ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

বিড়াল-কুকুরের আঁচড় লাগলেই কী জলাতঙ্ক টিকা জরুরি?

অনলাইন ডেস্ক

প্রকাশ : ০৫ মে ২০২৬, ১০:৪৩ এএম
ছবি: সংগৃহীত

বাসা-বাড়িতে পোষা প্রাণী হিসেবে অনেকেই বিড়াল ও কুকুর রাখেন। আবার রাস্তাঘাটেও এসব প্রাণীর সঙ্গে দেখা হওয়া স্বাভাবিক। খেলতে গিয়ে বা কাছে গেলে অনেক সময় আঁচড় বা কামড় লাগার ঘটনাও ঘটে। তখনই সবচেয়ে বড় প্রশ্ন জাগে, এতে কি সঙ্গে সঙ্গে জলাতঙ্কের টিকা নিতে হবে?

বিশেষজ্ঞদের মতে, শুধু আঁচড় বা কামড় লাগলেই জলাতঙ্ক হবে, এমনটা নয়। যদি প্রাণীটি জলাতঙ্কের জীবাণু বহন না করে, বা আগে থেকে টিকা দেওয়া থাকে। তাহলে সাধারণত ঝুঁকি থাকে না।

ঢাকা মেডিকেল কলেজের একজন বিশেষজ্ঞ গণমাধ্যমকে জানান, বিষয়টি নির্ভর করে পরিস্থিতির ওপর। প্রাণীটি টিকা দেওয়া না থাকলে এবং কামড় বা আঁচড়ে ত্বক ক্ষতিগ্রস্ত হলে দ্রুত ব্যবস্থা নিতে হয়।

কী করতে হবে?

কোনো প্রাণীর কামড় বা আঁচড় লাগলে প্রথম কাজ হলো ক্ষতস্থান ভালোভাবে পরিষ্কার করা। অন্তত ১৫ মিনিট সাবান পানি দিয়ে ধুয়ে তারপর পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিতে হবে। এরপর আয়োডিন ব্যবহার করা উচিত। তবে ক্ষতস্থান ব্যান্ডেজ করা যাবে না।

আরও পড়ুন

যদি শুধু নখ বা দাঁতের স্পর্শ লাগে কিন্তু ত্বক না কাটে, তাহলে সাধারণত বড় কোনো চিকিৎসার প্রয়োজন হয় না।

কিন্তু ত্বক কেটে গেলে বা রক্ত বের হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে এবং টিকা নেওয়া জরুরি হতে পারে। কিছু ক্ষেত্রে ইনজেকশনও দিতে হয়। যা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী দেওয়া হয়।

আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়

রাস্তায় থাকা কোনো প্রাণীকে খাওয়ানো বা আদর করার সময় সতর্ক থাকা জরুরি। যদি সেই প্রাণী হাত-পা চেটে দেয় এবং সেখানে আগে থেকেই কোনো ক্ষত থাকে, তাহলে টিকার প্রয়োজন হতে পারে।

তবে ত্বক সম্পূর্ণ অক্ষত থাকলে সাধারণত চিন্তার কিছু নেই। শুধু পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিলেই যথেষ্ট।

তাই বিড়াল বা কুকুরের সংস্পর্শ মানেই ভয় নয়, বরং পরিস্থিতি বুঝে সঠিক পদক্ষেপ নিলেই জলাতঙ্কের ঝুঁকি অনেকটাই এড়ানো সম্ভব।


আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
আজ বিশ্ব মান দিবস / ভেজালের ভিড়ে মানের অঙ্গীকার
খাদ্যে ক্ষতিকর উপাদান, নিম্নমানের পণ্য, ওজনে কারচুপি—বাজারে এসব অনিয়মের অভিযোগ নতুন নয়।
ভেজালের ভিড়ে মানের অঙ্গীকার
মোবাইল পকেটে রাখলে কি শুক্রাণুর ক্ষতি হয়, গবেষণা যা বলছে 
মোবাইল ফোন এখন দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ। যোগাযোগ থেকে শুরু করে কাজ ও বিনোদন সব ক্ষেত্রেই বেড়েছে এর ব্যবহার।
মোবাইল পকেটে রাখলে কি শুক্রাণুর ক্ষতি হয়, গবেষণা যা বলছে 
শিশুদের ক্যানসারের ৭ লক্ষণ, যা সহজেই এড়িয়ে যান অভিভাবকরা
শিশুদের শরীরে ক্যানসারের প্রাথমিক লক্ষণ অনেক সময় সাধারণ অসুস্থতার মতো মনে হতে পারে। ফলে অভিভাবকদের পক্ষে শুরুতেই রোগটি শনাক্ত করা কঠিন হয়ে পড়ে।
শিশুদের ক্যানসারের ৭ লক্ষণ, যা সহজেই এড়িয়ে যান অভিভাবকরা
রোদের তীব্রতা থেকে বাঁচতে এবং শরীর সতেজ রাখার উপায়
প্রচণ্ড রোদে নিজেকে সুরক্ষিত রাখা এবং সুস্থ থাকা বর্তমান সময়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, বিশেষ করে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে যেখানে গ্রীষ্মকালে তাপমাত্রা অনেক বেশি বেড়ে যায়।
রোদের তীব্রতা থেকে বাঁচতে এবং শরীর সতেজ রাখার উপায়
শুধু টমেটো নয়, কলা দিয়েও তৈরি হয় কেচাপ! জেনে নিন রেসিপি
বার্গার, ফ্রেঞ্চ ফ্রাই কিংবা ভাজা মুরগির সঙ্গে কেচাপ খেতে পছন্দ করেন অনেকেই। লাল রঙের ঘন এই সসের কথা মনে এলেই সাধারণত টমেটোর কথা মাথায় আসে।
শুধু টমেটো নয়, কলা দিয়েও তৈরি হয় কেচাপ! জেনে নিন রেসিপি