করে বন্ধ করে দিন। জারটি ২৪ ঘণ্টা ফ্রিজে রাখুন। তেল যদি হিমশীতল হয়ে জমে, তাহলে বুঝবেন তেলটি সম্পূর্ণ খাঁটি।

আরও পড়ুন
petrol

নকল পেট্রোল চিনবেন যেভাবে

নারিকেল তেলের পরীক্ষা:

স্বচ্ছ কাঁচের পাত্রে নারিকেল তেল নিয়ে অন্তত আধঘণ্টা ফ্রিজে রাখুন। যদি তেল পুরোপুরি জমে এবং ভেতরে আলাদা স্তর না থাকে, তাহলে তেলটি খাঁটি। কিন্তু আলাদা স্তর দেখা গেলে বুঝবেন ভেজাল রয়েছে।

সতর্ক থাকুন, সুস্থ থাকুন। বাজার থেকে তেল কেনার আগে এই সহজ পরীক্ষা করে নিন, আপনার ও আপনার পরিবারের স্বাস্থ্যের নিরাপত্তা নিশ্চিত করুন।

আরটিভি/এসকে