images

লাইফস্টাইল / স্বাস্থ্য পরামর্শ

বাসি ভাত গরম করে খাচ্ছেন? 

বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬ , ০৩:৫৩ পিএম

বাঙালির খাবারের তালিকায় ভাত যেন অপরিহার্য। দিনের যেকোনো সময়ই ভাত খেতে পছন্দ করেন অনেকেই। তাই অনেক পরিবারে আগের দিনের ভাত পরের দিন গরম করে খাওয়ার অভ্যাস রয়েছে। আবার কখনো সকালের ভাত রাতেও গরম করে খাওয়া হয়। তবে বিশেষজ্ঞরা বলছেন, বারবার ভাত গরম করে খাওয়া শরীরের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে।

কেন বিপদ ডেকে আনে বাসি ভাত?

রান্না করা ভাত যদি দীর্ঘ সময় স্বাভাবিক তাপমাত্রায় রাখা থাকে, তাহলে তাতে ব্যাসিলাস সিরিয়াস নামের এক ধরনের জীবাণু জন্মাতে পারে। পরে সেই ভাত আবার গরম করলে জীবাণুটি বিষাক্ত হয়ে উঠতে পারে। এমন ভাত খেলে ডায়রিয়া, বমি বা পেটের নানা সমস্যা দেখা দেওয়ার আশঙ্কা থাকে।

আরও পড়ুন
Web-Image

গরমে পান্তা ভাত কেন খাবেন?

পান্তা ভাত হতে পারে ভালো বিকল্প

ভাত যদি বেঁচে যায়, তাহলে সেটিতে পানি দিয়ে রেখে পান্তা করে খাওয়া যেতে পারে। পান্তা ভাত শরীর ঠান্ডা রাখতে সাহায্য করে। পাশাপাশি পেটের সমস্যা কমায়, কোষ্ঠকাঠিন্য দূর করতে সহায়তা করে। অনেক ক্ষেত্রে এটি রক্তচাপ স্বাভাবিক রাখতে এবং হৃদ্‌যন্ত্র ভালো রাখতেও উপকার করে।

ভাত সংরক্ষণে যা করবেন

বেঁচে যাওয়া ভাত ফেলে দিতে না চাইলে রান্নার এক ঘণ্টার মধ্যেই তা ঢাকনাযুক্ত পাত্রে ভরে ঠান্ডা ঘরে রেখে দিতে হবে। খাওয়ার আগে বের করে ভালোভাবে গরম করে তবেই খেতে হবে। এতে অনেকটাই ঝুঁকি কমে।

স্বাস্থ্য বিশেষজ্ঞদের পরামর্শ, যতটা প্রয়োজন ঠিক ততটাই ভাত রান্না করা ভালো। এতে খাবারের অপচয়ও কমবে, আবার স্বাস্থ্যঝুঁকিও এড়ানো সম্ভব।


আরটিভি/জেএমএ