images

লাইফস্টাইল

পেট-ফিশিং কী, তরুণদের মধ্যে কেন বাড়ছে এই প্রবণতা?

বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬ , ০১:৩৫ পিএম

ভারতের তরুণ-তরুণীদের মধ্যে একটি নতুন ট্রেন্ড দেখা যাচ্ছে। বলা চলে, ভারতের সিঙ্গেলরা সম্প্রতি এক নতুন ফন্দি খুঁজে পেয়েছেন। আর তা হলো, পেট-ফিশিং। হাজারো প্রোফাইলের ভিড়ে সঠিক মানুষের নজর পাওয়ার আশায় একটি অদ্ভুত ট্রেন্ড এই পেট-ফিশিং। এতে প্রোফাইলের ছবিতে নিজের সঙ্গে পোষা কুকুর বা বিড়াল দেখিয়ে প্রিয় মানুষের মনোযোগ আকর্ষণ করা হয়। আগে ডেটিং অ্যাপে নজর কাড়তে শহরের অলিগলি, পার্ক, নদীর তীর বা জিমে তোলা ছবি ব্যবহার হতো প্রোফাইলে। কিন্তু সম্প্রতি বিখ্যাত ডেটিং অ্যাপ হ্যাপনের সমীক্ষা অনুযায়ী, প্রায় ১৯ শতাংশ ভারতীয় সিঙ্গেলরা প্রোফাইল পিকচারে পোষ্য ব্যবহার করছেন। এর ফলাফলও বেশ ইতিবাচক সাড়া ফেলেছে। 

পেট-ফিশিং কী?

ইংরেজি ‘পেট’ মানে পোষ্য, আর ‘ফিশিং’ মানে মাছ ধরা। সহজভাবে বলতে গেলে, প্রোফাইল পিকচারে মিষ্টি কুকুর বা বিড়ালের ছবি ব্যবহার করে অন্য ব্যক্তিকে সোয়াইপ রাইট করতে প্রলুব্ধ করা হলো পেট-ফিশিং। শুধুমাত্র অচেনা কারো সঙ্গে কথোপকথনের সুযোগ তৈরি করাই নয়, অনেকেই মনে করেন এটি প্রোফাইলের ব্যক্তির সম্পর্কে ইতিবাচক ধারণা দেয়ার একটি চতুর উপায়।

আরও পড়ুন
Web-Image

নারীদের নিরাপদে একা ভ্রমণের সেরা কিছু দেশ  

কেন জনপ্রিয় হচ্ছে এই প্রবণতা? 

সমীক্ষায় দেখা গেছে, ২১ শতাংশ মানুষ মনে করেন, অচেনা কারো সঙ্গে কথোপকথন শুরু করার জন্য পোষ্য সবচেয়ে সহজ এবং নিরাপদ মাধ্যম। ২৬ শতাংশের ধারণা, পশুপ্রেমীরা সাধারণ মানুষের তুলনায় বেশি স্নেহশীল হয়। আর ২২ শতাংশ মানুষের কাছে এটি একটি গ্রিন ফ্ল্যাগ বা সবুজ পতাকা, অর্থাৎ ইতিবাচক দিক। বিশেষ করে জেন জি প্রজন্মের মধ্যে, যারা ৩০ বছরের কম বয়সী, পেট-ফিশিং প্রবণতা সবচেয়ে বেশি। কারণ তাদের বিশ্বাস, কারো পোষ্য থাকা মানে সেই ব্যক্তি দায়িত্বশীল।

পোষ্যদের সঙ্গে প্রথম ডেটও বদলে দিচ্ছে খেলা

পেট-ফিশিং শুধু ভার্চুয়াল জগতে সীমাবদ্ধ নেই। ২৫ শতাংশ মানুষ এখন কফি শপে যাওয়ার বদলে প্রথম ডেটে পোষ্যকে নিয়ে পার্কে হাঁটতে বা ঘুরতে যেতে পছন্দ করছেন। সেই সময় প্রাকৃতিকভাবে কথাবার্তা হয়। আর অচেনা মানুষের সঙ্গে মেলামেশা ও কথাবার্তা বলার জড়তা অনেকটা দূর হয়। এভাবে পোষ্যরা ভারতের তরুণ-তরুণীদের মধ্যে আত্মিক যোগসূত্র স্থাপনের অন্যতম মাধ্যম হয়ে উঠেছে।

আরটিভি/জেএমএ