ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

বৃষ্টি পড়লেই বিছানা ছাড়তে ইচ্ছা করে না কেন?  

লাইফস্টাইল ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২৯ এপ্রিল ২০২৬, ০৯:০৪ এএম
ছবি: সংগৃহীত

টুপটাপ বৃষ্টি পড়ছে, আকাশ মেঘলা। এমন দিনে কাজ করতে মন না চাওয়া যেন খুব স্বাভাবিক। সকালেই মনে হয়, আজ একটু বেশি ঘুমাই, কাজ পরে করা যাবে। অনেকেই এটাকে আলসেমি ভাবেন, আবার কেউ বলেন, এটা শরীরের স্বাভাবিক প্রতিক্রিয়া।

বিশেষজ্ঞদের মতে, বৃষ্টির দিনে সূর্যের আলো কম থাকে। এতে শরীর একটু ধীর হয়ে যায়। ফলে ঘুম পায় বেশি, শরীর ক্লান্ত লাগে, আর কাজের আগ্রহ কমে যায়। এ কারণেই অনেকেরই বৃষ্টির দিনে বিছানা ছাড়তে ইচ্ছা করে না।

আবার বৃষ্টির শব্দ, ঠান্ডা আবহাওয়া—এসব মিলে মনটা একটু শান্ত হয়ে যায়। এতে শরীর আর মন দুটোই বিশ্রাম নিতে চায়। তাই কাজের চেয়ে আরাম, ঘুম বা গল্পে বেশি আগ্রহ তৈরি হয়।

আরও পড়ুন

অনেকের ক্ষেত্রে দেখা যায়, বৃষ্টির দিনে খাওয়ার ইচ্ছাও বেড়ে যায়। গরম ভাজা, চা—এসবের প্রতি টান বাড়ে। এতে শরীর আরও অলস হয়ে পড়ে। কাজ করার বদলে তখন মন চায় শুধু বসে থাকতে।

তবে বিশেষজ্ঞরা বলছেন, পুরোপুরি কাজ বন্ধ করে দেওয়া ঠিক নয়। বরং হালকা কাজ দিয়ে দিন শুরু করা, নিয়ম মেনে চলা। এসব করলে এই অলসতা কিছুটা কমানো যায়।

তাই বৃষ্টির দিনে কাজের ইচ্ছা কমে যাওয়া শুধু আলসেমি নয়। এটি অনেকটাই শরীর ও মনের স্বাভাবিক প্রতিক্রিয়া। এজন্য এমন দিনে নিজেকে একটু সময় দেওয়া যেমন দরকার, তেমনি দায়িত্বও ভুলে গেলে চলবে না।


আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
আজ বিশ্ব মান দিবস / ভেজালের ভিড়ে মানের অঙ্গীকার
খাদ্যে ক্ষতিকর উপাদান, নিম্নমানের পণ্য, ওজনে কারচুপি—বাজারে এসব অনিয়মের অভিযোগ নতুন নয়।
ভেজালের ভিড়ে মানের অঙ্গীকার
মোবাইল পকেটে রাখলে কি শুক্রাণুর ক্ষতি হয়, গবেষণা যা বলছে 
মোবাইল ফোন এখন দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ। যোগাযোগ থেকে শুরু করে কাজ ও বিনোদন সব ক্ষেত্রেই বেড়েছে এর ব্যবহার।
মোবাইল পকেটে রাখলে কি শুক্রাণুর ক্ষতি হয়, গবেষণা যা বলছে 
শিশুদের ক্যানসারের ৭ লক্ষণ, যা সহজেই এড়িয়ে যান অভিভাবকরা
শিশুদের শরীরে ক্যানসারের প্রাথমিক লক্ষণ অনেক সময় সাধারণ অসুস্থতার মতো মনে হতে পারে। ফলে অভিভাবকদের পক্ষে শুরুতেই রোগটি শনাক্ত করা কঠিন হয়ে পড়ে।
শিশুদের ক্যানসারের ৭ লক্ষণ, যা সহজেই এড়িয়ে যান অভিভাবকরা
রোদের তীব্রতা থেকে বাঁচতে এবং শরীর সতেজ রাখার উপায়
প্রচণ্ড রোদে নিজেকে সুরক্ষিত রাখা এবং সুস্থ থাকা বর্তমান সময়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, বিশেষ করে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে যেখানে গ্রীষ্মকালে তাপমাত্রা অনেক বেশি বেড়ে যায়।
রোদের তীব্রতা থেকে বাঁচতে এবং শরীর সতেজ রাখার উপায়
শুধু টমেটো নয়, কলা দিয়েও তৈরি হয় কেচাপ! জেনে নিন রেসিপি
বার্গার, ফ্রেঞ্চ ফ্রাই কিংবা ভাজা মুরগির সঙ্গে কেচাপ খেতে পছন্দ করেন অনেকেই। লাল রঙের ঘন এই সসের কথা মনে এলেই সাধারণত টমেটোর কথা মাথায় আসে।
শুধু টমেটো নয়, কলা দিয়েও তৈরি হয় কেচাপ! জেনে নিন রেসিপি
আরও পড়ুন
হঠাৎ সৌদিতে সতর্কতা জারি
সাগরে লঘুচাপের আভাস, ৪ বিভাগে হতে পারে বজ্রসহ বৃষ্টি
বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, টানা ৫ দিন ৩ বিভাগে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা 
চিলিতে ভয়াবহ বন্যা, রাস্তায় ভেসে গেল গাড়ি