images

লাইফস্টাইল / স্বাস্থ্য পরামর্শ / পরামর্শ

ধূমপানে হারাতে পারেন স্মৃতিশক্তি, বলছে গবেষণা

শনিবার, ১৮ এপ্রিল ২০২৬ , ১১:২০ এএম

ধূমপান যে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এ কথা সবারই জানা। ক্যান্সার, শ্বাসকষ্ট কিংবা নানা ধরনের ফুসফুসের রোগের ঝুঁকি বাড়ায় এই অভ্যাস। তবে নতুন এক গবেষণায় উঠে এসেছে আরও উদ্বেগজনক তথ্য। গবেষকদের মতে, দীর্ঘদিন ধূমপান করলে ধীরে ধীরে স্মৃতিশক্তি হারানোর ঝুঁকিও বাড়তে পারে।

গবেষণায় দেখা গেছে, সিগারেটে থাকা নিকোটিন শরীরে প্রবেশ করার পর ফুসফুসের কিছু বিশেষ কোষকে প্রভাবিত করে। এই কোষগুলো ফুসফুস ও মস্তিষ্কের মধ্যে সংকেত আদান-প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কিন্তু নিকোটিনের প্রভাবে এই কোষগুলোর স্বাভাবিক কাজের ছন্দ নষ্ট হয়ে যায়।

ফলে মস্তিষ্কে ভুল রাসায়নিক সংকেত পৌঁছাতে শুরু করে। এতে মস্তিষ্কে প্রদাহ তৈরি হতে পারে এবং স্নায়ুকোষের কার্যক্ষমতা কমে যেতে পারে। দীর্ঘ সময় ধরে এই প্রভাব চলতে থাকলে স্মৃতিশক্তি দুর্বল হয়ে পড়তে পারে। এর ফলে স্মৃতিলোপজনিত রোগের ঝুঁকি বাড়ে।

আরও পড়ুন
Web-Image

প্রতিদিন বেদানা খেলে কী হয়? 

গবেষণায় আরও বলা হয়েছে, নিকোটিনের কারণে কিছু ক্ষুদ্র কণিকা তৈরি হয় যা মস্তিষ্কে পৌঁছে লোহা উপাদানের স্বাভাবিক ভারসাম্য নষ্ট করতে পারে। এতে স্নায়ুকোষের ওপর অতিরিক্ত চাপ পড়ে এবং কোষ ধীরে ধীরে ক্ষতিগ্রস্ত হয়।

বিশেষজ্ঞদের মতে, এই ক্ষতি হঠাৎ করে বোঝা যায় না। দীর্ঘদিন ধূমপানের ফলে ধীরে ধীরে শরীরে পরিবর্তন জমতে থাকে। অনেক বছর পর গিয়ে স্মৃতিলোপের লক্ষণ দেখা দিতে পারে।

গবেষকরা আরও সতর্ক করে বলেছেন, শুধু বেশি ধূমপান নয়, অল্প মাত্রায় নিকোটিন গ্রহণও এই প্রক্রিয়া শুরু করতে পারে। তাই ফুসফুসের পাশাপাশি মস্তিষ্কের সুস্থতার জন্যও ধূমপান থেকে দূরে থাকার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।


আরটিভি/জেএমএ