শনিবার, ১৮ এপ্রিল ২০২৬ , ১০:১০ এএম
গরমের দিনে তেল-চর্বিযুক্ত বা ভারী খাবার খাওয়ার পর অনেকেই পেট ভারী লাগা, গ্যাস, বমিভাব কিংবা অতিরিক্ত ঘামের মতো সমস্যায় ভোগেন। বিশেষজ্ঞদের মতে, একটু সচেতন থাকলে এই অস্বস্তি সহজেই কমানো সম্ভব।
ভারী খাবার খাওয়ার কিছুক্ষণ পর শরীরকে স্বস্তি দিতে ঠান্ডা পানি বা লেবুর শরবত খাওয়া যেতে পারে। খাওয়ার প্রায় ২০ থেকে ৩০ মিনিট পর এক গ্লাস পানি বা লেবুর শরবত শরীর ঠান্ডা রাখতে এবং হজমে সাহায্য করে।
খাওয়ার পর সঙ্গে সঙ্গে শুয়ে পড়া ঠিক নয়। বরং ১০ থেকে ১৫ মিনিট ধীরে হাঁটাহাঁটি করলে খাবার দ্রুত হজম হয় এবং পেট ভারী লাগার সমস্যা কমে।
এ সময় টক দই খাওয়াও উপকারী হতে পারে। দই পেট ঠান্ডা রাখে, গ্যাস কমায় এবং হজমে সহায়তা করে। অনেকেই পুদিনা পাতা বা ভাজা জিরা দিয়ে পানি খেলে স্বস্তি পান। এটি পেটের অস্বস্তি কমাতে সাহায্য করে।
ভারী খাবার খাওয়ার পর সরাসরি রোদে বের হওয়া ঠিক নয়। কিছুক্ষণ ঠান্ডা জায়গায় বিশ্রাম নিলে শরীরের তাপমাত্রা স্বাভাবিক থাকে এবং অস্বস্তি কমে।
বিশেষজ্ঞরা আরও বলছেন, এ সময় অতিরিক্ত মিষ্টি বা কোমল পানীয় এড়িয়ে চলা ভালো। কারণ এগুলো হজমের সমস্যা আরও বাড়িয়ে দিতে পারে।
গরমে আরাম পেতে ঢিলা ও স্বস্তিদায়ক পোশাক পরাও জরুরি। টাইট পোশাক পেটের অস্বস্তি বাড়াতে পারে।
খুব বেশি ভারী খাবার খেয়ে ফেললে পরের বেলায় হালকা খাবার খাওয়াই ভালো। যেমন ফল, স্যুপ বা সালাদ শরীরকে স্বস্তি দেয় এবং হজমে সহায়তা করে।
আরটিভি/জেএমএ