images

লাইফস্টাইল / স্বাস্থ্য পরামর্শ / পরামর্শ

গরমে জামরুল খেলে শরীরে কী ঘটে?  

শনিবার, ১১ এপ্রিল ২০২৬ , ০২:৪৪ পিএম

গরমে শরীর সতেজ রাখতে মৌসুমি ফল খাওয়ার পরামর্শ দেন পুষ্টিবিদরা। এমনই একটি উপকারী দেশি ফল হলো জামরুল। হালকা স্বাদের এই রসালো ফলে রয়েছে নানা পুষ্টিগুণ। যা শরীরকে সুস্থ রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। 

বিশেষজ্ঞদের মতে, জামরুলে জলীয় উপাদান অনেক বেশি। ফলে গরমের দিনে এটি শরীরের পানির ঘাটতি পূরণে সাহায্য করে। আর শরীরকে আর্দ্র রাখতে সহায়তা করে।

পানির ঘাটতি পূরণে সহায়ক

গ্রীষ্মকালে শরীর থেকে দ্রুত পানি বের হয়ে যায়। জামরুলে প্রচুর জলীয় উপাদান থাকায় এটি শরীরকে সতেজ রাখে। যা পানিশূন্যতার ঝুঁকি কমাতে সাহায্য করে।

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়

জামরুলে রয়েছে ভিটামিন সি ও শক্তিশালী প্রতিরোধী উপাদান। এগুলো শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। পাশাপাশি ত্বককে সূর্যের ক্ষতিকর রশ্মির প্রভাব থেকেও কিছুটা সুরক্ষা দেয়।

আরও পড়ুন
Web-Image

কখন ফল খেলে মিলবে উপকার?

হজমে সহায়তা করে

এই ফলে থাকা আঁশ হজম প্রক্রিয়া সহজ করতে সাহায্য করে। নিয়মিত জামরুল খেলে কোষ্ঠকাঠিন্যের সমস্যা কমতে পারে। এতে পেটের স্বাভাবিক কার্যক্রম ভালো থাকে।

রক্তে শর্করা নিয়ন্ত্রণে সহায়ক

যারা রক্তে শর্করার সমস্যায় ভুগছেন, তাদের জন্যও জামরুল উপকারী হতে পারে। এতে থাকা প্রাকৃতিক আঁশ রক্তে শর্করার মাত্রা স্থির রাখতে সাহায্য করে।

হৃদযন্ত্রের জন্য ভালো

জামরুলে থাকা পটাশিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। পাশাপাশি এতে থাকা বিভিন্ন উপাদান শরীরের প্রদাহ কমাতে এবং হৃদযন্ত্র সুস্থ রাখতে সহায়ক।

পুষ্টিবিদদের মতে, গরমের সময়ে নিয়মিত জামরুল খেলে শরীর সতেজ থাকে এবং নানা পুষ্টিগুণ পাওয়া যায়। তাই মৌসুমে এই দেশি ফল খাদ্যতালিকায় রাখলে মিলতে পারে একাধিক স্বাস্থ্য উপকারিতা।


আরটিভি/জেএমএ