ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩

ঘরেই বানান মজাদার পকেট চিকেন শর্মা

আরটিভি নিউজ

প্রকাশ : ০৩ এপ্রিল ২০২৬, ০৪:২৪ পিএম
ছবি: সংগৃহীত

বাইরের ফাস্টফুডের স্বাদ এখন সহজেই পাওয়া যায় ঘরেই। খুব বেশি উপকরণ বা ওভেন ছাড়াই তৈরি করা যায় সুস্বাদু পকেট চিকেন শর্মা। নরম রুটি, মজাদার চিকেন ফিলিং আর বিশেষ সসের মেশেলে এটি হতে পারে বিকেলের নাস্তা কিংবা অতিথি আপ্যায়নের দারুণ একটি পদ। চলুন জেনে নেওয়া যাক সহজ এই রেসিপিটি।

যেভাবে তৈরি করবেন রুটি

প্রথমে একটি বড় বাটিতে ৭ কাপ ময়দা নিন। এতে ২ চামচ ইস্ট, ২ চামচ চিনি ও ১ চামচ লবণ দিন। এরপর পরিমাণমতো কুসুম গরম তরল দুধ এবং ৩ চামচ সয়াবিন তেল দিয়ে ভালোভাবে মেখে নরম ডো তৈরি করুন।

ডো তৈরি হয়ে গেলে এর ওপর হালকা তেল মাখিয়ে ঢেকে রেখে দিন প্রায় দুই ঘণ্টা। নির্দিষ্ট সময় পর ডোটি আবার হালকা করে মথে বড় ও মোটা রুটির মতো বেলে নিন। এরপর ছোট ছোট গোল আকারে কেটে নিন।

একটি কড়াই বা প্যানে হালকা তেল ব্রাশ করে মিডিয়াম আঁচে এসব ছোট রুটি দিয়ে ঢেকে রাখুন। প্রায় তিন মিনিট পর রুটিগুলো উল্টে দিন এবং আবার সামান্য তেল ব্রাশ করুন। এভাবেই দুই থেকে তিন মিনিট পর ঢাকনা তুললেই তৈরি হয়ে যাবে শর্মার জন্য নরম ছোট রুটি।

চিকেন ফিলিং তৈরির পদ্ধতি

আরও পড়ুন

রুটি বানানোর আগে ছোট ছোট টুকরো করে রাখা মুরগির মাংসের সঙ্গে সামান্য পরিমাণ আদা, রসুন ও সয়াসস দিয়ে কিছুক্ষণ মেরিনেট করে রাখুন। এরপর কড়াইয়ে অল্প তেলে মেরিনেট করা চিকেন হালকা ভেজে নিন।

এরপর এতে ছোট করে কাটা ক্যাপসিকাম ও গাজর যোগ করুন। স্বাদ অনুযায়ী গোল মরিচের গুঁড়া, লবণ এবং সামান্য টেস্টিং সল্ট দিন। সব উপকরণ একটু সেদ্ধ হয়ে এলে পানিতে গুলিয়ে রাখা কর্নফ্লাওয়ার দিয়ে দিন। ভালোভাবে নেড়ে চিকেন শুকিয়ে এলে চুলা থেকে নামিয়ে নিন।

বিশেষ সস তৈরির উপায়

একটি ব্লেন্ডারে ৬ কোয়া থেতো করা রসুন, আধা কাপ ঘন দুধ, ২ টেবিল চামচ চিনি, ১ টেবিল চামচ গোল মরিচের গুঁড়া, ১ টেবিল চামচ চিলি ফ্লেক্স, সামান্য টেস্টিং সল্ট এবং ৪ টেবিল চামচ ভিনেগার একসঙ্গে দিয়ে ব্লেন্ড করে নিন। এতে তৈরি হবে শর্মার জন্য বিশেষ সুস্বাদু সস।

পরিবেশন

সবশেষে রান্না করা চিকেনের সঙ্গে তৈরি সস ভালোভাবে মিশিয়ে নিন। এরপর আগে তৈরি করা ছোট রুটিগুলো মাঝ বরাবর কেটে ভেতরে চিকেনের ফিলিং ভরে দিন।

ব্যস, খুব সহজেই তৈরি হয়ে গেল মজাদার পকেট চিকেন শর্মা। ওভেন ছাড়াই ঘরেই বানানো এই সুস্বাদু খাবারটি গরম গরম পরিবেশন করলে স্বাদ হবে আরও দারুণ।

