ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

মচমচে ইলিশ ভাজার সহজ কৌশল

লাইফস্টাইল ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১৪ এপ্রিল ২০২৬, ০৯:১৩ এএম
ছবি: সংগৃহীত

বাংলা নববর্ষ মানেই উৎসব। আর সেই উৎসবের খাবারের তালিকায় সবচেয়ে প্রিয় নাম ইলিশ। পহেলা বৈশাখে পান্তা ভাতের সঙ্গে গরম গরম ইলিশ ভাজা না থাকলে যেন বাঙালির উৎসবই অপূর্ণ থেকে যায়। তাই বৈশাখের দিনে খাবার টেবিল সাজাতে ইলিশ ভাজার প্রস্তুতিতে ব্যস্ত থাকেন অনেকেই। তবে অনেক সময় ইলিশ ভাজা ঠিকমতো মচমচে হয় না। তাই এ নিয়ে দুশ্চিন্তাও থাকে।

রান্নাবিদদের মতে, কয়েকটি ছোট কিন্তু গুরুত্বপূর্ণ কৌশল মেনে চললে ইলিশ ভাজা সহজেই করা যায় মচমচে ও সুস্বাদু।

প্রথমেই ইলিশ ধোয়ার পর মাছের পানি ভালোভাবে ঝরিয়ে নিতে হবে। মাছের গায়ে পানি থেকে গেলে ভাজার সময় তা নরম হয়ে যেতে পারে। এরপর লবণ ও সামান্য হলুদ মাখিয়ে ১০ থেকে ১৫ মিনিট রেখে দিলে স্বাদও বাড়ে, ভাজাও ভালো হয়।

আরও পড়ুন

মাছ ভাজার সময় কড়াই ও তেল ঠিকভাবে গরম থাকা জরুরি। তেল যথেষ্ট গরম না হলে মাছ কড়াইয়ে লেগে যেতে পারে এবং মচমচে ভাব আসে না। মাছ কড়াইয়ে দেওয়ার পর বারবার নাড়াচাড়া না করে এক পাশ ভালোভাবে ভাজা হলে তারপর উল্টে দিতে হবে। এতে মাছের বাইরের অংশ সুন্দরভাবে মচমচে হবে।

রান্নার সময় আঁচের দিকেও খেয়াল রাখা দরকার। শুরুতে একটু বেশি আঁচে দিয়ে পরে মাঝারি আঁচে ভাজলে বাইরের অংশ মচমচে হবে। এতে ভেতরের অংশ থাকবে নরম ও রসাল।

ভাজা শেষে মাছ তুলে বাড়তি তেল ঝরিয়ে নিলে খেতে আরও ভালো লাগে। চাইলে ভাজার সময় মাছের গায়ে সামান্য চালের গুঁড়া বা ময়দা ছিটিয়ে দিলে মচমচে ভাব আরও বাড়ে।

এই সহজ কৌশলগুলো মেনে চললে পহেলা বৈশাখের খাবার টেবিলে পান্তা ভাতের সঙ্গে গরম গরম মচমচে ইলিশ ভাজা হবে সবার পছন্দের সেরা পদ।


আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মোবাইল পকেটে রাখলে কি শুক্রাণুর ক্ষতি হয়, গবেষণা যা বলছে 
মোবাইল ফোন এখন দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ। যোগাযোগ থেকে শুরু করে কাজ ও বিনোদন সব ক্ষেত্রেই বেড়েছে এর ব্যবহার।
মোবাইল পকেটে রাখলে কি শুক্রাণুর ক্ষতি হয়, গবেষণা যা বলছে 
শিশুদের ক্যানসারের ৭ লক্ষণ, যা সহজেই এড়িয়ে যান অভিভাবকরা
শিশুদের শরীরে ক্যানসারের প্রাথমিক লক্ষণ অনেক সময় সাধারণ অসুস্থতার মতো মনে হতে পারে। ফলে অভিভাবকদের পক্ষে শুরুতেই রোগটি শনাক্ত করা কঠিন হয়ে পড়ে।
শিশুদের ক্যানসারের ৭ লক্ষণ, যা সহজেই এড়িয়ে যান অভিভাবকরা
রোদের তীব্রতা থেকে বাঁচতে এবং শরীর সতেজ রাখার উপায়
প্রচণ্ড রোদে নিজেকে সুরক্ষিত রাখা এবং সুস্থ থাকা বর্তমান সময়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, বিশেষ করে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে যেখানে গ্রীষ্মকালে তাপমাত্রা অনেক বেশি বেড়ে যায়।
রোদের তীব্রতা থেকে বাঁচতে এবং শরীর সতেজ রাখার উপায়
শুধু টমেটো নয়, কলা দিয়েও তৈরি হয় কেচাপ! জেনে নিন রেসিপি
বার্গার, ফ্রেঞ্চ ফ্রাই কিংবা ভাজা মুরগির সঙ্গে কেচাপ খেতে পছন্দ করেন অনেকেই। লাল রঙের ঘন এই সসের কথা মনে এলেই সাধারণত টমেটোর কথা মাথায় আসে।
শুধু টমেটো নয়, কলা দিয়েও তৈরি হয় কেচাপ! জেনে নিন রেসিপি
অবিবাহিত বন্ধুদের যে ৬ কথা না বলাই ভালো
বয়স বিশের কোটা পেরোতেই বন্ধুমহলে একে একে বিয়ের আয়োজন শুরু হয়।
অবিবাহিত বন্ধুদের যে ৬ কথা না বলাই ভালো
আরও পড়ুন
কাঠমান্ডুতে উৎসবমুখর পরিবেশে পহেলা বৈশাখ উদযাপন
রোদে পোড়া দাগ দূর করুন ঘরোয়া উপায়ে 
পহেলা বৈশাখ এখন আনন্দের নয় বরং ভাবার বিষয়ও
পহেলা বৈশাখে খালেদা জিয়াকে স্মরণ করলেন মির্জা ফখরুল