images

লাইফস্টাইল / স্বাস্থ্য পরামর্শ

পেট ভরা থাকলেও কেন বারবার খেতে ইচ্ছে হয়?

শনিবার, ০৪ এপ্রিল ২০২৬ , ০৭:৫৬ পিএম

পেট ভরা থাকার পরেও হঠাৎ খিদে পেয়ে যাওয়া অনেকেরই পরিচিত অভিজ্ঞতা! বিশেষ করে যখন টিভি দেখছেন, গল্পে মশগুল, বা রাতে একা ঘরে বসে থাকছেনতখন এই হঠাৎ খিদে আরও তীব্র হয়ে ওঠে। অনেকেই বলেন, টি ইচ্ছাশক্তির দুর্বলতার ফল বা শুধু মন চাইছে এমনটা। কিন্তু আসল রহস্যটা কিছুটা মজার, এটা শরীরের না, বরং মস্তিষ্কের খেলার ফল।  

সাম্প্রতিক গবেষণা বলছে, পেট ভরা থাকা সত্ত্বেও হঠাৎ খেতে ইচ্ছে হওয়ার কারণ মূলত মস্তিষ্কের শেখা অভ্যাস এবং সংকেতের সঙ্গে সম্পর্কিত। যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব ইস্ট অ্যাংলিয়া বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের গবেষক থমাস সামব্রুক রিয়েলসিম্পল ডটকমে প্রকাশিত এক প্রতিবেদনে বলেছে, মস্তিষ্ক অনেক সময় পুরনো অভ্যাস অনুসরণ করে। তাই নিজেকে ক্ষুধার্ত মনে হলেও প্রকৃতপক্ষে এটি আগের অভ্যাসের ফল।

খাবারের সংকেত বলতে বোঝানো হয় এমন সব চিহ্ন যা মস্তিষ্ককে খেতে আকর্ষণ করে। এটি হতে পারে খাবারের গন্ধ, চোখের সামনে খাবার দেখা, নির্দিষ্ট সময় বা পরিবেশ, এমনকি কোনো আবেগও। এই অভ্যাসগুলো মস্তিষ্কে দীর্ঘদিন ধরে তৈরি হয়। শারীরিক ক্ষুধা ধীরে ধীরে আসে এবং পেট ভরে গেলে থেমে যায়। কিন্তু মানসিক ক্ষুধা হঠাৎ করে আসে, নির্দিষ্ট কোনো খাবারের জন্য তীব্র আকাঙ্ক্ষা তৈরি করে এবং খাওয়ার পর অপরাধবোধও জাগাতে পারে। 

আরও পড়ুন
GIRL

বিয়ের পর মেয়েদের ওজন বাড়ে কেন, জেনে নিন ১০ কারণ

বিশেষজ্ঞরা মনে করেন, পেট ভরা থাকলেও আনন্দ বা উদ্দীপনা মূলক মানসিক ক্ষুধা মানুষকে খেতে বাধ্য করে। মস্তিষ্কের কিছু অংশ, যেমন স্মৃতি ও আনন্দ সম্পর্কিত অংশ, খাবারের সঙ্গে জড়িয়ে থাকা সুখের অনুভূতিকে মনে রাখে। ফলে পরিচিত খাবার বা পরিস্থিতি দেখলেই মস্তিষ্ক সেই সুখের প্রত্যাশায় খাওয়ার আগ্রহ বাড়ায়।

এই প্রবণতা নিয়ন্ত্রণ করতে নিজের খাওয়ার কারণ বোঝা জরুরি। সত্যিই ক্ষুধার্ত নাকি একঘেয়েমি বা মানসিক চাপ থেকে খাওয়ার ইচ্ছা করছে তা আলাদা করতে হবে। খাওয়ার আগে কয়েক মিনিট বিরতি নেওয়া, পরিবেশ পরিবর্তন করা এবং খাবারের স্বাদ, গন্ধ ও অনুভূতির দিকে মনোযোগ দেওয়াই কার্যকর উপায়। বিশেষ করে টিভি দেখতে দেখতে না খাওয়া, খাবার চোখের সামনে না রাখা বা নির্দিষ্ট জায়গায় বসে খাওয়ার মতো ছোট পরিবর্তনও খাওয়ার অভ্যাস নিয়ন্ত্রণে সাহায্য করে।

তাই পেট ভরা থাকলেও হঠাৎ ক্ষুধার অনুভূতিকে মানসিক বা অভ্যাসজনিত হিসেবে বোঝা এবং সচেতনভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব। ছোট পরিবর্তন ও মনোযোগেই অপ্রয়োজনীয় খাওয়ার প্রবণতা কমানো যায়।

 

আরটিভি/জেএমএ