রোববার, ১০ মে ২০২৬ , ১১:১২ এএম
গরমে ঘামের দুর্গন্ধ ঢাকতে সুগন্ধি ব্যবহার করেন অনেকেই। কিন্তু ভুলভাবে ব্যবহার করলে সেই সৌরভ কিছুক্ষণেই হারিয়ে যায়, আবার কখনও পোশাকও নষ্ট হয়ে যেতে পারে। বিশেষজ্ঞদের মতে, কিছু সহজ নিয়ম মেনে চললে অল্প সুগন্ধিতেই সারাদিন ধরে ভালো ঘ্রাণ পাওয়া সম্ভব।
শরীরের নির্দিষ্ট জায়গায় ব্যবহার করুন
সুগন্ধি সব জায়গায় নয়, কিছু নির্দিষ্ট জায়গায় ব্যবহার করলে বেশি কার্যকর হয়। কবজি, কনুইয়ের ভেতরের অংশ, কানের পেছন, কলার বোন, হাঁটুর পেছন ও নাভির কাছের মতো জায়গাগুলোতে সুগন্ধি দিলে ঘ্রাণ দীর্ঘক্ষণ থাকে। চুলেও ব্যবহার করা যায়, তবে সরাসরি স্প্রে না করে চিরুনিতে স্প্রে করে আঁচড়ে নেওয়া ভালো।
গোসলের পর ব্যবহার সবচেয়ে ভালো
গোসলের পর ত্বক পরিষ্কার ও আর্দ্র থাকে। এই সময় সুগন্ধি ব্যবহার করলে তা সহজে শোষিত হয় এবং অনেকক্ষণ স্থায়ী থাকে।
ময়েশ্চারাইজার ব্যবহার করুন
সুগন্ধি ব্যবহারের আগে ত্বকে ময়েশ্চারাইজার লাগালে ঘ্রাণ আরও দীর্ঘস্থায়ী হয়। শুষ্ক ত্বকে সুগন্ধি দ্রুত উবে যায়, তাই এটি গুরুত্বপূর্ণ।
ঘষা নয়, স্বাভাবিকভাবে শুকাতে দিন
সুগন্ধি লাগানোর পর অনেকেই ঘষে দেন, যা ভুল। এতে ঘ্রাণের গঠন নষ্ট হয়ে যায়। বরং স্বাভাবিকভাবে শুকাতে দিতে হবে।
কাপড়ে নয়, ত্বকে ব্যবহার করুন
কাপড়ে সুগন্ধি দিলে দাগ পড়তে পারে এবং ঘ্রাণও ঠিকভাবে ছড়ায় না। তাই সবসময় ত্বকে ব্যবহার করাই ভালো।
পরিমাণে সংযম জরুরি
অতিরিক্ত সুগন্ধি ব্যবহার না করে অল্প ব্যবহার করাই ভালো। বেশি দিলে উল্টো অস্বস্তি তৈরি হতে পারে।
বিশেষজ্ঞদের মতে, সঠিক জায়গায় ও সঠিক নিয়মে সুগন্ধি ব্যবহার করলে অল্প পরিমাণেই দীর্ঘ সময় ধরে সতেজ ও আকর্ষণীয় ঘ্রাণ বজায় রাখা সম্ভব।
আরটিভি/জেএমএ