ঢাকা মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩

জানুন একই গ্যাস সিলিন্ডারে বেশি দিন রান্নার সহজ কৌশল

লাইফস্টাইল ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০৫ এপ্রিল ২০২৬, ০৯:০৯ এএম
ছবি: সংগৃহীত

এলপিজি সিলিন্ডার গ্যাসের দাম আবারও বেড়েছে। এতে সিলিন্ডার গ্যাস ব্যবহারকারী অনেক পরিবারই পড়েছে বাড়তি খরচের চাপে। মাস শেষ হওয়ার আগেই সিলিন্ডার শেষ হয়ে যাওয়ায় দুশ্চিন্তায় পড়ছেন অনেকে। তাই অনেকের মনেই এখন একটাই প্রশ্ন, একটি গ্যাস সিলিন্ডার কীভাবে বেশি দিন ব্যবহার করা যায়?

বিশেষজ্ঞরা বলছেন, রান্নার সময় কিছু সহজ কৌশল মেনে চললে গ্যাসের ব্যবহার অনেকটাই কমানো সম্ভব। সামান্য সচেতনতা আর কিছু অভ্যাস বদলেই একই সিলিন্ডারে দীর্ঘদিন রান্না করা যায়।

১. রান্নার আগে সব প্রস্তুতি সেরে নিন
চুলা জ্বালানোর আগে সবজি কাটা, মসলা তৈরি ও অন্যান্য উপকরণ প্রস্তুত করে রাখুন। চুলা জ্বালিয়ে রেখে প্রস্তুতি নিলে অকারণে গ্যাস নষ্ট হয়।

২. হাঁড়িতে ঢাকনা ব্যবহার করুন
রান্নার সময় পাত্র ঢেকে রাখলে তাপ দ্রুত ধরে রাখা যায়। এতে খাবার দ্রুত সিদ্ধ হয় এবং গ্যাস কম লাগে।

৩. বেশি আঁচ নয়, মাঝারি আঁচ ব্যবহার করুন
অনেকেই মনে করেন বেশি আঁচে রান্না দ্রুত হয়। কিন্তু এতে গ্যাস বেশি খরচ হয়। মাঝারি আঁচেই বেশিরভাগ খাবার ভালোভাবে রান্না করা যায়।

৪. প্রেসার কুকারে রান্না করুন
ডাল, মাংস বা শক্ত খাবার প্রেসার কুকারে রান্না করলে সময় কম লাগে। ফলে গ্যাসের খরচও কম হয়।

আরও পড়ুন

৫. চুলার বার্নার পরিষ্কার রাখুন
বার্নার নোংরা থাকলে আগুন ঠিকভাবে জ্বলে না। এতে গ্যাস অপচয় হয়। তাই নিয়মিত বার্নার পরিষ্কার করা জরুরি।

৬. বার্নারের সঙ্গে মানানসই হাঁড়ি ব্যবহার করুন
ছোট বার্নারে বড় হাঁড়ি ব্যবহার করলে তাপ ছড়িয়ে যায় এবং গ্যাস বেশি লাগে। তাই বার্নারের আকার অনুযায়ী পাত্র ব্যবহার করা ভালো।

৭. গ্যাস লিকেজ আছে কি না পরীক্ষা করুন
গ্যাসের পাইপ বা রেগুলেটরে লিকেজ থাকলে অজান্তেই অনেক গ্যাস নষ্ট হয়। মাঝে মাঝে সাবান পানি দিয়ে পরীক্ষা করে নিন।

বাড়তি টিপস

  • রান্না শেষে চুলা ও রেগুলেটর বন্ধ করতে ভুলবেন না।
  • অপ্রয়োজনীয়ভাবে বারবার চুলা জ্বালানো-নেভানো এড়িয়ে চলুন।
  • ভালো মানের চুলা ও রেগুলেটর ব্যবহার করুন।

সামান্য কিছু অভ্যাস বদলেই গ্যাসের খরচ অনেকটাই কমানো সম্ভব। এতে একই সিলিন্ডারে দীর্ঘদিন রান্না করা যাবে এবং মাসিক খরচও কিছুটা কমে আসবে।

আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ওয়াশরুমে বসে ফোনে কথা বলা যাবে?
বর্তমান সময়ে আমাদের জীবনযাপনের অপরিহার্য অংশ হয়ে উঠেছে মোবাইল ফোন। ফোন ছাড়া একটি দিন কাটানোও এখন অসম্ভব হয়ে উঠেছে। ফোন ছাড়া কিছু সময় থাকলেই কী যেন নেই, কী যেন নেই মনে হতে থাকে। অভ্যাসবশত অনেকে টয়লেটেও ফোন নিয়ে যান।  বিশেষজ্ঞরা বলছেন, টয়লেটে ফোন নিয়ে যাওয়া বা টয়লেটে গিয়ে ফোন ব্যবহার করা মোটেও স্বাস্থ্যসম্মত অভ্যাস নয়। এই অভ্যাস আপনার অজান্তেই ডেকে আনতে পারে মারাত্মক বিপদ। বিশেষ করে টয়লেটের কমোডে বসে মোবাইল ব্যবহার করা একদমই ঠিক নয়। এছাড়া ধর্মীয় দৃষ্টিকোণ থেকেও বিষয়টি নিন্দনীয় ও অপছন্দনীয়। ওয়াশরুমে বসে মোবাইলে, অন্য কোনো মাধ্যমে বা সরাসরি কথাবার্তা বলা ইসলামী শিষ্টাচারের পরিপন্থী এবং মাকরূহ বা অপছন্দনীয় কাজ। ওয়াশরুম হলো অপবিত্রতা ত্যাগের স্থান, এখানে কথা বলা অনুচিত। তবে ওয়াশরুমে বসে থাকা অবস্থায় যদি বিশেষ কোনো প্রয়োজন দেখা দেয়, যেমন, ওয়াশরুমের পানি শেষ হয়ে গেল বা টিস্যু নেই এমন অবস্থায় সাহায্য নেওয়ার জন্য কাউকে ডেকে বলা যাবে। মূলত ওয়াশরুমে কথা বলা হারাম নয়, তবে বিষয়টিকে মাকরূহ বলা হয় এবং এ থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়। কিন্তু ওয়াশরুমে কথা বলার সময় খেয়াল রাখতে হবে, যেন আল্লাহ তায়ালার কোনো জাতি (সত্তা) বা সিফাতি (গুণবাচক) নাম, জিকিরের কোনো কালিমা কিংবা দোয়া, কোরআন, হাদিস বা এমন কোনো কাগজ যাতে আল্লাহর নাম, নবী বা ফেরেশতাদের নামের শব্দ উচ্চারণ করা যাবে না। আরটিভি/এসআর
ওয়াশরুমে বসে ফোনে কথা বলা যাবে?
হাড় মজবুত রাখতে জরুরি তিন পুষ্টি, খাদ্যতালিকায় রাখবেন যেসব খাবার
হাড়ের গঠন ও শক্তি বজায় রাখতে ক্যালসিয়াম, ভিটামিন ডি ও পর্যাপ্ত প্রোটিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এসব পুষ্টির ঘাটতি হলে হাড় দুর্বল হয়ে যেতে পারে। বাড়তে পারে অস্টিওপোরোসিস বা হাড়ক্ষয়জনিত রোগের ঝুঁকি।
হাড় মজবুত রাখতে জরুরি তিন পুষ্টি, খাদ্যতালিকায় রাখবেন যেসব খাবার
আজ নিজের সঙ্গে আড্ডার দিন
সারাদিন মুঠোফোনের বার্তা, কাজের চাপ, বন্ধুদের সঙ্গে কথাবার্তা আর সামাজিক যোগাযোগমাধ্যমে অন্যের জীবন দেখতে দেখতে ক্লান্ত? তাহলে আজ একটু বিরতি নিতেই পারেন।
আজ নিজের সঙ্গে আড্ডার দিন
ওজন কমাতে মাখানা নাকি পপকর্ন, কোনটি বেশি উপকারী
ওজন কমানোর চেষ্টা করছেন? নাশতায় মাখানা নাকি পপকর্ন কোনটি বেছে নেবেন, তা নিয়ে দ্বিধায় পড়েন অনেকেই। দুটিই হতে পারে স্বাস্থ্যকর নাশতার বিকল্প।
ওজন কমাতে মাখানা নাকি পপকর্ন, কোনটি বেশি উপকারী
স্মৃতিশক্তি বাড়াতে ওমেগা-৩ সাপ্লিমেন্ট কি আসলেই কাজে আসে
স্মৃতিশক্তি ধরে রাখা ও আলঝেইমারের ঝুঁকি কমাতে অনেকেই ওমেগা-৩ সাপ্লিমেন্ট গ্রহণ করেন। তবে নতুন এক ক্লিনিক্যাল পরীক্ষায় দেখা গেছে, সাপ্লিমেন্ট গ্রহণে রক্ত ও মস্তিষ্কের তরলে ওমেগা-৩-এর মাত্রা বাড়লেও স্মৃতিশক্তি, চিন্তাশক্তি কিংবা মস্তিষ্কের স্মৃতিসংশ্লিষ্ট অংশের আকারে উল্লেখযোগ্য উন্নতি হয়নি।
স্মৃতিশক্তি বাড়াতে ওমেগা-৩ সাপ্লিমেন্ট কি আসলেই কাজে আসে
আরও পড়ুন
নেপাল থেকে ভেসে আসা গ্যাস সিলিন্ডার নিতে হুড়োহুড়ি, ভিডিও ভাইরাল
রান্নার আগে চাল কতবার পানি ধোয়া উচিত
চিরকুট লিখে গ্যাস সিলিন্ডার ফেরত দিল চোর
সিলিন্ডার বিস্ফোরণে পুড়ল ৫ দোকান