বুধবার, ২৯ এপ্রিল ২০২৬ , ০৯:১৮ এএম
টুপটাপ বৃষ্টি, ঠান্ডা হাওয়া আর ভেজা শহর। এই সময়টাকে অনেকেই শুধু ঘরে বসে থাকার সময় মনে করেন। কিন্তু বিশেষজ্ঞদের মতে, এই বর্ষাই হতে পারে প্রেমের সবচেয়ে সুন্দর সময়। বৃষ্টির আবহাওয়া সম্পর্ককে আরও কাছাকাছি আনার সুযোগ তৈরি করে।
সম্পর্ক বিশেষজ্ঞরা বলছেন, বৃষ্টির দিনে পরিবেশ একটু আলাদা হয়। বাইরে ভেজা রাস্তায় হাঁটা যেমন রোমাঞ্চকর, তেমনি ঘরের ভেতর একসঙ্গে সময় কাটানোও হয়ে ওঠে আরও ঘনিষ্ঠ ও উষ্ণ।
তাদের মতে, কেউ চাইলে বৃষ্টিতে ভিজে ছোট ছোট ঘোরাঘুরি করতে পারেন, যা সম্পর্কে আনন্দ আর উত্তেজনা বাড়ায়। আবার যারা একটু শান্ত সময় পছন্দ করেন, তারা ঘরের ভেতর একসঙ্গে বসে গল্প, হাসি আর সময় ভাগ করে নিতে পারেন। যা সম্পর্ককে আরও গভীর করে।
বিশেষজ্ঞরা আরও বলেন, বর্ষার এই পরিবেশ মানুষের মনে এক ধরনের কোমলতা তৈরি করে। ফলে একে অপরকে বোঝার সুযোগ বাড়ে। আর সম্পর্কেও আসে নতুন রঙ।
তাই বৃষ্টি এলেই শুধু ঘরে বসে থাকা নয়, বরং এই সময়টাকে কাজে লাগিয়ে সম্পর্ককে আরও সুন্দর করে তোলার পরামর্শ দিচ্ছেন তারা। একটু পরিকল্পনা আর যত্ন থাকলেই বর্ষা হয়ে উঠতে পারে প্রেমের সবচেয়ে সুন্দর ঋতু।
আরটিভি/জেএমএ