images

লাইফস্টাইল

কফি শপ নয়, কবরস্থানেই ডেটিং এখন জেন-জির নতুন পছন্দ!

শনিবার, ১১ এপ্রিল ২০২৬ , ১২:৪২ পিএম

জেন-জির কাণ্ডকারখানা দেখে হরহামেশাই অবাক হতে হয় অনেককেই। ওরা একদিকে যেমন ভীষণ ক্রিয়েটিভ, অন্যদিকে তেমনি দুঃসাহসীও। প্রেমের ক্ষেত্রেও সেই সাহস আর ক্রিয়েটিভিটির ছাপ স্পষ্ট। আধুনিক তরুণ প্রজন্মের প্রেমের ধরণ বদলাতে বদলাতে এবার পৌঁছে গেছে একেবারে নতুন জায়গায়। যার নাম গ্রেভইয়ার্ড ডেট বা কবরস্থানে ডেটিং। শুনতে যতটা অবাক লাগে, জেন-জির কাছে নাকি সেটাই এখন নতুন ট্রেন্ড।

গ্রেভইয়ার্ড ডেট বা কবরস্থানে ডেটিং, কী এই নতুন ট্রেন্ড

নতুন এই ধারণায় ক্যাফে বা রেস্তোরাঁর জায়গার বদলে জেন-জিরা কবরস্থানকেই ডেটের স্থান হিসেবে বেছে নিচ্ছেন। নাম শুনে অদ্ভুত লাগলেও, অনেক তরুণ-তরুণী মনে করছেন, এমন জায়গায় সময় কাটালে সম্পর্ক আরও গভীর হয়।

কেন কবরস্থানে ডেট

তরুণদের একাংশের মতে, আধুনিক ডেটিং এখন অনেকটাই বিভ্রান্তিকর হয়ে গেছে। মোবাইল ফোন, সামাজিক যোগাযোগমাধ্যম ও আশপাশের কোলাহলে একান্ত সময় পাওয়া কঠিন। তাই শান্ত ও নির্জন পরিবেশ খুঁজতেই এই নতুন পছন্দ।

নির্জনতা ও ব্যক্তিগত সময়

কবরস্থান সাধারণত নিরিবিলি থাকে। এখানে ভিড় বা সামাজিক চাপ থাকে না। ফলে দুইজন মানুষ সহজে নিজেদের মতো করে সময় কাটাতে পারেন। একে অপরকে ভালোভাবে বুঝতে পারেন।

আরও পড়ুন
rice-beer

মদ ছেড়ে রাইস বিয়ারে মজেছে জেন-জি, এই পানীয় কতটুকু স্বাস্থ্যকর?

গভীর আলাপের সুযোগ

এই পরিবেশে সাধারণ আড্ডার চেয়ে জীবন, সম্পর্ক ও ভবিষ্যৎ নিয়ে গভীর আলোচনা করার সুযোগ তৈরি হয়। এতে সম্পর্ক আরও দৃঢ় হয় বলে মনে করছেন অনেকে।

আত্মভাবনা ও বাস্তব অনুভব

অনেক জেন-জির মতে, কবরস্থানের নীরবতা জীবনের বাস্তবতা মনে করিয়ে দেয়। এতে আবেগ আরও গভীর হয় এবং সম্পর্ককে আরও অর্থবহ করে তোলে।

চাপহীন ডেটিং অভিজ্ঞতা

রেস্তোরাঁ বা ক্যাফেতে অনেক সময় নিজেকে ভালোভাবে উপস্থাপন করার চাপ থাকে। কিন্তু এই নতুন ট্রেন্ডে সেই চাপ নেই। ফলে সম্পর্ক আরও স্বাভাবিক ও সহজ হয়ে ওঠে।

নতুন অভিজ্ঞতার খোঁজ

পুরোনো সমাধি, গাছপালা আর নীরব পরিবেশ মিলিয়ে এক ধরনের ভিন্ন অনুভূতি তৈরি হয়। যা অনেকের কাছে রোমাঞ্চকর ও আবেগঘন মনে হচ্ছে।


সব মিলিয়ে, তরুণ প্রজন্মের এই নতুন ডেটিং ট্রেন্ড যেমন চমক জাগাচ্ছে, তেমনি প্রেমের ধারণাকেও দিচ্ছে এক নতুন মাত্রা।

সূত্র: দ্য টাইমস অফ ইন্ডিয়া


আরটিভি/জেএমএ