images

লাইফস্টাইল

ঈদের মেকআপ দীর্ঘস্থায়ী করতে যা করবেন

শুক্রবার, ২০ মার্চ ২০২৬ , ০১:৫৫ পিএম

ঈদ মানেই সাজগোজ, নতুন পোশাক আর দিনের বেশিরভাগ সময়টাই থাকে ঘোরাঘুরি ও আনন্দে ভরপুর। কিন্তু অনেকেরই অভিযোগ-ঘর থেকে বের হওয়ার কিছুক্ষণ পরেই মেকআপ ফিকে হয়ে যায়, তেলতেলে হয়ে পড়ে বা ফাউন্ডেশনও ঠিকভাবে বসে না। এই সমস্যার অন্যতম কারণ হলো প্রাইমার ব্যবহার না করা বা সঠিক প্রাইমার বেছে না নেওয়া।

মেকআপের বেইজ ঠিক রাখতে প্রাইমার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ধাপ। এটি ত্বক ও মেকআপের মাঝে একটি মসৃণ স্তর তৈরি করে, যার ফলে ফাউন্ডেশন সহজে বসে এবং দীর্ঘ সময় স্থায়ী হয়। শুধু তাই নয়, প্রাইমার ত্বককে উজ্জ্বল দেখাতে সাহায্য করে, পোরস ছোট দেখায়, ত্বকের অতিরিক্ত তেল নিয়ন্ত্রণ করে এবং শুষ্কতাও কমায়।

বিশেষ করে তৈলাক্ত ত্বকের ক্ষেত্রে মেকআপ ধরে রাখা একটু কঠিন হয়ে পড়ে। তাই এই ধরনের ত্বকের জন্য প্রাইমার বাছাইয়ে একটু বেশি সচেতন হওয়া জরুরি।

482058757_1687708595189173_8044316642779706869_n

তৈলাক্ত ত্বকের জন্য কোন প্রাইমার ভালো?
১. ম্যাটিফায়িং প্রাইমার তৈলাক্ত ত্বকের জন্য সবচেয়ে উপযোগী। এই ধরনের প্রাইমার মুখের অতিরিক্ত তেল শোষণ করে নেয় এবং ত্বককে ম্যাট লুক দেয়। যাদের ওপেন পোরসের সমস্যা রয়েছে, তাদের জন্যও এটি বেশ কার্যকর, কারণ এটি রন্ধ্রগুলোকে আবছা করে দেয়।

২. প্রাইমার মিস্টও ব্যবহার করা যেতে পারে। ফাউন্ডেশনের আগে এই মিস্ট ব্যবহার করলে ত্বকের আর্দ্রতা বজায় থাকে এবং মেকআপ আরও স্মুথভাবে বসে। গরমের দিনে এটি বেশ আরামদায়কও।

৩. প্রাইমার কেনার সময় অবশ্যই দেখে নিতে হবে সেটি ‘অয়েল ফ্রি’ কি না। অয়েল ফ্রি প্রাইমারে সাধারণত গ্লিসারিন ও হায়ালুরোনিক অ্যাসিডের মতো উপাদান থাকে, যা ত্বককে আর্দ্র রাখে কিন্তু তেলতেলে করে না।

আরও পড়ুন
Web-Image

ঈদে মেহেদির রং গাঢ় রাখার সহজ টিপস

৪. সিলিকন-বেসড প্রাইমারও তৈলাক্ত ত্বকের জন্য বেশ জনপ্রিয়। এটি ত্বককে মসৃণ করে, পোরস ব্লার করে এবং অতিরিক্ত তেল নিয়ন্ত্রণে সাহায্য করে। ফলে মেকআপ অনেক বেশি নিখুঁত দেখায়।

৫. ওয়াটার-বেসড প্রাইমারও একটি ভালো অপশন। এটি হালকা, সহজেই ত্বকের সঙ্গে মিশে যায় এবং ত্বকে কোনো ভারী ভাব তৈরি করে না। গরম ও আর্দ্র আবহাওয়ায় এটি বিশেষভাবে কার্যকর।

482032691_1687708461855853_3864718570049396647_n

প্রাইমার ব্যবহারের সঠিক নিয়ম-
প্রাইমার ব্যবহার করতে হবে সঠিক নিয়ম মেনে, না হলে এর পুরো সুবিধা পাওয়া যাবে না। প্রথমে মুখ ভালো করে পরিষ্কার করে একটি হালকা ময়েশ্চারাইজার ব্যবহার করতে হবে। এরপর অল্প পরিমাণ প্রাইমার মানে কয়েক ফোঁটা নিয়ে মুখে লাগাতে হবে।

484055494_1687708465189186_102111265691985438_n
প্রাইমার লাগানোর সময় ব্রাশ ব্যবহার করার প্রয়োজন নেই। আঙুল দিয়েই সহজে এটি ত্বকে ব্লেন্ড করা যায়। বিশেষ করে চোখের নিচে ও যেখানে ক্রিজ পড়ে, সেখানে হালকা করে প্রাইমার লাগানো জরুরি।

প্রাইমার লাগানোর পর সঙ্গে সঙ্গে ফাউন্ডেশন ব্যবহার না করে কয়েক মিনিট অপেক্ষা করা ভালো। এতে প্রাইমার ভালোভাবে ত্বকের সঙ্গে সেট হয়ে যায় এবং মেকআপ দীর্ঘস্থায়ী হয়।

আরটিভি/এমএ