images

লাইফস্টাইল / স্বাস্থ্য পরামর্শ

হাত-পায়ে ঝিঁ ঝিঁ? ভয়ংকর বিপদের লক্ষণ! 

শুক্রবার, ০১ মে ২০২৬ , ১২:০৮ পিএম

হাত বা পায়ে বারবার ঝিঁ ঝিঁ ধরা অনেকেই সাধারণ সমস্যা ভেবে উপেক্ষা করেন। কিন্তু চিকিৎসা বিশেষজ্ঞরা বলছেন, এটি হতে পারে স্নায়ু ক্ষতির গুরুত্বপূর্ণ সতর্ক সংকেত। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় এই অবস্থাকে বলা হয় পেরিফেরাল স্নায়ু রোগ, যেখানে মস্তিষ্ক ও শরীরের বাকি অংশের সংযোগকারী স্নায়ু ক্ষতিগ্রস্ত হয়।

নিউরোলজিস্টদের মতে, শুরুতেই কিছু নির্দিষ্ট লক্ষণ দেখা দিলে দ্রুত ব্যবস্থা নিলে বড় ধরনের ক্ষতি এড়ানো সম্ভব।

প্রথম লক্ষণ হলো সুচ ফোটানোর মতো অনুভূতি বা ঝিঁ ঝিঁ ধরা। অনেক সময় মনে হয় যেন পিঁপড়ে কামড়াচ্ছে বা সূচ ফুটছে। দীর্ঘক্ষণ একই ভঙ্গিতে বসলে এমন হতে পারে। তবে কারণ ছাড়াই বারবার হলে তা স্নায়ুর সমস্যার ইঙ্গিত দেয়।

আরও পড়ুন
Web-Image

চিপস খাচ্ছেন? স্মৃতিশক্তি কমার ঝুঁকিতে আপনি, বলছে গবেষণা

দ্বিতীয় লক্ষণ হলো হাত বা পায়ের অবশ ভাব। স্পর্শ, গরম বা ঠান্ডা অনুভব না হওয়া কিংবা সংবেদনশীলতা কমে যাওয়া। এগুলো স্নায়ু ক্ষতির বড় লক্ষণ। বিশেষ করে ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে এটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ। কারণ আঘাত লাগলেও তা টের না পেয়ে জটিলতা বাড়তে পারে।

তৃতীয় লক্ষণ হলো অস্বাভাবিক ক্লান্তি। স্নায়ু ঠিকভাবে কাজ না করলে দৈনন্দিন কাজ করতেও শরীর বেশি পরিশ্রম অনুভব করে। এতে শারীরিক ও মানসিক উভয় ধরনের ক্লান্তি দেখা দিতে পারে।

বিশেষজ্ঞরা বলছেন, দীর্ঘদিনের অনিয়ন্ত্রিত ডায়াবেটিস, ভিটামিনের অভাব, অতিরিক্ত মদ্যপান, কিছু অটোইমিউন রোগ এবং নির্দিষ্ট ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়ার কারণে স্নায়ুর ক্ষতি হতে পারে।

চিকিৎসকদের পরামর্শ, এই লক্ষণগুলো উপেক্ষা না করে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হলে প্রাথমিক অবস্থাতেই সমস্যা নিয়ন্ত্রণ করা সম্ভব। অবহেলা করলে এটি ধীরে ধীরে জটিল আকার ধারণ করতে পারে।

তাই শরীরের ছোট ছোট সংকেতই বড় রোগের আগাম সতর্কবার্তা হতে পারে, এটাই মনে করিয়ে দিচ্ছে বিশেষজ্ঞরা।


আরটিভি/জেএমএ