মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬ , ০১:৪৭ পিএম
অনেকেই তরমুজ খাওয়ার পর এর খোসা ফেলে দেন। কিন্তু জানলে অবাক হবেন, এই খোসা দিয়েই খুব সহজে তৈরি করা যায় সুস্বাদু টুটি ফ্রুটি। বাজারের মতো রঙিন ও মজার এই মিষ্টি উপাদানটি ঘরেই বানানো সম্ভব অল্প কিছু উপকরণে। পরে এটি কেক, পাউরুটি বা নানা ধরনের মিষ্টি খাবারে ব্যবহার করা যায়।
তরমুজের খোসা দিয়ে তৈরি এই টুটি ফ্রুটি বানানো যেমন সহজ, তেমনি অপচয় কমানোরও একটি চমৎকার উপায়। চলুন জেনে নেওয়া যাক কীভাবে ঘরেই তৈরি করবেন এই সুস্বাদু টুটি ফ্রুটি।
প্রয়োজনীয় উপকরণ
প্রস্তুত প্রণালি
প্রথমে তরমুজের খোসার সবুজ শক্ত অংশ এবং ভেতরের লাল শাঁস যতটা সম্ভব তুলে ফেলুন। এরপর সাদা অংশগুলো লম্বা করে কেটে ছোট ছোট টুকরো বা ঘন আকৃতিতে কেটে নিন।
এরপর একটি পাত্রে পানি ও চিনি দিয়ে চুলায় বসান। চিনি পুরোপুরি গলে গেলে কাটা তরমুজের খোসা এতে দিয়ে দিন। মাঝারি আঁচে ফুটতে দিন। পরে আঁচ কমিয়ে প্রায় ১০ থেকে ১২ মিনিট রান্না করুন।
রান্না শেষে খোসাগুলো কিছুটা স্বচ্ছ বা কাচের মতো দেখাবে। তখন চুলা থেকে নামিয়ে সামান্য ঠান্ডা করুন। এরপর সমান তিনটি বাটিতে ভাগ করে প্রতিটিতে কয়েক ফোঁটা করে ভিন্ন ভিন্ন খাবার রং মিশিয়ে দিন। এক ঘণ্টা এভাবে রেখে দিন যাতে রং ভালোভাবে মিশে যায়।
তারপর অতিরিক্ত চিনির সিরা ঝরিয়ে নিয়ে একটি প্লেটে ছড়িয়ে দিন। পুরোপুরি শুকিয়ে গেলে টুকরোগুলো একটু ছোট হয়ে যাবে। তখনই তৈরি হয়ে যাবে রঙিন টুটি ফ্রুটি।
সংরক্ষণ পদ্ধতি
পুরোপুরি শুকিয়ে গেলে এটি একটি বায়ুরোধী পাত্রে রেখে সংরক্ষণ করতে পারবেন। পরে কেক, পাউরুটি, মিষ্টি পিঠা কিংবা বিভিন্ন মিষ্টান্নে সহজেই ব্যবহার করা যাবে।
কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ
তরমুজের খোসা ফেলে না দিয়ে এভাবে ব্যবহার করলে যেমন অপচয় কমবে, তেমনি ঘরেই তৈরি হবে সুস্বাদু টুটি ফ্রুটি। এখন থেকে তরমুজ খেলেই খোসা ফেলে না দিয়ে তৈরি করে ফেলতে পারেন মজার এই রঙিন উপাদান।
আরটিভি/জেএমএ