ঢাকা সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

শ্যাম্পু করা ছাড়াই তেলতেলে চুল দ্রুত সিল্কি করবেন কীভাবে? 

লাইফস্টাইল ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০৯ এপ্রিল ২০২৬, ০২:১২ পিএম
ছবি: সংগৃহীত

চুল ধোয়ার সময় পাচ্ছেন না? সকালে ঘুম থেকে উঠেই ব্যস্ততার কারণে অনেকের পক্ষে শ্যাম্পু, কন্ডিশনার ব্যবহার করে চুল শুকাতে সময় দেওয়া সম্ভব হয় না। এসব করতে কখনো কখনো ঘণ্টাখানেক সময়ও লেগে যায়। কিন্তু তেলতেলে চুল নিয়ে বাইরে বের হওয়াও বেশ অস্বস্তিকর এবং দেখতেও ভালো লাগে না। এমন পরিস্থিতিতে অল্প সময়েই ঘরোয়া কিছু সহজ উপায় চুলকে ঝরঝরে, সিল্কি ও বাউন্সি করে তুলতে পারে।

১. ড্রাই শ্যাম্পু
চুলের গোড়া থেকে সামান্য দূরত্বে স্প্রে করে এক মিনিট রাখুন। এরপর আঙুল দিয়ে হালকা মাসাজ করুন। অতিরিক্ত তেল শুষে নিয়ে ভলিউম বাড়ায়।

২. অয়েল শুষে নেওয়া টিস্যু
বাইরে কোথাও থাকলে টিস্যু কাজে লাগাতে পারেন। চুলের সিঁথি ও হেয়ারলাইনে আলতো চাপ দিয়ে টিস্যু ধরে রাখুন। এতে চুলের অতিরিক্ত তেল শুষে নেয়।

আরও পড়ুন

৩. পাউডার বা কর্নফ্লাওয়ার
ড্রাই শ্যাম্পু না থাকলে সামান্য পাউডার গোড়ায় ছিটিয়ে চিরুনি দিয়ে আঁচড়ে নিন। এটি শ্যাম্পু ছাড়া চুলে বাউন্স এনে দেয়।

৪. অ্যাপেল সাইডার ভিনেগার স্প্রে
পানিতে সামান্য ভিনেগার মিশিয়ে চুলে স্প্রে করুন। ২-৩ মিনিট রেখে চুল আঁচড়ে নিন। চুল ঝরঝরে ও সিল্কি হবে, স্ক্যাল্পের দুর্গন্ধও দূর হবে।

এগুলো ঘরোয়া সহজ কিছু উপায়। যা শ্যাম্পু করার সময় না থাকলেও চুলকে ঝকঝকে, সুন্দর ও সজীব রাখে।

আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
আজ শুভ দাম্পত্য দিবস, জীবনসঙ্গীকে দিন একটু বাড়তি সময়
দাম্পত্য জীবনে ভালোবাসা, বিশ্বাস আর পারস্পরিক বোঝাপড়ার গুরুত্ব অনেক।
আজ শুভ দাম্পত্য দিবস, জীবনসঙ্গীকে দিন একটু বাড়তি সময়
অন্তত ১০ জনকে ‘হ্যালো’ বলার দিন আজ
একটি ছোট্ট শব্দ বদলে দিতে পারে মানুষের সঙ্গে মানুষের সম্পর্ক। কমাতে পারে দূরত্ব, ভাঙতে পারে নীরবতা, এমনকি থামাতে পারে বিরোধও।
অন্তত ১০ জনকে ‘হ্যালো’ বলার দিন আজ
মাতৃগর্ভেই ভ্রূণের অস্ত্রোপচার, যেভাবে কাজ করে ফিটাল সার্জারি
সন্তানের জন্মের পর শারীরিক জটিলতা দেখা দিলে সাধারণত অস্ত্রোপচারের মাধ্যমে চিকিৎসা করা হয়। তবে কিছু জন্মগত সমস্যা রয়েছে, যেগুলোর চিকিৎসার জন্য শিশুর জন্ম পর্যন্ত অপেক্ষা করতে হয় না।
মাতৃগর্ভেই ভ্রূণের অস্ত্রোপচার, যেভাবে কাজ করে ফিটাল সার্জারি
একজন সুস্থ মানুষের মাসে কতটা তেল খাওয়া উচিত
রান্নায় তেল ছাড়া যেন চলেই না।
একজন সুস্থ মানুষের মাসে কতটা তেল খাওয়া উচিত
টানা ৩০ দিন সকালের নাশতায় চা-বিস্কুট খেলে শরীরে হতে পারে যে ক্ষতি
সকালে ঘুম থেকে উঠে কর্মস্থলে যাওয়ার তাড়া।
টানা ৩০ দিন সকালের নাশতায় চা-বিস্কুট খেলে শরীরে হতে পারে যে ক্ষতি
আরও পড়ুন
কেরাটিন ছাড়াই ৩ পরিচর্যায় চুল করুন মসৃণ-ঝকঝকে 
হাতে সময় কম? এই সহজ উপায়ে ফিরবে চুলের জেল্লা
যত যত্নই নিন, একটা দৈর্ঘ্যের পর চুল আর বাড়ে না কেন? 
চুলে সাবান ব্যবহার করলে কী হয়