images

লাইফস্টাইল / স্বাস্থ্য পরামর্শ / পরামর্শ

সকালে খালি পেটে আখরোট খেলে যা হয় 

বুধবার, ০৬ মে ২০২৬ , ০৮:৩৯ এএম

দিনের শুরুটা যদি হয় পুষ্টিকর, তাহলে সারাদিনই থাকে ভালো থাকার সম্ভাবনা। আর সেই তালিকায় এখন অনেকের পছন্দ আখরোট। বিশেষজ্ঞরা বলছেন, সকালে খালি পেটে নিয়মিত আখরোট খেলে শরীর পায় একাধিক উপকার।

আখরোট দেখতে সাধারণ বাদামের মতো হলেও এর ভেতরের বীজে রয়েছে নানা পুষ্টিগুণ। এতে থাকে প্রোটিন, স্নেহ পদার্থ, আঁশ, অ্যামিনো অ্যাসিড, ম্যাগনেসিয়াম এবং অ্যান্টি অক্সিডেন্ট। যা শরীরকে ভেতর থেকে শক্তিশালী করে তোলে।

গবেষণায় দেখা গেছে, নিয়মিত সকালে খালি পেটে আখরোট খাওয়ার অভ্যাস হৃদরোগ, ক্যানসার, স্নায়ুর সমস্যা এবং উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়তা করতে পারে। এটি হৃদযন্ত্র ও মস্তিষ্কের সুরক্ষাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

আরও পড়ুন
Web-Image

কাঁচা আম, তরমুজ না বেল: গরমে কোন শরবত সেরা? 

শুধু ভেতরের স্বাস্থ্য নয়, আখরোট ত্বক ও চুলের যত্নেও কার্যকর। এতে থাকা ওমেগা ৩ ও ভিটামিন ই ত্বককে উজ্জ্বল রাখতে এবং চুলকে মজবুত করতে সাহায্য করে। পাশাপাশি যারা অনিদ্রা বা রক্তে শর্করা নিয়ন্ত্রণে সমস্যায় ভোগেন, তাদের জন্যও এটি উপকারী।

পুষ্টিবিদরা বলছেন, আখরোট পানিতে ভিজিয়ে সকালে খেলে এর উপকার আরও বেশি পাওয়া যায়। চাইলে দুধ বা মধুর সঙ্গেও খাওয়া যেতে পারে।

তবে পরিমাণে সংযম জরুরি। একজন প্রাপ্তবয়স্ক মানুষের জন্য দিনে ৪ থেকে ৫টি আখরোটই যথেষ্ট। এর বেশি খেলে উপকারের বদলে ক্ষতির আশঙ্কা থাকে।

তাই সুস্থ থাকতে প্রতিদিনের সকালে ছোট এই অভ্যাসটি গড়ে তুলতে পারেন। খালি পেটে কয়েকটি আখরোট, আর তাতেই মিলতে পারে বড় উপকার।


আরটিভি/জেএমএ