আরটিভি/জেএমএ/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বিচ্ছেদে কে বেশি কষ্ট পান, পুরুষ নাকি নারী? যা বলছে গবেষণা
প্রেমে বিচ্ছেদ বা সম্পর্কের টানাপোড়েনে পুরুষরা নারীদের তুলনায় কম আবেগপ্রবণ, এমন প্রচলিত ধারণাকে ভুল প্রমাণ করেছে সাম্প্রতিক এক বৈশ্বিক গবেষণা। দেখা গেছে, সম্পর্কের অবনতি ঘটলে বা বিচ্ছেদ হলে পুরুষেরা নারীদের চেয়েও বেশি মানসিক যন্ত্রণা ও হৃদয়ভঙ্গের কষ্টে ভোগেন। যুক্তরাজ্যের ল্যাঙ্কাস্টার ইউনিভার্সিটির গবেষকদের নেতৃত্বে পরিচালিত বিজ্ঞানীদের একটি দল অনলাইনে সম্পর্ক বিষয়ক সহায়তা চাওয়া ১৮৪,০০০-এরও বেশি মানুষের কথোপকথনের 'বিগ ডাটা' বিশ্লেষণ করে এই তথ্য প্রকাশ করেছেন।  প্রাকৃতিক ভাষা প্রক্রিয়াকরণ পদ্ধতির মাধ্যমে বেনামী অনলাইন ফোরামের ডেটা বিশ্লেষণ করে সাধারণ মানুষের সম্পর্কের প্রধান সমস্যাগুলো চিহ্নিত করা হয়। গবেষণায় দেখা যায়, সম্পর্কের টানাপোড়েনে সবচেয়ে বড় সমস্যা হিসেবে উঠে এসেছে 'যোগাযোগের অভাব' বা যোগাযোগের জটিলতা। প্রতি পাঁচজনের মধ্যে একজন এই সমস্যার কথা উল্লেখ করেছেন। এছাড়া প্রতি আটজনের মধ্যে একজন বিশ্বাসভঙ্গের অভিযোগ করেছেন। তবে সবচেয়ে বড় চমক এসেছে লিঙ্গভিত্তিক আবেগ প্রকাশের তথ্যে। গবেষকরা দেখেন, সমস্যার বিবরণ দেওয়ার চেয়ে সম্পর্কের কারণে তৈরি হওয়া ‘হৃদয়ভঙ্গ’ বা মানসিক যন্ত্রণার কথা পুরুষরা নারীদের চেয়ে অনেক বেশি আলোচনা করেছেন। অনুভূতি প্রকাশের ক্ষেত্রে পুরুষদের লেখায় 'অনুশোচনা', 'বিচ্ছেদ', 'কান্না' ও 'হৃদয়ভঙ্গ'-এর মতো শব্দগুলোর ব্যবহার বেশি দেখা গেছে। গবেষণার প্রধান গবেষক ড. রায়ান বয়েড এবং মূল লেখক শার্লট এন্টউইসল জানান, সমাজে পুরুষদের আবেগ প্রকাশে যে সামাজিক বাধা বা মানসিক সংকোচ রয়েছে, অনলাইন ফোরামের মতো বেনামী প্ল্যাটফর্মে তা উন্মুক্ত হওয়ায় প্রকৃত চিত্র সামনে এসেছে।  সামাজিক বাধা সরিয়ে নিলে দেখা যায়, পুরুষেরা নারীদের মতোই সম্পর্কে সমানভাবে অনুভূতির বিনিয়োগ করেন এবং সমস্যা সমাধানে সচেষ্ট থাকেন। বিশেষজ্ঞরা মনে করছেন, এই গবেষণার ফলাফল সম্পর্কের টানাপোড়েন বুঝতে এবং পুরুষদের মানসিক স্বাস্থ্য সহায়তায় অনীহা সংক্রান্ত সামাজিক কুসংস্কার দূর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আরটিভি/এসআর  
বিচ্ছেদে কে বেশি কষ্ট পান, পুরুষ নাকি নারী? যা বলছে গবেষণা
বিড়ালের প্রস্রাবের গন্ধে ঘরে অতিষ্ঠ? দূর করুন সহজেই
পোষা বিড়াল ঘরের সদস্যের মতোই। তবে আদরের এই প্রাণীটি নির্দিষ্ট জায়গার বাইরে প্রস্রাব করলে বিপাকে পড়তে হয়।
বিড়ালের প্রস্রাবের গন্ধে ঘরে অতিষ্ঠ? দূর করুন সহজেই
আজ ব্যক্তিগত গাড়ি ব্যবহার না করার দিন
সকালে বাড়ি থেকে বের হয়ে যদি দেখা যায় রাস্তায় নেই কোনো ব্যক্তিগত গাড়ি, নেই তীব্র যানজট।
আজ ব্যক্তিগত গাড়ি ব্যবহার না করার দিন
কেন বাংলাদেশে বার্ড ফ্লুতে আক্রান্ত হচ্ছে শিশুরা
বাংলাদেশে শিশুদের বার্ড ফ্লুতে (এইচ৫এন১) আক্রান্ত হওয়ার মূল কারণ হলো গৃহপালিত বা উঠানের পোলট্রি (হাঁস-মুরগি) পাখির সংস্পর্শে আসা।
কেন বাংলাদেশে বার্ড ফ্লুতে আক্রান্ত হচ্ছে শিশুরা
যেসব লক্ষণ দেখে বুঝবেন ডেঙ্গু রোগীর অবস্থা ক্রিটিক্যাল কি না
ডেঙ্গু জ্বরের উৎপত্তি ঘটে ডেঙ্গু ভাইরাসের মাধ্যমে। এই ভাইরাসের বাহক এডিস নামক স্ত্রী মশার কামড়েই ডেঙ্গু হয়।
যেসব লক্ষণ দেখে বুঝবেন ডেঙ্গু রোগীর অবস্থা ক্রিটিক্যাল কি না
আরও পড়ুন
সুস্বাদু ডিম চপ ঘরে তৈরির রেসিপি জেনে নিন
যেভাবে মজাদার চিকেন চপ, ঘরেই বানাবেন সহজ রেসিপিতে
পেশওয়ারি বিফ রান্নার রেসিপি জেনে নিন
যেভাবে তৈরি করবেন ব্রেড চিকেন রোল