রোববার, ০৫ এপ্রিল ২০২৬ , ১১:৩১ এএম
সেমাই প্রেমীদের অন্যতম প্রিয় মিষ্টি হলো জর্দা সেমাই। ঘি, নারিকেল ও চিনির মিশ্রণে তৈরি এই ডেজার্ট শুধু সুস্বাদু নয়, বানাতেও সহজ। যারা মিষ্টি খেতে ভালোবাসেন, তাদের জন্য ঘরে ঝরঝরে জর্দা সেমাই বানানো এখন আর কঠিন নয়।
প্রয়োজনীয় উপকরণ
বানানোর পদ্ধতি
১. একটি কড়াইতে ঘি গরম করে এলাচ ও দারুচিনি ভেজে নিন।
২. সেমাই দিয়ে অল্প আঁচে সোনালি করে ভেজে নিন।
৩. কোরানো নারিকেল ও এক চিমটি লবণ মেশান।
৪. পরিমাণমতো চিনি ও পানি দিয়ে ধীরে ধীরে সেদ্ধ করুন (পানি বেশি দিলে সেমাই ঝরঝরে হবে না।)।
৫. পানি শুকিয়ে সেমাই ঝরঝরে হয়ে এলে কিশমিশ ও বাদাম মিশিয়ে নামিয়ে নিন।
এই সহজ পদ্ধতিতে তৈরি জর্দা সেমাই ঘরে তৈরি হলেও বেকারির মতই সুস্বাদু হয়। ছোট বাচ্চা থেকে বড় সবাই এটি পছন্দ করবে।
আরটিভি/জেএমএ