সোমবার, ০৬ এপ্রিল ২০২৬ , ০১:৪৫ পিএম
আজকাল গুগল শুধু তথ্য খোঁজার জায়গা নয়, বরং নারীদের মাইন্ড রিডার। সার্চবারে যা টাইপ করছেন, তা দেখে বোঝা যায় তাদের চিন্তা, আগ্রহ আর কখন তারা খুশি বা বিরক্ত। আর হ্যাঁ, বিবাহিত বা অবিবাহিত নারীদের সার্চের ধরণও আলাদা। যেন গুগল জানে কে বিবাহিত, কে অবিবাহিত।
অবিবাহিত নারীদের সার্চবার
অবিবাহিত নারীরা মূলত নিজের উন্নয়ন ও ভবিষ্যৎ গড়ে তোলার প্রতি বেশি মনোযোগী। চাকরি খোঁজা, নতুন স্কিল শেখা, বিদেশে পড়াশোনা বা স্কলারশিপ, এসব তাদের সার্চের প্রধান বিষয়।
তাদের জীবনধারার অংশ হয়ে উঠেছে ফিটনেস, স্কিন কেয়ার, হেয়ার কেয়ার, ফ্যাশন ট্রেন্ড এবং মানসিক স্বাস্থ্য বিষয়ক তথ্য। ভ্রমণও তাদের আগ্রহের মধ্যে শীর্ষে। যেমন সলো ট্রিপ, নিরাপদ ভ্রমণ ও বাজেট প্ল্যান। অনলাইন আয়, ফ্রিল্যান্সিং বা ছোট উদ্যোগ শুরু করাও এখন তাদের সার্চের অন্যতম বিষয়।
বিবাহিত নারীদের সার্চবার
বিবাহিত নারীদের সার্চে পারিবারিক জীবন ও দৈনন্দিন কার্যক্রমের বিষয়গুলো বেশি। রান্না ও নতুন রেসিপি, শিশুর স্বাস্থ্য ও শিক্ষা, গর্ভধারণ এবং অভিভাবকত্ব, এসব বিষয় তাদের কাছে গুরুত্বপূর্ণ।
পারিবারিক স্বাস্থ্য, ঘর সাজানো, বাজেট ম্যানেজমেন্ট, সময় ব্যবস্থাপনাও সার্চে উঠে আসে। তবে সাম্প্রতিক সময়ে বিবাহিত নারীরাও ক্যারিয়ার, অনলাইন ব্যবসা এবং নতুন স্কিল শেখার দিকে সক্রিয় হয়েছেন।
সার্চ আচরণে পরিবর্তন
একসময় ধারণা ছিল, অবিবাহিত নারীরা শুধু নিজেকে নিয়ে ব্যস্ত, আর বিবাহিতরা পরিবারকেন্দ্রিক। কিন্তু এখন বাস্তবতা বদলেছে। অনেক অবিবাহিত নারী পরিবার ও সম্পর্ক নিয়েও আগ্রহী। আর বিবাহিত নারীরা নিজের উন্নয়ন ও ক্যারিয়ারের প্রতি মনোযোগ দিচ্ছেন। শিক্ষার প্রসার, ইন্টারনেটের সহজলভ্যতা, নারীর অর্থনৈতিক অংশগ্রহণ এবং সামাজিক পরিবর্তন। এসবই সার্চ আচরণের বৈচিত্র্যময়তার মূল কারণ।
সার্চের ভেতরেই লুকিয়ে আছে গল্প
গুগল সার্চের ডাটা দেখায় মানুষ কী জানতে চায়, কী নিয়ে চিন্তা করে এবং কোন বিষয়ে সিদ্ধান্ত নিতে চায়। বৈবাহিক অবস্থা হয়তো গুরুত্বপূর্ণ। কিন্তু এটি সার্চের একমাত্র নিয়ামক নয়। আধুনিক নারী সমান গুরুত্ব দিচ্ছেন নিজের উন্নয়ন, পরিবার এবং ভবিষ্যৎ। এটি প্রতিফলিত হচ্ছে প্রতিটি সার্চ বারে লেখা ছোট ছোট প্রশ্নের মধ্যে।
নারীর ডিজিটাল অনুসন্ধান শুধু তথ্য নয়, সময়ের সঙ্গে বদলানো স্বপ্ন, আগ্রহ এবং দায়িত্বের গল্প বলছে।
আরটিভি/ জেএমএ