ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

প্রতিদিন বেদানা খেলে কী হয়? 

লাইফস্টাইল ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১৮ এপ্রিল ২০২৬, ০৯:০৩ এএম
ছবি: সংগৃহীত

স্বাদে মিষ্টি আর দেখতে সুন্দর বেদানা অনেকেরই প্রিয় ফল। তবে শুধু স্বাদের জন্যই নয়, শরীরের নানা উপকারের জন্যও এই ফলের আলাদা কদর রয়েছে। চিকিৎসকদের মতে, নিয়মিত বেদানা খেলে শরীর সুস্থ রাখতে নানা দিক থেকে সাহায্য পাওয়া যায়।

বিশেষ করে রক্তস্বল্পতা হলে অনেক সময় চিকিৎসকেরা বেদানা খাওয়ার পরামর্শ দেন। কারণ এই ফলে রয়েছে শরীরের জন্য প্রয়োজনীয় নানা পুষ্টি উপাদান।

বেদানায় প্রচুর পরিমাণে দেহরক্ষাকারী উপাদান থাকে। যা শরীরকে নানা ক্ষতিকর পদার্থ থেকে রক্ষা করতে সাহায্য করে। নিয়মিত বেদানার রস খেলে শরীরের অতিরিক্ত ওজন কমাতেও সহায়তা করতে পারে।

এছাড়া বেদানায় রয়েছে প্রচুর ভিটামিন সি। প্রতিদিন শরীরের যে পরিমাণ ভিটামিন সি প্রয়োজন, তার একটি বড় অংশ পূরণ করতে পারে এই ফল। তবে বেদানার দানা বা রস অনেকক্ষণ রেখে দিলে পুষ্টিগুণ কমে যায়। তাই খোসা ছাড়ানোর পর দ্রুত খেয়ে নেওয়াই ভালো।

আরও পড়ুন

গবেষণায় দেখা গেছে, বেদানার কিছু উপাদান ক্যানসার প্রতিরোধেও সহায়তা করতে পারে। বিশেষ করে পুরুষদের একটি বিশেষ ধরনের ক্যানসার প্রতিরোধে এটি কার্যকর বলে মনে করা হয়।

যারা বদহজমে ভোগেন, তাদের জন্যও বেদানার রস উপকারী। এটি হজমে সাহায্য করে এবং পেট ভালো রাখতে ভূমিকা রাখে।

এছাড়া নিয়মিত বেদানা খেলে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে স্মৃতিলোপের ঝুঁকিও কিছুটা কমতে পারে। শিশুদের ক্ষেত্রেও এই ফল স্মৃতিশক্তি বাড়াতে সহায়তা করে বলে মনে করা হয়।

বেদানা হৃদযন্ত্রের জন্যও উপকারী। এটি রক্ত চলাচল স্বাভাবিক রাখতে সাহায্য করে এবং রক্ত জমাট বাঁধার ঝুঁকি কমায়। ফলে হৃদরোগের আশঙ্কাও কমতে পারে।

এছাড়া যারা বাতের ব্যথায় ভোগেন বা রক্তে শর্করার মাত্রা বেশি, তাদের জন্যও বেদানা উপকারী হতে পারে বলে জানান বিশেষজ্ঞরা।

তাই প্রতিদিনের খাদ্যতালিকায় অল্প পরিমাণ বেদানা রাখলে শরীরের নানা উপকার পাওয়া সম্ভব বলে মনে করছেন পুষ্টিবিদেরা।

আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
খালি পেটে শিঙাড়া খেলে যে ৪ সমস্যা হতে পারে
চায়ের সঙ্গে গরম গরম শিঙাড়া খেতে পছন্দ করেন অনেকেই। রাস্তার পাশের দোকান থেকে অফিসের নাশতার টেবিল—সবখানেই জনপ্রিয় এই মুখরোচক খাবার।
খালি পেটে শিঙাড়া খেলে যে ৪ সমস্যা হতে পারে
গুগলে পুরুষরা সবচেয়ে বেশি সার্চ করেন যেসব বিষয়
কোনো প্রশ্নের উত্তর জানা কিংবা অজানা বিষয় সম্পর্কে ধারণা পেতে গুগলে সার্চ করেন অনেকেই। স্বাস্থ্য, রূপচর্চা, শরীরচর্চা থেকে শুরু করে দৈনন্দিন জীবনের নানা কৌতূহল মেটাতে সার্চ ইঞ্জিনটির ওপর নির্ভর করেন ব্যবহারকারীরা। বিশেষ করে রাতের অবসর সময়ে বিভিন্ন বিষয় নিয়ে অনুসন্ধান করেন অনেকে।
গুগলে পুরুষরা সবচেয়ে বেশি সার্চ করেন যেসব বিষয়
টাক মাথা নিয়ে সংকোচ নয়, উদযাপনের দিন আজ 
চুল পড়ে টাক হয়ে যাওয়া কিংবা নিজের ইচ্ছায় মাথা ন্যাড়া করা যে কারণেই হোক, টাক মাথা নিয়ে সংকোচের কিছু নেই।
টাক মাথা নিয়ে সংকোচ নয়, উদযাপনের দিন আজ 
আজ বিশ্ব মান দিবস / ভেজালের ভিড়ে মানের অঙ্গীকার
খাদ্যে ক্ষতিকর উপাদান, নিম্নমানের পণ্য, ওজনে কারচুপি—বাজারে এসব অনিয়মের অভিযোগ নতুন নয়।
ভেজালের ভিড়ে মানের অঙ্গীকার
মোবাইল পকেটে রাখলে কি শুক্রাণুর ক্ষতি হয়, গবেষণা যা বলছে 
মোবাইল ফোন এখন দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ। যোগাযোগ থেকে শুরু করে কাজ ও বিনোদন সব ক্ষেত্রেই বেড়েছে এর ব্যবহার।
মোবাইল পকেটে রাখলে কি শুক্রাণুর ক্ষতি হয়, গবেষণা যা বলছে 
আরও পড়ুন
যেভাবে ঘরেই বানাবেন সুস্বাদু বেদানার জুস
ধীরে ধীরে খেলে কী ওজন কমে
ইলিশ খেলে মিলবে যেসব স্বাস্থ্য উপকার
জনপ্রিয় হয়ে উঠছে বাদামি চাল! এটি খেলে শরীরে কী হয়?