images

লাইফস্টাইল / রেসিপি

বৃষ্টিতে গরম ইলিশ খিচুড়ির ঝটপট রেসিপি

মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬ , ০৯:৫৫ এএম

মেঘলা আকাশ, টুপটাপ বৃষ্টি আর ধোঁয়া ওঠা গরম ইলিশ খিচুড়ি। এই দৃশ্য বাঙালির আবেগের সঙ্গে মিশে আছে গভীরভাবে। বৃষ্টিভেজা দিনে ঘরেই তৈরি করা যায় সহজ অথচ সুস্বাদু এই পদ। যা মুহূর্তেই এনে দেয় স্বস্তি আর আনন্দ।

উপকরণ

ইলিশ মাছ ৪ টুকরা, রসুনবাটা আধা টেবিল চামচ, আদাবাটা আধা টেবিল চামচ, পেঁয়াজবাটা ২ টেবিল চামচ, পেঁয়াজকুচি ২ কাপ, কাঁচা মরিচ ৪–৫টি, পানি ১ কাপ, লাল মরিচের গুঁড়া ১ চা-চামচ, হলুদগুঁড়া ১ চা-চামচ, জিরাগুঁড়া আধা চা-চামচ, ধনেগুঁড়া আধা চা-চামচ, শর্ষের তেল আধা কাপ, লবণ স্বাদমতো।

খিচুড়ির জন্য: পোলাও চাল ৩ কাপ, মুগ ডাল ১ কাপ, মসুর ডাল ১ কাপ, কাঁচা মরিচ ৮–১০টি, গরম পানি ৭ কাপ, লবণ স্বাদমতো।

আরও পড়ুন
Web-Image2

মচমচে ইলিশ ভাজার সহজ কৌশল

প্রণালি

প্রথমে ইলিশ মাছ আদা, রসুন ও সব মসলা দিয়ে ভালোভাবে মেখে এক ঘণ্টা রেখে দিন। এরপর পেঁয়াজকুচি তেলে ভেজে বাদামি হলে মাছ দিয়ে দিন। অল্প নেড়ে পানি দিয়ে ঢেকে মাঝারি আঁচে ১০ মিনিট রান্না করুন। রান্না হয়ে গেলে কাঁচা মরিচ দিয়ে আরও ৫ মিনিট দমে রাখুন।

অন্যদিকে মুগ ডাল হালকা ভেজে সেদ্ধ করে নিন। চাল ও মসুর ডাল ধুয়ে পানি ঝরিয়ে রাখুন। একই হাঁড়িতে মাছের মসলা থাকা তেলে চাল-ডাল দিয়ে ভেজে নিন। গরম পানি দিয়ে ফুটতে দিন, কাঁচা মরিচ দিন। ঢেকে ৫ মিনিট রান্নার পর ওপরে রান্না করা ইলিশ মাছ ছড়িয়ে দিন। আরও ১০ মিনিট দমে রাখলেই তৈরি হবে সুগন্ধি ইলিশ খিচুড়ি।

বৃষ্টিভেজা দুপুরে এই গরম ইলিশ খিচুড়ি শুধু পেট নয়, মনও ভরিয়ে দেয়।


আরটিভি/জেএমএ