ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

আম খাওয়ার সঠিক নিয়ম জেনে নিন

লাইফস্টাইল ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০৫ মে ২০২৬, ০৯:৩৯ এএম
ছবি: সংগৃহীত

গরম মানেই রসালো আম। বাজার থেকে কিনেই কেটে খেয়ে নেওয়ার লোভ অনেকেই সামলাতে পারেন না। কিন্তু চিকিৎসকদের মতে, এই তাড়াহুড়োই ডেকে আনতে পারে শরীরের নানা সমস্যা। বিশেষ করে পেট ও অন্ত্রের জন্য।

অনেকেই জানেন না, আম খাওয়ার আগে সামান্য একটি নিয়ম মানলেই এড়ানো যায় এই ঝুঁকি। বিশেষজ্ঞরা বলছেন, আম খাওয়ার আগে অন্তত ৩০ মিনিট পানিতে ভিজিয়ে রাখা জরুরি।

কেন ভিজিয়ে রাখা দরকার?

আমের মধ্যে এমন কিছু উপাদান থাকে, যা শরীরে প্রয়োজনীয় খনিজ শোষণে বাধা দেয়। পানিতে ভিজিয়ে রাখলে এই ক্ষতিকর উপাদান অনেকটাই কমে যায়। ফলে শরীর সহজে পুষ্টি গ্রহণ করতে পারে।

এছাড়া আম খেলে শরীরে তাপ বাড়তে পারে। একসঙ্গে বেশি আম খেলে বদহজম, বুক জ্বালা, পেট ফাঁপা কিংবা ত্বকে সমস্যা দেখা দিতে পারে। তবে আগে থেকে পানিতে ভিজিয়ে রাখলে এই সমস্যা অনেকটাই কমে।

আরও একটি গুরুত্বপূর্ণ কারণ হলো রাসায়নিক। অনেক সময় আম দ্রুত পাকাতে বিভিন্ন ক্ষতিকর উপাদান ব্যবহার করা হয়। পানিতে ভিজিয়ে রাখলে এসব রাসায়নিক ও ময়লা ধুয়ে যায়। ফলে ঝুঁকি কমে।

আমের বোঁটার কাছে থাকা আঠালো সাদা রসও অনেকের জন্য ক্ষতিকর হতে পারে। এতে চুলকানি বা জ্বালাপোড়া হতে পারে। পানিতে ভিজিয়ে রাখলে এই রসও অনেকটাই দূর হয়।

ছোট অভ্যাস, বড় উপকার

পানিতে কিছুক্ষণ ভিজিয়ে রাখলে আম আরও রসালো ও সতেজ হয়। একই সঙ্গে শরীরও পায় বাড়তি সুরক্ষা।

তাই প্রিয় ফল আম খেতে চাইলে তাড়াহুড়ো নয়, মাত্র ৩০ মিনিট অপেক্ষা করুন। এই ছোট্ট অভ্যাসই আপনাকে রাখতে পারে সুস্থ ও নিরাপদ।


আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
টাক মাথা নিয়ে সংকোচ নয়, উদযাপনের দিন আজ 
চুল পড়ে টাক হয়ে যাওয়া কিংবা নিজের ইচ্ছায় মাথা ন্যাড়া করা যে কারণেই হোক, টাক মাথা নিয়ে সংকোচের কিছু নেই।
টাক মাথা নিয়ে সংকোচ নয়, উদযাপনের দিন আজ 
আজ বিশ্ব মান দিবস / ভেজালের ভিড়ে মানের অঙ্গীকার
খাদ্যে ক্ষতিকর উপাদান, নিম্নমানের পণ্য, ওজনে কারচুপি—বাজারে এসব অনিয়মের অভিযোগ নতুন নয়।
ভেজালের ভিড়ে মানের অঙ্গীকার
মোবাইল পকেটে রাখলে কি শুক্রাণুর ক্ষতি হয়, গবেষণা যা বলছে 
মোবাইল ফোন এখন দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ। যোগাযোগ থেকে শুরু করে কাজ ও বিনোদন সব ক্ষেত্রেই বেড়েছে এর ব্যবহার।
মোবাইল পকেটে রাখলে কি শুক্রাণুর ক্ষতি হয়, গবেষণা যা বলছে 
শিশুদের ক্যানসারের ৭ লক্ষণ, যা সহজেই এড়িয়ে যান অভিভাবকরা
শিশুদের শরীরে ক্যানসারের প্রাথমিক লক্ষণ অনেক সময় সাধারণ অসুস্থতার মতো মনে হতে পারে। ফলে অভিভাবকদের পক্ষে শুরুতেই রোগটি শনাক্ত করা কঠিন হয়ে পড়ে।
শিশুদের ক্যানসারের ৭ লক্ষণ, যা সহজেই এড়িয়ে যান অভিভাবকরা
রোদের তীব্রতা থেকে বাঁচতে এবং শরীর সতেজ রাখার উপায়
প্রচণ্ড রোদে নিজেকে সুরক্ষিত রাখা এবং সুস্থ থাকা বর্তমান সময়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, বিশেষ করে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে যেখানে গ্রীষ্মকালে তাপমাত্রা অনেক বেশি বেড়ে যায়।
রোদের তীব্রতা থেকে বাঁচতে এবং শরীর সতেজ রাখার উপায়
আরও পড়ুন
কোনো ফ্যাসিস্টের জায়গা বাংলাদেশে হবে না: আমানউল্লাহ আমান
নতুন কুঁড়ি স্পোর্টসে নিবন্ধন ১৬ লাখ ছাড়াল
‘এত আমদানির পর এখন যুক্তরাষ্ট্রের সহায়তা না এলে আর কবে আসবে?’
এলএনজি সরবরাহ ও ক্রয় সংক্রান্ত ২ প্রস্তাবের নীতিগত অনুমোদন