মঙ্গলবার, ০৫ মে ২০২৬ , ১০:৫৮ এএম
তীব্র গরমে এক গ্লাস ঠান্ডা শরবত যেন শরীরের জন্য স্বস্তির ছায়া। পানিশূন্যতা দূর করতে এবং শরীর ঠান্ডা রাখতে অনেকেই কাঁচা আম, তরমুজ কিংবা বেলের শরবতের ওপর ভরসা করেন। তবে প্রশ্ন হলো, এই তিনটির মধ্যে কোনটি আসলে সবচেয়ে উপকারী?
পুষ্টিবিদদের মতে, প্রতিটি শরবতেরই আলাদা উপকারিতা আছে। তবে শরীরের চাহিদা বুঝে সঠিকটি বেছে নেওয়াই সবচেয়ে জরুরী।
কাঁচা আমের শরবত
কাঁচা আমে রয়েছে ভিটামিন সি ও নানা খনিজ উপাদান। যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। গরমে অরুচি কমাতেও এটি বেশ কার্যকর। তবে এতে অতিরিক্ত চিনি ও লবণ মেশালে উপকারের বদলে ক্ষতি হতে পারে। বিশেষ করে যাদের রক্তচাপ বা ডায়াবেটিস আছে।
তরমুজের শরবত
তরমুজের বেশিরভাগ অংশই পানি, তাই এটি দ্রুত শরীরের পানির ঘাটতি পূরণ করে। এতে থাকা প্রাকৃতিক উপাদান শরীরকে সতেজ রাখে। বিশেষজ্ঞরা বলছেন, অতিরিক্ত চিনি ছাড়া খেলে এটি গরমে সবচেয়ে নিরাপদ ও উপকারী পানীয়গুলোর একটি।
বেলের শরবত
বেলের শরবত হজম শক্তি বাড়াতে দারুণ কাজ করে। এটি কোষ্ঠকাঠিন্য কমায় এবং পেট ঠান্ডা রাখে। এতে থাকা আঁশ দীর্ঘ সময় পেট ভরা রাখতেও সাহায্য করে। যা শরীরের জন্য উপকারী।
কোনটি সবচেয়ে ভালো?
বিশেষজ্ঞদের মতে, গরমে পানিশূন্যতা দূর করার ক্ষেত্রে তরমুজের শরবত সবচেয়ে এগিয়ে। তবে হজমের সমস্যা থাকলে বেলের শরবত এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে কাঁচা আমের শরবতও উপকারী।
কোনো শরবতেই অতিরিক্ত চিনি বা কৃত্রিম উপাদান না মেশানোই সবচেয়ে গুরুত্বপূর্ণ। সঠিকভাবে বেছে নিলেই এই প্রাকৃতিক পানীয়গুলো গরমে শরীরকে রাখতে পারে ঠান্ডা ও সতেজ।
আরটিভি/জেএমএ