ঢাকা শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

মৌসুমি অ্যালার্জি থেকে বাঁচার ৯ উপায় 

লাইফস্টাইল ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০২ মে ২০২৬, ১১:০১ এএম
ছবি: সংগৃহীত

গরমকাল এলেই চারদিকে নানা ধরনের ফুল ফোটে, রোদের তাপ বাড়তে থাকে এবং হঠাৎ বৃষ্টিও দেখা দেয়। কিন্তু এই সুন্দর মৌসুম অনেকের জন্য নিয়ে আসে কষ্টের সময়। নাক বন্ধ হয়ে যাওয়া, চোখ চুলকানো আর লাগাতার হাঁচি-কাশির যন্ত্রণা। বিশ্বজুড়ে কোটি কোটি মানুষ এই মৌসুমি অ্যালার্জিতে ভোগেন, যাকে সাধারণভাবে বলা হয় হে ফিভার।

বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তনের কারণে এই সমস্যা আরও বাড়ছে এবং অনেকের ক্ষেত্রে লক্ষণও আগের চেয়ে তীব্র হচ্ছে। তবে সঠিক পদ্ধতি জানলে এই ভোগান্তি অনেকটাই কমানো সম্ভব।

চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী প্রথমেই যে বিষয়টি গুরুত্বপূর্ণ, তা হলো সঠিক ওষুধ নির্বাচন। নাকের স্প্রে সাধারণত ট্যাবলেট ওষুধের চেয়ে বেশি কার্যকর। কারণ এটি সরাসরি নাকের ভেতরে কাজ করে। বিশেষ করে এমন স্প্রে, যেখানে দুই ধরনের উপাদান একসঙ্গে থাকে। এটি সবচেয়ে বেশি উপকার দেয়।

আরও পড়ুন

অন্যদিকে কিছু নাকের স্প্রে আছে যা সাময়িক আরাম দিলেও দীর্ঘ সময় ব্যবহার করলে সমস্যা বাড়িয়ে দিতে পারে। তাই চিকিৎসকের পরামর্শ ছাড়া এসব ব্যবহার না করার পরামর্শ দেওয়া হয়েছে।

যারা বড়ি ওষুধ খান, তাদের ক্ষেত্রে নতুন ধরনের ওষুধ বেছে নেওয়া ভালো। কারণ এগুলো কম ঘুম ঘুম ভাব আনে এবং বেশি কার্যকর হয়।

বিশেষজ্ঞরা আরও বলছেন, চিকিৎসা শুরু করার সঠিক সময় হলো উপসর্গ দেখা দেওয়ার আগেই। আগে থেকেই প্রস্তুতি নিলে অ্যালার্জির প্রভাব অনেক কম হয়।

শুধু ওষুধ নয়, সঠিক নিয়মে ব্যবহার করাও খুব জরুরি। নাকের স্প্রে বা চোখের ড্রপ অনেকেই ভুলভাবে ব্যবহার করেন। ফলে ওষুধ ঠিকমতো কাজ করে না। সঠিক পদ্ধতিতে ব্যবহার করলে এটি বেশি কার্যকর হয়।

এছাড়া প্রতিরোধমূলক কিছু অভ্যাসও গুরুত্বপূর্ণ। যেমন—বাইরের পরিবেশে গেলে চোখে চশমা বা মুখে মাস্ক ব্যবহার করা, ঘরের জানালা বন্ধ রাখা এবং বাইরে থেকে ফিরে ভালোভাবে গোসল করা। এতে ধুলা ও ময়লা-কণা শরীরে আটকে থাকে না।

বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন, অনেকেই হে ফিভারকে সাধারণ সমস্যা ভেবে উপেক্ষা করেন। কিন্তু দীর্ঘদিন চলতে থাকলে এটি ঘুম, শ্বাস-প্রশ্বাস এমনকি শিশুদের পড়াশোনাতেও প্রভাব ফেলতে পারে।

তাই চিকিৎসকদের পরামর্শ হলো—লক্ষণ অবহেলা না করে সঠিক চিকিৎসা, সঠিক অভ্যাস এবং সময়মতো ব্যবস্থা নিলে এই মৌসুমি অ্যালার্জি অনেকটাই নিয়ন্ত্রণে রাখা সম্ভব।

