ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

আম খেলে গরমে কী ব্রণ বাড়ে?  

লাইফস্টাইল ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০৮ মে ২০২৬, ১১:৫০ এএম
ছবি: সংগৃহীত

গরম ও আর্দ্র আবহাওয়ায় ঘাম, ধুলোবালি, দূষণ, মানসিক চাপ এবং অতিরিক্ত প্রসাধনী ব্যবহারের কারণে ত্বকে ব্রণের সমস্যা বেড়ে যায়। অনেকেই মনে করেন এই সময় বেশি আম খাওয়ার কারণেও ব্রণ বাড়ে, তবে বিশেষজ্ঞদের মতে বিষয়টি পুরোপুরি সঠিক নয়।

আম কি সত্যিই ব্রণ বাড়ায়?

পাকা আমে প্রাকৃতিক শর্করা থাকে, যা বেশি পরিমাণে খেলে রক্তে শর্করার মাত্রা সাময়িকভাবে বাড়তে পারে। এতে হরমোনের ভারসাম্যে প্রভাব পড়ে এবং কিছু মানুষের ত্বকে তেল নিঃসরণ বেড়ে গিয়ে ব্রণ হতে পারে। তবে শুধুমাত্র আম খেলেই ব্রণ হবে, এমন কোনো প্রমাণ নেই। বরং আমে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ও প্রদাহ কমানোর উপাদান ত্বকের জন্য উপকারীও হতে পারে।

আরও পড়ুন

আম খাওয়ার সঠিক উপায়

পুষ্টিবিদদের মতে, আম একা না খেয়ে কিছু উপকারী খাবারের সঙ্গে খেলে ত্বকের ক্ষতি কমানো যায়। যেমন—

টকদইয়ের সঙ্গে আম: টকদই রক্তে শর্করা শোষণের গতি কমায়। ফলে সুগার হঠাৎ বাড়ে না এবং ত্বকের সমস্যা নিয়ন্ত্রণে থাকে।

বাদাম ও বীজের সঙ্গে আম: ভেজানো আমন্ড, চিয়া সিডের মতো খাবার স্বাস্থ্যকর ফ্যাট যোগ করে। যা শর্করার ভারসাম্য রাখে
ত্বকের জন্য উপকারও আছে।

আমের সঙ্গে দই ও বাদাম মিশিয়ে খেলে শরীর প্রয়োজনীয় পুষ্টি পায়, প্রদাহ কমে এবং ত্বকও ভালো থাকে। একইসঙ্গে এটি গরমে শক্তি জোগায় এবং মিষ্টি খাবারের চাহিদা কমাতে সাহায্য করে।

গরমে ব্রণ বাড়ার জন্য শুধু আমকে দায়ী করা ঠিক নয়। বরং সঠিক পরিমাণে এবং সঠিক উপায়ে আম খেলে ত্বকের উপকারও হতে পারে। তাই ভয় না পেয়ে বুঝে শুনে আম খাওয়াই সবচেয়ে ভালো সিদ্ধান্ত।


আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
টাক মাথা নিয়ে সংকোচ নয়, উদযাপনের দিন আজ 
চুল পড়ে টাক হয়ে যাওয়া কিংবা নিজের ইচ্ছায় মাথা ন্যাড়া করা যে কারণেই হোক, টাক মাথা নিয়ে সংকোচের কিছু নেই।
টাক মাথা নিয়ে সংকোচ নয়, উদযাপনের দিন আজ 
আজ বিশ্ব মান দিবস / ভেজালের ভিড়ে মানের অঙ্গীকার
খাদ্যে ক্ষতিকর উপাদান, নিম্নমানের পণ্য, ওজনে কারচুপি—বাজারে এসব অনিয়মের অভিযোগ নতুন নয়।
ভেজালের ভিড়ে মানের অঙ্গীকার
মোবাইল পকেটে রাখলে কি শুক্রাণুর ক্ষতি হয়, গবেষণা যা বলছে 
মোবাইল ফোন এখন দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ। যোগাযোগ থেকে শুরু করে কাজ ও বিনোদন সব ক্ষেত্রেই বেড়েছে এর ব্যবহার।
মোবাইল পকেটে রাখলে কি শুক্রাণুর ক্ষতি হয়, গবেষণা যা বলছে 
শিশুদের ক্যানসারের ৭ লক্ষণ, যা সহজেই এড়িয়ে যান অভিভাবকরা
শিশুদের শরীরে ক্যানসারের প্রাথমিক লক্ষণ অনেক সময় সাধারণ অসুস্থতার মতো মনে হতে পারে। ফলে অভিভাবকদের পক্ষে শুরুতেই রোগটি শনাক্ত করা কঠিন হয়ে পড়ে।
শিশুদের ক্যানসারের ৭ লক্ষণ, যা সহজেই এড়িয়ে যান অভিভাবকরা
রোদের তীব্রতা থেকে বাঁচতে এবং শরীর সতেজ রাখার উপায়
প্রচণ্ড রোদে নিজেকে সুরক্ষিত রাখা এবং সুস্থ থাকা বর্তমান সময়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, বিশেষ করে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে যেখানে গ্রীষ্মকালে তাপমাত্রা অনেক বেশি বেড়ে যায়।
রোদের তীব্রতা থেকে বাঁচতে এবং শরীর সতেজ রাখার উপায়
আরও পড়ুন
কোনো ফ্যাসিস্টের জায়গা বাংলাদেশে হবে না: আমানউল্লাহ আমান
নতুন কুঁড়ি স্পোর্টসে নিবন্ধন ১৬ লাখ ছাড়াল
‘ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড’ পাচ্ছেন ১৫ তরুণ, ৪৩২ যুব সংগঠন পাচ্ছে অনুদান
কোনো ফ্যাসিস্ট শক্তি বাংলাদেশে সফল হতে পারবে না: আমানউল্লাহ আমান