images

লাইফস্টাইল / পরামর্শ

মৌমাছি কামড়ালে যা করবেন

মঙ্গলবার, ০৫ মে ২০২৬ , ১১:৩৩ এএম

বাগান বা খোলা জায়গায় কাজ করার সময় হঠাৎ মৌমাছির কামড় লাগলে অনেকেই ভয় পেয়ে যান। তীব্র জ্বালা, ব্যথা আর অস্বস্তিতে দিশেহারা হয়ে পড়েন অনেকে। তবে চিকিৎসকদের মতে, দ্রুত কিছু প্রাথমিক ব্যবস্থা নিলে যন্ত্রণা অনেকটাই কমানো সম্ভব।

মৌমাছির হুল অত্যন্ত বিষাক্ত হওয়ায় প্রথমেই আক্রান্ত স্থানের যত্ন নেওয়া জরুরি। একই সঙ্গে পরে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।

তাৎক্ষণিক কী করবেন?

মৌমাছি কামড়ানোর পর প্রথমেই আক্রান্ত স্থানে বরফ চেপে ধরলে ব্যথা ও জ্বলুনি কমে আসে। এছাড়া রক্ত পড়তে থাকলে তা বন্ধ হয়।

অনেকেই প্রাকৃতিক উপাদান ব্যবহার করেন। ল্যাভেন্ডার তেল ত্বকে সহ্য হলে এটি লাগালে আরাম পাওয়া যায়।

আরও পড়ুন
Web-Image

বিড়াল-কুকুরের আঁচড় লাগলেই কী জলাতঙ্ক টিকা জরুরি?

টুথপেস্টও অনেক সময় জ্বালুনি কমাতে ব্যবহার করা হয়। আধা ঘণ্টা লাগিয়ে রাখলে কিছুটা স্বস্তি মিলতে পারে।

ঘরোয়া সমাধান

বেকিং সোডা ও সামান্য ভিনেগার মিশিয়ে পেস্ট তৈরি করে লাগালে বিষক্রিয়ার প্রভাব কমতে পারে বলে ধারণা করা হয়।

অনেক জায়গায় মাটি ও পানি মিশিয়ে পেস্ট করে লাগানোর প্রচলনও রয়েছে। যা শুকিয়ে গেলে ধুয়ে ফেলা হয়।

মধু তুলার সাহায্যে আক্রান্ত স্থানে লাগালে ব্যথা ও জ্বলুনি ধীরে ধীরে কমতে পারে। একইভাবে ছেঁচা রসুনও কিছুটা আরাম দিতে সাহায্য করে।

সতর্কতা জরুরি

বিশেষজ্ঞরা বলছেন, এগুলো কেবল প্রাথমিক উপশমের জন্য। যদি ব্যথা, ফোলা বা অস্বাভাবিক প্রতিক্রিয়া বাড়ে। তাহলে দেরি না করে চিকিৎসকের কাছে যাওয়া জরুরি।

মৌমাছির কামড় ভয়ঙ্কর হলেও দ্রুত সঠিক ব্যবস্থা নিলে জ্বলুনি ও ব্যথা অনেকটাই নিয়ন্ত্রণে আনা সম্ভব।


আরটিভি/জেএমএ