images

লাইফস্টাইল / স্বাস্থ্য পরামর্শ

চোখের নিচের কালো দাগ কীসের ইঙ্গিত? 

শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬ , ০২:০৬ পিএম

অনেকেরই চোখের নিচে কালো দাগ দেখা যায়। এতে মুখমণ্ডল ক্লান্ত দেখায় এবং স্বাভাবিক উজ্জ্বলতা কমে যায়। সাধারণভাবে মনে করা হয়, রাত জাগা বা কম ঘুমের কারণেই এমনটা হয়। তবে বিশেষজ্ঞরা বলছেন, সব সময় বিষয়টি এত সহজ নয়। অনেক ক্ষেত্রে চোখের নিচের এই কালো দাগ শরীরের ভেতরের নানা সমস্যার ইঙ্গিতও হতে পারে।

কেন হয় চোখের নিচে কালো দাগ

ঘুমের অভাব ও রাত জাগা: পর্যাপ্ত ঘুম না হলে চোখের নিচে কালো দাগ পড়তে পারে।

অতিরিক্ত ক্লান্তি: দীর্ঘ সময় কাজ বা শারীরিক ক্লান্তিও এই দাগ বাড়ায়।

কিডনি সমস্যা: কিডনি দুর্বল হলে চোখের নিচের ত্বক শুষ্ক হয়ে কালচে হয়ে যেতে পারে।

লিভার বা যকৃতের সমস্যা: দীর্ঘদিন লিভারের জটিলতা থাকলে চোখের নিচে দাগ দেখা দিতে পারে।

আরও পড়ুন
Web-Image

শ্যাম্পু করা ছাড়াই তেলতেলে চুল দ্রুত সিল্কি করবেন কীভাবে? 

মানসিক চাপ ও দুশ্চিন্তা: উদ্বেগ, মানসিক চাপ বা বিষণ্ণতা থাকলেও দাগ বাড়তে পারে।

মাসিকের সমস্যা: মেয়েদের ক্ষেত্রে অনিয়মিত মাসিক বা অতিরিক্ত ব্যথার কারণে চোখের নিচে কালো দাগ হতে পারে।

পেটের সমস্যা: দীর্ঘদিন গ্যাস্ট্রিক থাকলে শরীর প্রয়োজনীয় পুষ্টি পায় না, ফলে দাগ বাড়তে পারে।

নাকের সমস্যা: নিয়মিত হাঁচি বা নাক দিয়ে পানি পড়লেও চোখের নিচের রক্তনালী দুর্বল হয়ে দাগ দেখা দিতে পারে।

কীভাবে কমাবেন

  • প্রতিদিন পর্যাপ্ত ঘুমাতে হবে।
  • অতিরিক্ত রাত জাগা এড়িয়ে চলতে হবে।
  • নিয়মিত ও পুষ্টিকর খাবার খেতে হবে।
  • হাঁটা বা ব্যায়াম করলে রক্ত চলাচল ভালো থাকে।
  • ঘরোয়া উপায়ে টমেটো, শসা, দই বা আলু চোখের নিচে ব্যবহার করা যেতে পারে।

চোখের নিচের কালো দাগ অনেক সময় সাধারণ সমস্যা হলেও দীর্ঘদিন থাকলে তা অবহেলা করা ঠিক নয়। প্রয়োজন হলে চিকিৎসকের পরামর্শ নেওয়াই ভালো।

 

আরটিভি/জেএমএ