images

লাইফস্টাইল / পরামর্শ

৩০ দিন সোশ্যাল মিডিয়া বন্ধ রাখলে মস্তিষ্কে কী ঘটে?

বুধবার, ২৯ এপ্রিল ২০২৬ , ১১:৩৯ এএম

বর্তমান সময়ে ঘুম থেকে ওঠা থেকে শুরু করে রাতে ঘুমাতে যাওয়া পর্যন্ত অনেকেই সোশ্যাল মিডিয়ার সঙ্গে যুক্ত থাকেন। খবর দেখা, রিলস দেখা, রেসিপি শেখা বা ঘুরতে যাওয়ার পরিকল্পনা—সবকিছুতেই এর প্রভাব রয়েছে। ফলে এটি এখন দৈনন্দিন জীবনের বড় অংশ হয়ে উঠেছে। তবে ৩০ দিন সোশ্যাল মিডিয়া বন্ধ করলে বদলাবে আপনার মস্তিষ্ক। জীবনে আসবে বড় পরিবর্তন। 

ডোপামিনের ভারসাম্যে পরিবর্তন

লাইক, কমেন্ট বা নোটিফিকেশন পাওয়ার সঙ্গে সঙ্গে মস্তিষ্কে আনন্দের হরমোন ডোপামিন নিঃসৃত হয়। তাই সোশ্যাল মিডিয়া বন্ধ করলে শুরুতে অস্বস্তি লাগতে পারে। তবে ধীরে ধীরে মস্তিষ্ক আবার স্বাভাবিক ভারসাম্যে ফিরে আসে এবং ছোট ছোট বিষয়েও আনন্দ পাওয়া যায়।

মনোযোগ ও একাগ্রতা বৃদ্ধি

সোশ্যাল মিডিয়ার নোটিফিকেশন বারবার মনোযোগ নষ্ট করে। এতে কাজের ফোকাস কমে যায়। কিন্তু ৩০ দিন বিরতি নিলে মস্তিষ্ক আবার স্থির হয়। ফলে পড়াশোনা বা কাজের প্রতি মনোযোগ বাড়ে। 

আরও পড়ুন
Web-Image

চার কৌশলে কমিয়ে ফেলুন ‘ব্লাড প্রেশার’

মানসিক চাপ ও উদ্বেগ কমে

অন্যের জীবন দেখে নিজের সঙ্গে তুলনা করা, নানা ধরনের খবর এবং পিছিয়ে পড়ার ভয়—এসব মানসিক চাপ বাড়ায়। সোশ্যাল মিডিয়া থেকে বিরতি নিলে এই চাপ অনেকটাই কমে যায়। এতে মানসিক শান্তি ফিরে আসে।

ঘুমের মান উন্নত হয় 

ঘুমানোর আগে সোশ্যাল মিডিয়া ব্যবহার ঘুমের জন্য ক্ষতিকর। এতে ঘুম দেরিতে আসে এবং বারবার ভেঙে যায়। বিরতি নিলে ঘুম গভীর ও নিয়মিত হয়। ফলে শরীরও বেশি সতেজ থাকে।

বাস্তব সম্পর্ক আরও মজবুত হয়

সোশ্যাল মিডিয়ায় বেশি সময় কাটালে বাস্তব জীবনের সম্পর্কগুলো অনেক সময় দুর্বল হয়ে পড়ে। কিন্তু এটি বন্ধ রাখলে পরিবার ও কাছের মানুষের সঙ্গে সময় কাটানোর সুযোগ বাড়ে এবং সম্পর্ক আরও শক্তিশালী হয়।

বিশেষজ্ঞদের মতে, মাত্র ৩০ দিনের জন্য সোশ্যাল মিডিয়া থেকে বিরতি নিলেই মস্তিষ্ক, মন ও জীবনযাপনে ইতিবাচক পরিবর্তন দেখা যায়। তাই মাঝে মধ্যে ডিজিটাল বিরতি নেওয়া হতে পারে সুস্থ জীবনের একটি ভালো অভ্যাস।


আরটিভি/জেএমএ