images

লাইফস্টাইল / পরামর্শ

ভ্রমণের ক্লান্তি কাটাতে ৫ সহজ উপায়

শনিবার, ০২ মে ২০২৬ , ১২:২৩ পিএম

ভ্রমণ শেষ করে বাড়ি ফিরেছেন, কিন্তু শরীর যেন একেবারেই ভেঙে পড়েছে। ক্লান্তি, পেটের অস্বস্তি আর অনিয়মিত খাবারের প্রভাব একসাথে ভোগাচ্ছে? এমন পরিস্থিতিতে দ্রুত শরীরকে আগের মতো চাঙ্গা করা সম্ভব কিছু সহজ অভ্যাসে।

পুষ্টিবিদ জানিয়েছেন, ভ্রমণের পর শরীরকে স্বাভাবিক অবস্থায় ফেরাতে খাবার, বিশ্রাম আর হালকা চলাফেরার দিকে বিশেষ নজর দেওয়া জরুরি।

প্রথমেই খাদ্যাভ্যাসে পরিবর্তন আনার পরামর্শ দিয়েছেন পুষ্টিবিদরা। ফাইবারসমৃদ্ধ খাবার, ডাল, শাকসবজি এবং ভিটামিনসমৃদ্ধ খাবার শরীরের হজমশক্তি ফিরিয়ে আনতে সাহায্য করে। এতে পেটের সমস্যা ও কোষ্ঠকাঠিন্যও কমে।

আরও পড়ুন
Web-Image

মৌসুমি অ্যালার্জি থেকে বাঁচার ৯ উপায় 

দ্বিতীয়ত, ভারী ব্যায়াম নয় বরং হালকা হাঁটাচলা, যোগব্যায়াম বা হালকা শরীরচর্চা শরীরকে ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফেরাতে সাহায্য করে। অতিরিক্ত বিশ্রাম বা অতিরিক্ত ব্যায়াম, দুটিই এ সময়ে ক্ষতিকর হতে পারে।

তৃতীয়ত, মৌসুমি ফল খেতে হবে। ফলের ভিটামিন ও প্রাকৃতিক উপাদান শরীরকে দ্রুত সতেজ করে তোলে এবং শক্তি ফিরিয়ে আনে।

চতুর্থত, চা-কফি কমিয়ে ঘরে তৈরি শরবত যেমন লেবু, আমলকী বা অন্যান্য প্রাকৃতিক পানীয় খেলে শরীরের পানিশূন্যতা ও দুর্বলতা কাটে।

সবশেষে, দইসহ হালকা খাবার যেমন মিলেট জাতীয় খাদ্য (ছোট দানার শস্যজাত খাবার বা রাগি) অন্ত্রের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে এবং ভ্রমণের পর পেটের সমস্যা কমায়।

বিশেষজ্ঞদের মতে, ভ্রমণের পর শরীরের ঠিকভাবে যত্ন নিলে অল্প সময়েই ক্লান্তি দূর করে স্বাভাবিক জীবনে ফেরা সম্ভব।
 

আরটিভি/জেএমএ