images

লাইফস্টাইল / স্বাস্থ্য পরামর্শ

সকালে আদা পানি খেলে যা ঘটে শরীরে

বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬ , ১০:১২ এএম

সকালে খালি পেটে আদা পানি পান করা স্বাস্থ্যের জন্য বেশ উপকারী বলে মনে করেন পুষ্টিবিদ ও ভেষজ বিশেষজ্ঞরা। প্রাচীনকাল থেকেই আদা নানা ধরনের ভেষজ চিকিৎসায় ব্যবহৃত হয়ে আসছে। নিয়মিত আদা পানি পান করলে শরীরের বিভিন্ন সমস্যায় উপকার পাওয়া যেতে পারে। বিশেষ করে ডায়াবেটিস রোগীদের জন্য এটি সহায়ক হতে পারে বলে জানান বিশেষজ্ঞরা। 

স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, আদা শরীরের বিভিন্ন কার্যক্রমে ইতিবাচক প্রভাব ফেলে। নিচে আদা পানি পান করার কয়েকটি সম্ভাব্য উপকারিতা তুলে ধরা হলো—

হজম শক্তি বাড়াতে সহায়ক

আদা হজম প্রক্রিয়া স্বাভাবিক রাখতে সাহায্য করে। সকালে খালি পেটে আদা পানি পান করলে পাকস্থলীতে গ্যাস বা হজমজনিত সমস্যা কমতে পারে।

বমি ভাব কমাতে সাহায্য করে

অনেকের ঘুম থেকে ওঠার পর বমি বমি ভাব থাকে। এমন পরিস্থিতিতে আদা পানি পান করলে অস্বস্তি কমতে পারে।

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সহায়ক

আদায় রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট ও প্রদাহনাশক উপাদান। যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করতে ভূমিকা রাখে।

রক্তের চিনির মাত্রা নিয়ন্ত্রণে সহায়তা 

বিশেষজ্ঞদের মতে, নিয়মিত আদা পানি পান করলে ইনসুলিনের কার্যকারিতা বাড়তে পারে। যা ডায়াবেটিস রোগীদের জন্য উপকারী হতে পারে।

আরও পড়ুন
Web-Image---Copy

গরমে প্রতিদিন স্যালাইন খাওয়া নিরাপদ নয় কেন? 

জয়েন্টের ব্যথা কমাতে সহায়ক

আদায় থাকা প্রদাহনাশক উপাদান শরীরের ফোলাভাব ও জয়েন্টের ব্যথা কমাতে সাহায্য করতে পারে।

ওজন কমাতে ভূমিকা 

আদা শরীরের বিপাকক্রিয়া বাড়াতে সহায়তা করে এবং দীর্ঘ সময় পেট ভরা অনুভূতি দেয়। ফলে অতিরিক্ত খাবার খাওয়ার প্রবণতা কমতে পারে।

তবে বিশেষজ্ঞরা সতর্ক করে বলেন, আদা পরিমিত পরিমাণে খাওয়াই ভালো। অতিরিক্ত আদা খেলে গ্যাস্ট্রিক বা হজমজনিত সমস্যা হতে পারে। যাদের নিয়মিত রক্ত পাতলা করার ওষুধ খেতে হয়, তাদের আদা খাওয়ার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। গর্ভবতী নারীদের ক্ষেত্রেও একই সতর্কতা প্রযোজ্য। 

যেভাবে তৈরি করবেন আদা পানি

ঘরেই খুব সহজে তৈরি করা যায় আদা পানি। এক থেকে দুই ইঞ্চি আদা কুচি করে বা থেঁতো করে এক কাপ পানিতে দিয়ে পাঁচ থেকে দশ মিনিট ফুটিয়ে নিতে হবে। এরপর ছেঁকে হালকা গরম থাকতে থাকতে খালি পেটে পান করলে এর উপকার পাওয়া যেতে পারে।

স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, নিয়মিত স্বাস্থ্যকর অভ্যাস বজায় রাখার পাশাপাশি পরিমিত আদা পানি পান করলে শরীরের নানা উপকার পাওয়া সম্ভব। 


আরটিভি/জেএমএ