শুক্রবার, ০৮ মে ২০২৬ , ১২:১০ পিএম
সারা সপ্তাহের ক্লান্তি, কাজের চাপ আর দৌড়ঝাঁপের পর ছুটির দিনটা হতে পারে নিজের যত্ন নেওয়ার সেরা সময়। পার্লারে না গিয়েও চাইলে ঘরেই তৈরি করা যায় আরামদায়ক স্পার পরিবেশ।
পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশই প্রথম শর্ত
স্পা শুরু করার আগে বাথরুম ভালোভাবে পরিষ্কার রাখা জরুরি। অন্ধকার বা অস্বস্তিকর পরিবেশে আরাম পাওয়া যায় না। সুগন্ধি মোমবাতি বা সুগন্ধি তেল ব্যবহার করলে ঘরেই তৈরি হবে শান্ত ও প্রশান্ত পরিবেশ।
কুসুম গরম পানি নিন সঠিকভাবে
ঠান্ডা পানি শরীরকে আরাম দেয় না। তাই গোসলের জন্য কুসুম গরম পানি ব্যবহার করাই ভালো। চাইলে কয়েক বালতি গরম পানি আগে থেকেই প্রস্তুত করে রাখা যেতে পারে।
তেল মালিশে মিলবে গভীর আরাম
নারকেল তেল, অলিভ তেল বা আলমন্ড তেল দিয়ে শরীরে হালকা মালিশ করলে পেশি শিথিল হয়। ম্যাসাজার ব্যবহার করলে আরও বেশি আরাম পাওয়া যায়। এতে শরীরের ক্লান্তি অনেকটাই কমে।
স্ক্রাবিংয়ে দূর হবে মৃত কোষ
তেল মালিশের পর শরীরে স্ক্রাব ব্যবহার করলে ত্বকের মৃত কোষ দূর হয়। পিঠ, পা এবং কোমরের মতো অংশে বিশেষভাবে যত্ন নিতে হবে।
পায়ের যত্নে বাড়ে স্বস্তি
পা কুসুম গরম পানিতে ভিজিয়ে রাখলে আরাম পাওয়া যায়। চাইলে সামান্য বাথসল্ট মিশিয়ে নেওয়া যেতে পারে। এতে পায়ের ব্যথা ও ক্লান্তি কমে।
চুল ও গোসল একসঙ্গে
স্পা করার সময় চুলেও যত্ন নেওয়া জরুরি। শ্যাম্পু করার পাশাপাশি হেয়ার মাস্ক ব্যবহার করলে চুল আরও স্বাস্থ্যকর থাকে। চাইলে বডি ওয়াশ দিয়ে কিছুক্ষণ শাওয়ারের নিচে দাঁড়িয়ে পুরো শরীরকে রিল্যাক্স করা যায়।
ছুটির দিনে মাত্র এক ঘণ্টা নিজের জন্য রাখলেই ঘরেই পাওয়া যায় পার্লারের মতো স্পা অভিজ্ঞতা। নিয়মিত এমন যত্ন শরীর ও মন দুটোকেই রাখে সতেজ ও প্রাণবন্ত।
আরটিভি/জেএমএ