সূত্র: বিবিসি

আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
নারী-পুরুষের শার্টের বোতাম বিপরীত দিকে থাকে কেন?
পুরুষের শার্টের বোতাম ডানদিকে আর নারীদের বাম দিকে কেন থাকে? এ বিষয়ে কি কখনো ভেবে দেখেছেন? এ বিষয়ে অবশ্য কেউই তেমন নিশ্চিত নন। তবে অনেক ইতিহাসবিদের ধারণা, পুরুষের শার্টের বোতাম ডানদিকে থাকার কারণ হলো পোশাকে অস্ত্র রাখার ব্যবস্থার মাধ্যমেই এ ঘটনার চল হয়। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের ফ্যাশন ইতিহাসবিদ ড. ক্লো চ্যাপিন টাইমের সাক্ষাৎকারে এ বিষয়ে জানান, পুরুষের পোশাকের বোতাম ডান দিকে থাকার এই শৈলী সামরিক বাহিনী থেকে আসতে পারে। শার্টে বন্দুক লুকানো থাকলে এক্ষেত্রে হাত দ্রুত পৌঁছানো সহজ। বোতামগুলো ডানদিকে থাকলে ডান হাতটি শার্ট বা জ্যাকেটে আরও সহজভাবে ঢুকিয়ে বের করা যায়। আবার কিছু পণ্ডিত যুক্তি দেন, তরবারি রাখার সঙ্গেও এর সম্পর্ক থাকতে পারে। এ জেন্টলম্যান’স ওয়ারড্রোবের পল কিয়ার্স গার্ডিয়ানকে জানান, বেশিরভাগ মানুষই তলোয়ার সব সময় বাম দিকে পরিধান করেন, যাতে এটি ডান হাতে ধরা যায় সহজেই।’ বেশিরভাগ ইতিহাসবিদ ও গবেষকরা জানিয়েছেন, পুরুষের শার্টের বোতাম ডানদিকে হওয়ার কারণ হলো অস্ত্র সম্পর্কিত। অর্থাৎ শার্টের বোতাম ডানপাশে হলে অস্ত্র বাম পাশে রাখলে ডান হাত দিয়ে তা সহজেই বের করা যায়। তাহলে নারীদের পোশাকের বোতাম বাম দিকে কেন? শার্ট ব্র্যান্ড এলিজাবেথ ও ক্লার্কের প্রতিষ্ঠাতা মেলানি মুরের মতে, ১৩ শতকে যখন বোতাম আবিষ্কৃত হয়েছিল, তখন ধনী নারীদের পোশাক বেশ ভারি হত। বিশেষ করে ওই সময় ধনী নারীরা দাসীর সাহায্য ছাড়া নিজেরা পোশাক পরতে পারতেন না। সেক্ষেত্রে পোশাকের বোতাম লাগানোর কাজও দাসীরাই সারতেন। এজন্য বাম পাশে বোতাম লাগানো হত, যাতে সেগুলো সহজেই লাগাতে পারেন দাসীরা। তখন থেকেই হয়তো এটি ধারণা প্রচলিত। আরেকটি তত্ত্ব হলো, বেশিরভাগ নারীই বাম হাতে বাচ্চাদের ধরেন। এক্ষেত্রে যাতে তাদের বুকের দুধ খাওয়ানো সহজ হয় এজনই শার্টের বোতাম বাম দিকে রাখা হয়। যাতে জরুরি মুহূর্তে তারা সহজেই বোতাম খুলতে পারেন। তবে অতীতের এই ধারণাকে এখন তোয়াক্কা করেন না বিভিন্ন আন্তর্জাতিক ফ্যাশন সংস্থা। এখন নারীদের শার্টের বোতামও ডান দিকে রাখা হয়। সূত্র: ইনসাইডার/টাইম/গার্ডিয়ান আরটিভি/এসআর
নারী-পুরুষের শার্টের বোতাম বিপরীত দিকে থাকে কেন?
আজ স্বপ্ন দেখার দিন
স্বপ্ন মানুষকে শুধু ভবিষ্যতের কল্পনায় ডুবিয়ে রাখে না, বরং সেই স্বপ্ন পূরণের পথও দেখায়।
আজ স্বপ্ন দেখার দিন
ত্বকের যত্নে হায়ালুরোনিক অ্যাসিড সিরাম মাখার সঠিক নিয়ম 
ত্বকের আর্দ্রতা ধরে রাখতে হায়ালুরোনিক অ্যাসিডযুক্ত সিরামের ব্যবহার দিন দিন বাড়ছে।
ত্বকের যত্নে হায়ালুরোনিক অ্যাসিড সিরাম মাখার সঠিক নিয়ম 
রিলস ভিডিও দেখে সঙ্গীকে বিচার করছেন? সম্পর্কে আসতে পারে বিপদ
ফিটনেস, ত্বকের যত্ন, স্বাস্থ্যকর খাবার থেকে শুরু করে সম্পর্ক—সব বিষয়েই সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ধরনের পরামর্শ পাওয়া যায়।
রিলস ভিডিও দেখে সঙ্গীকে বিচার করছেন? সম্পর্কে আসতে পারে বিপদ
পিসিওএস নিয়ন্ত্রণে রাতে যে ৩ অভ্যাস জরুরি
পলিসিস্টিক ওভারি সিনড্রোম বা পিসিওএস (PCOS) এখন অনেক নারীরই পরিচিত সমস্যা।
পিসিওএস নিয়ন্ত্রণে রাতে যে ৩ অভ্যাস জরুরি
আরও পড়ুন
প্রতিদিনের যেসব জায়গা হতে পারে অ্যালার্জির গোপন উৎস
শিশুদের অ্যালার্জি কমানোর নতুন পদ্ধতি জানা গেল গবেষণায়
ইলিশ খেয়ে অ্যালার্জি বাড়লে যা করবেন
সাধারণ উপসর্গ যখন জীবননাশের কারণ, পরীক্ষা করতে হবে ফুড অ্যালার্জি